এক্সপ্লোর

Mamata Banerjee: 'মনে হচ্ছে ইন্ডিয়া নাম প্রধানমন্ত্রীর পছন্দ হয়েছে', মোদির 'জঙ্গি' কটাক্ষের পাল্টা খোঁচা মমতার

Mamata Banerjee on Modi: এদিন বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী।  রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী।

রুমা পাল, কলকাতা: মঙ্গলবার ফের বিরোধী জোট 'ইন্ডিয়া'-কে নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনাও টানেন। সেই প্রসঙ্গে এদিন রাজভবন থেকে বেরিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। (Mamata Banerjee)  

এদিন বিকেলে রাজভবনে যান মুখ্যমন্ত্রী।  রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। রাজ্য-রাজ্যপাল (Bengal Governor) সংঘাতের আবহেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী। তবে বিধানসভা অধিবেশনের মধ্যে এটি কেবল সৌজন্য-সাক্ষাৎ এমনটাই বলেন তিনি। 

এরপর রাজভবন থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বিরোধী জোটকে (Opposition Meet) 'জঙ্গী গোষ্ঠী' নিয়ে করা মন্তব্যে মমতা বলেন, 'মোদিকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় ইন্ডিয়া নামটা ওঁর পছন্দ হয়েছে। উনি মন থেকেই গ্রহণ করেছেন। জনসাধারণও এই নাম গ্রহণ করেছেন। সাংবাদিকরা প্রশ্ন করলে কিছু তো বলতে হবে, তাই বলেছেন। ইন্ডিয়া টিম যখন খেলতে নামে তখন কি কেউ মুজাহিদিন বলে? দেশটার নামই তো ইন্ডিয়া। আমাদের মাতৃভূমি ইন্ডিয়া। যত এই নাম নিয়ে বাজে কথা বলবে তত মনে হবে এই নাম ওদের পছন্দ হয়েছে।'                                                                         

এদিন কী বলেছেন মোদি? 

'ইন্ডিয়ান মুজাহিদিন, PFI-তেও তো ইন্ডিয়া আছে', বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে মন্তব্য মোদির। বিরোধীদের কাজই বিরোধিতা করা, কটাক্ষ প্রধানমন্ত্রীর। 

পাল্টা মন্তব্য করেছিলেন রাহুল গাঁধী

  • 'আপনি আমাদের যাই বলুন মিস্টার মোদি, আমরা INDIA'
  • 'মণিপুরকে আমরা সারিয়ে তুলতে সাহায্য করব'
  • 'মণিপুরের সব মহিলা-শিশুর চোখের জল মোছাব'
  • 'মণিপুরের মধ্যে দিয়ে আমরা ভারতের ভাবাদর্শ পুনঃপ্রতিষ্ঠিত করব

তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও প্রধানমন্ত্রীর পাল্টা মন্তব্য করেন। তিনি বলেন, 'বোঝাই যাচ্ছে যে প্রধানমন্ত্রী ভয় পেয়েছেন।  প্রধানমন্ত্রীর নিজস্ব কর্মসূচিতেই তো ইন্ডিয়া শব্দটা আছে। আর ইন্ডিয়ার স্বাধীনতা আন্দোলনে তো বিজেপির কোনও ভূমিকা ছিল না। ইন্ডিয়া শব্দটার সঙ্গে যাঁরা এখন যুক্ত তাঁদেরই অনেকে বরং দাবি করতে পারেন, স্বাধীনতা আন্দোলনে তাঁদের ভূমিকা আছে। এই ইন্ডিয়ার কাছেই এনডি-এর পরাজয় অনিবার্য।' 

 

আরও পড়ুন, 'দুধ চা খেয়েছি, বিস্কুট খাইনি', রাজভবন থেকে বেরিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget