এক্সপ্লোর

Jaynagar News: জয়নগরকাণ্ডে এবার কল্যাণী এইমসে ময়নাতদন্ত, পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের

Kolkata High Court: আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, 'কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়নাতদন্ত'

কলকাতা: জয়নগরকাণ্ডে এবার কল্যাণী এইমসে ময়নাতদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। আগামীকাল কল্যাণী এইমসে এসিজেএম-এর উপস্থিতিতে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। পকসো আইনে মামলা রুজুর নির্দেশ কলকাতা হাইকোর্টের।

আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে, 'কল্যাণী এইমসে পরিকাঠামো না থাকলে কল্যাণী জেএনএম হাসপাতালে হবে ময়নাতদন্ত। কল্যাণী এইমসের চিকিৎসকরাই জেএনএম হাসপাতালে গিয়ে ময়নাতদন্ত করবেন। কল্যাণী জেএনএম হাসপাতালের কোনও চিকিৎসক বা কর্মী ময়নাতদন্ত প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না।' মৃতদেহের চালান-সহ সবকিছু কল্যাণী এইমসের সুপারকে হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। আগামীকাল বেলা পৌনে ১২টার মধ্যে কল্যাণীতে মৃতদেহ পৌঁছনোর নির্দেশ হাইকোর্টের।

জয়নগরকাণ্ডে এইদিন হাইকোর্ট রাজ্যকে প্রশ্ন করে, 'কেন পকসো যুক্ত করা হয়নি? ঘটনায় পকসো আইনের ধারা যুক্ত করুন'। মামলার নথি ও অভিযুক্তকে পকসো আদালতে পেশের নির্দেশ হাইকোর্টের। 'আদালত রেকর্ডের ওপর ভিত্তি করে কাজ করে। বিচার কোন জাদুকাঠি নয় যে, এখনই চাইলে এখনই হয়ে যাবে, এটা ধাপে ধাপে হয়। অনেকে মনে করেন, তাঁরা যাকে মনে করছেন, তাঁকেই শাস্তি দিতে হবে', এটাই সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের কাছে সব থেকে বড় সমস্যা, মন্তব্য বিচারপতির।

অন্যদিকে, জয়নগরে নিহত বালিকার পরিবার ইতিমধ্যেই পুলিশে আস্থা নেই জানিয়ে সিবিআই তদন্ত চেয়েছেন এই ঘটনায়। 'পুলিশ সঠিক ভাবে তদন্ত করেনি বলেই বাঁচানো যায়নি মেয়েকে। পুলিশের সহযোগিতা পেলে মেয়েটাকে বিসর্জন দিতে হত না। হাতেপায়ে ধরেও কাজ হয়নি। সাহায্যের পরিবর্তে আত্মীয় পরিজনদের মারধর করেছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ জয়নগরের নিহত বালিকার মায়ের।  'পুলিশ নয় সিবিআই তদন্ত করুক, আর জি কর কাণ্ডের মতোই প্রমাণ লোপাটের চেষ্টা করেছে পুলিশ', বিস্ফোরক অভিযোগ জয়নগরের নিহত বালিকার দিদিমার।

অন্যদিকে, জয়নগরে বালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বিজেপির বিক্ষোভে ধুন্ধুমার। সুকান্ত মজুমদারের নেতৃত্বে কুলতলি থানা ঘেরাও অভিযান বিজেপির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের, ব্যারিকেড ভাঙার চেষ্টা। জয়নগরকাণ্ডে গিরিশ পার্কে বিক্ষোভ-অবস্থান বিজেপির মহিলা মোর্চার। মোটের ওপর আরজি কর ঘটনার পরে যখন ক্ষোভে ফুঁসছিল গোটা পশ্চিমবঙ্গ, তখন সেই আগুনে যেন নতুন করে ঘি ঢালল জয়নগরকাণ্ড।

আরও পড়ুন: West Bengal News Live: সোমবার কল্যাণী এইমসে ACJM-এর তত্ত্বাবধানে ময়নাতদন্ত হবে জয়নগরের নাবালিকার

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

সেরা শিরোনাম

News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget