এক্সপ্লোর

Mamata Banerjee: "...মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি", বলেছিলেন মমতা; এবার ২৫ শতাংশ ভুয়ো বার্থ সার্টিফিকেটের কথা বললেন মুখ্যসচিব

Mamata Banerjee on SIR Issue: নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি।"

কলকাতা: বিধানসভা ভোটের আগে SIR নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি।" এবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা তদন্ত দেখে অনেকেই প্রশ্ন তুলছে, এতে কি বড়সড় কিছু উঠে আসবে?

আরও পড়ুন: SIR-এর সময় বেআইনি ভাবে ইস্যু হয়েছে বার্থ সার্টিফিকেট, ২৫ শতাংশই ভুয়ো, বলছেন মুখ্যসচিব

বিধানসভা নির্বাচনের আগে SIR নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য-রাজনীতি। তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, "আমাদের সরকার থাকলে আমি কাউকে এখান থেকে বাদ দিতে দেব না। আমি কাউকে বাতিল করতে দেব না।" যদিও তৎকালীন বিরোধী দলনেতা স্পষ্টই জানিয়েছিলেন, যাঁরা ভারতীয় তাঁদের নাম এই তালিকায় উঠবে।

এসআইআর হয়ে গিয়েছে। বহু মানুষের নাম বাদ পড়েছে। কেউ কেউ ট্রাইব্য়ুনালেও গিয়েছেন। কিন্তু তারপর ভোটও হয়ে গিয়েছে। গঠন হয়ে গিয়েছে সরকারও। রাজ্য়ে রাজনৈতিক পালাবল হয়েছে। আর সেই প্রেক্ষাপটেই এবার মাথাচাড়া দিয়ে উঠেছে বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্যু করার ভয়ঙ্কর অভিযোগ!

আরও পড়ুন: রাহুল গান্ধীদের আটকাতে ব্যারিকেড, ছাত্র-যুবদের সঙ্গে এবার রাস্তায় থাকার অঙ্গীকার বিরোধী সাংসদদেরও

পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ আগরওয়াল বলছেন, "সার্টিফিকেট যেটা ইস্যু হল, ৪৬ হাজার ৯৮৮ এর মধ্যে ১১ হাজার ৩৯০ টা জেনুইন ছিল না। প্রায় ২৫ শতাংশ ভুয়ো ছিল। এইসব লোকদের আজকে ভোটার তালিকায় ঢুকিয়ে নিয়েছে, অন্য সুবিধা পাচ্ছে। এদের তথ্য ভুল আছে।" আর এই আবহেই বারবার ঘুরে ফিরে আসছে SIR-এর সময় নথি নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রসঙ্গ।

তৎকালীন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "SIR করো আর যাই করো, বাংলা থেকে মানুষকে তাড়ালে কী করে নিয়ে আসতে হয় আমরা জানি। আর বাংলায় কাউকে আমরা তাড়াতে দেব না। আপনাদের যদি কোনও কাগজপত্রের দরকার হয়, তাহলে আমরা সরকারের পক্ষ থেকেও MAY I HELP YOU বুথ তৈরি করে দিচ্ছি। সেখানে যাবেন, সাহায্য নেবেন। ১২ তারিখ থেকে 'MAY I HELP YOU' ক্যাম্প হবে ব্লকে ব্লকে। যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্র অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না। ওখান থেকে পেয়ে যাবেন।"

এরই মধ্যে বৃহস্পতিবার বেনিয়ম করে বার্থ সার্টিফিকেট ইস্যু করা নিয়ে তল্লাশি চালাল পুলিশ। রাজ্যের বর্তমান স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলছেন, "প্রচুর ভুয়ো সার্টিফিকেট আছে, আপনারা জানেন। অনুপ্রবেশকারীতে ভরে আছে বাংলা। সেখানে দাঁড়িয়ে আজকে এটা হবে ডেথ এবং বার্থ সার্টিফিকেট নিয়ে, এটা হওয়ার কথাই ছিল।" তদন্তে কি তবে বড়সড় কিছু উঠে আসবে?

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
Manicktala ESI Hospital: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর
Advertisement

ভিডিও

CJP Protest in Delhi |
BJP Government in Bengal | বাইপাস সংলগ্ন নামজাদা ধাবায় গেলেন দুর্নীতি দমন কমিশনের আধিকারিকরা
Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget