এক্সপ্লোর

Mamata Banerjee On Flood: 'ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে' ফের বন্য়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী

WB Flood Situation: বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মানের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ষায় ভাসছে একাধিক জেলা। এই আবহে এবার ডিভিসিকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। ডিভিসি না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে বলে অভিযোগ করলেন তিনি। 

বর্ষা আসতেই ফিরেছে পশ্চিম মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় বন্য়া পরিস্থিতির চেনা ছবি। আর এসবের হাত ধরেই ফিরল সেই 'ম্য়ান মেড' তত্ত্ব! মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ফের 'ম্যান মেড' বন্য়ার অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী। DVC-র দিকে দায় ঠেলে তিনি বলেন, "আমাদের এখানে যে বন্যা হয় তার বেশিরভাগটা 'ম্যান মেড' বন্য়া। DVC না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে। জল ছাড়ার আগে রাজ্য সরকারকে জানানো হত। কিন্তু এখন যে সরকার কেন্দ্রে এসেছে তারা এসব মানে না। তারা না জানিয়ে জল ছেড়ে দিচ্ছে।''

জল ছাড়া নিয়ে এই সংঘাত গত কয়েকবছরে প্রতিবারই দেখা গেছে। গতবার তা চরমে পৌঁছোয়। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে অসহযোগিতা এবং পশ্চিমবঙ্গকে লাগাতার অসম্মানের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী। এমনকী DVRRC থেকে প্রতিনিধিও প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে DVC সূত্রে দাবি করা হয়েছে, তারা নিজে থেকে জল ছাড়ে না। দামোদর ভ্য়ালি রিভার রেগুলেশন কমিটি বা DVRRC যেমন পরামর্শ দেয়, সেই অনুযায়ী জল ছাড়া হয়। পাশাপাশি DVC-র তরফে আরও দাবি করা হয়েছে,, DVRRC-র পরামর্শ অনুযায়ী, কখনও ৭০ হাজার কিউসেকের ওপরে তারা যায় না। আর পশ্চিমবঙ্গ বলে তাদের জল ধারণ ক্ষমতা ১ লক্ষ ৩০ হাজার কিউসেক। তাহলে DVC কীকরে দায়ী হয়?

DVC-র রক্ষণাবেক্ষণ নিয়ে এদিন বিধানসভায় অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, DVC-র জলাধারগুলোকে দীর্ঘদিন ড্রেজিং হয় না। পলি না তোলায়, মাটি জমছে, নাব্যতা কমছে। জল ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। ক্ষমতার বাইরে জল জমলেই তা ছেড়ে দেওয়া হচ্ছে। আর প্রতি বছর রাজ্যের বিভিন্ন জেলা জলে ভাসছে।  কেন্দ্রীয় সরকারের পাস করা 'দ্য ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৪' পশ্চিমবঙ্গ গ্রহণ করবে কিনা তা নিয়ে এদিন বিধানসভায় আলোচনা হয়। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইদানিং যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে বুলডোজ করার প্রবণতা বাড়ছে। কেন্দ্রীয় সরকার তাদের আইনগুলোকে চাপিয়ে দিচ্ছে রাজ্যের ওপরে। কেন্দ্রীয় সরকার দূষণ নিয়ে নির্দেশিকা দিতেই পারে। কিন্তু রুল ফ্রেম করার অধিকার রাজ্য সরকারের রয়েছে। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাঁদের শাসনকালে 'জল ধরো জল ভরো' প্রকল্পে রাজ্যে প্রায় সাড়ে ৪ লক্ষ পুকুর কাটা হয়েছে।

সেরা শিরোনাম

Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
Kunal Ghosh:
"এখন উড়ালপুল থেকে রং তুলে ফেলা হচ্ছে, বিপজ্জনক রং ছেলেমানুষি করে লাগালেন কেন? দুর্ঘটনার দায় কে নেবে?", পোস্ট কুণালের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget