এক্সপ্লোর

Mamata Banerjee: ভুটান-অসম থেকেও জল ঢুকছে, আসতে পারে বান, সতর্ক করলেন মমতা, মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা-চাকরির ঘোষণা

মুখ্যমন্ত্রী এও বলেন, 'নজর রেখে চলছি উত্তরবঙ্গের দিকে। আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের।'

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • উত্তরবঙ্গে অবিরাম বৃষ্টিতে ভূমিধস, সেতু ভাঙা, ঘরবাড়ি হারানোয় ২৪ জনের মৃত্যু।
  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস দিয়েছেন।
  • পর্যটকদের ফেরাতে ৪৫টি বাস এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে জল ছাড়ার অভিযোগ কেন্দ্রকে।
  • নাগরাকাটায় বিজেপির সাংসদ-বিধায়ককে দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হতে হয়।

কলকাতা: টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের জায়গায় জায়গায় ভূমি ধস। জলের তোড়ে সেখানে ভেঙেছে সেতু, নদীর গ্রাসে গিয়েছে ঘরবাড়ি। GTA সূত্রে খবর, এখনও পর্যন্ত দুর্যোগ পরিস্থিতিতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ২৪ জন। এই পরিস্থিতিতে সোমবারই উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত এলাকায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি আশ্বাসবার্তা দিয়েছেন। 

তিনি বলেছেন, 'আপনাদের চিন্তা করার কারণ নেই। যাদের সবকিছু চলে গেছে। আমাদের ভাইবোন, যাদের মৃত্যু হয়েছে, তাঁদের ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। যারা ঘরে যেতে পারছেন না। থাকা খাওয়ার বন্দোবস্ত সব সরকার করবে। জামা কাপড় থেকে বিছানাপত্র, সব দিয়ে দেওয়া হবে। ব্যবস্থা করা হবে একজনের হোমগার্ডের চাকরির।'

মুখ্যমন্ত্রী এও বলেন, 'নজর রেখে চলছি উত্তরবঙ্গের দিকে। আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের। আটকে থাকা পর্যটকদের ফেরাতে ৪৫টি ভলভো বাসের ব্যবস্থা করা হয়েছে। ভুটান, অসম থেকে রাজ্যে ঢুকেছে জল। ভুটানের ছাড়া জলে ভেসেছে নাগরাকাটা। DVC ইচ্ছে করে জল ছাড়ছে। উত্তরবঙ্গের বন্যা ম্যান মেড, ইচ্ছে করে জল ছেড়ে বন্যা করা হয়েছে। DVC-তে ড্রেজিং হলে, এমন বন্যা হত না। কেন্দ্র রাজ্যকে টাকা দেয় না, কোনওমতে চালাচ্ছি। উত্তরবঙ্গে মৃত ২৩ জনের পরিবারপিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। মৃতদের পরিবারপিছু একজনের হোমগার্ডের চাকরির ব্যবস্থা করা হবে। সব জল কেন শিলিগুড়ি, কালিম্পঙে এসে পড়ছে? দুর্ভাগ্যজনক'। 

এ নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, 'আমার আন্তরিক আবেদন, এই দুর্যোগে বহু মানুষ মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তাঁদের কষ্ট আমরা গভীরভাবে অনুভব করছি। তবুও, এই কঠিন সময়েও আমাদের মনে রাখতে হবে , একতা ও ধৈর্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবার কাছে অনুরোধ, সাহস হারাবেন না, সংযম ও সতর্কতা বজায় রাখুন। সরকার ও প্রশাসন সর্বাত্মকভাবে মানুষের পাশে আছে, এবং আমরা সবাই মিলে এই দুর্যোগ কাটিয়ে উঠব। দয়া করে শান্ত থাকুন, গুজবে কান দেবেন না, এবং চারপাশের মানুষকে সহযোগিতা করুন। এই সময় কোনো অপ্রীতিকর ঘটনা কাম্য নয় , আমরা একে অপরের পাশে থেকে, একসাথে এই সংকটের মোকাবিলা করব।'

এদিকে, মিরিকে কমিউনিটি অডিটোরিয়ামে খোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানে আশ্রয় নিয়েছেন অনেকে। ১৮ জনের এক পরিবারের ৪ জনের মৃত্যু হয়েছে। আত্মীয়দের অভিযোগ, রাস্তা খারাপ থাকায় BDO-কে বারবার বোল্ডার ফেলতে বলা হয়েছিল। অনুরোধে কর্ণপাতই করেনি কেউ, অভিযোগ পরিবারের। ব্যবস্থা নিলে ভয়াবহ বিপর্যয় এড়ানো যেত, দাবি দুর্গতদের। 

এদিকে, ধস বিধ্বস্ত নাগরাকাটা পরিদর্শনে গিয়ে মারধরের মুখে বিজেপির সাংসদ ও বিধায়ক। গুন্ডামির শিকার শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ও মালদার সাংসদ খগেন মুর্মু। মাথা ফেটে গেছে বিজেপি সাংসদ খগেন মুর্মুর। পিছন থেকে বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কা। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, 'উত্তরবঙ্গে বন্যা-ধস-মৃত্যুমিছিল, কার্নিভালে নাচছিলেন মুখ্যমন্ত্রী। দুর্গতদের ত্রাণ দিতে গিয়েছিলেন বিজেপির বিধায়ক-সাংসদরা। ত্রাণ দেওয়া বন্ধ করতে গুণ্ডাদের উস্কানি দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাগরাকাটায় বিজেপির রাজ্য সভাপতিকে ত্রাণ দিতে সাহায্য করছিলেন সাংসদ খগেন মুর্মু, তাঁর ওপর নৃশংস হামলা। পুলিশের সামনেই বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ির ওপর হামলা। বিজেপিকে ভয় দেখাতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়', আক্রমণ শুভেন্দু অধিকারীর। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget