এক্সপ্লোর

Mamata Banerjee: ‘এমন মানুষের বিরুদ্ধে দখলদারির অভিযোগ! আমরা হলে...’ বিধানসভায় মমতার মুখে অমর্ত্যর নাম

WB Assembly: সোমবার বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের জবাবী বক্তৃতা চলছিল। সেখানেই বিশ্বভারতী এবং অমর্ত্যর প্রসঙ্গ তুলে ধরেন মমতা।

কলকাতা: নিজে গিয়ে কাগজপত্র তুলে দিয়েছিলেন হাতে। এ বার বিশ্বভারতী (Visva Bharati) এবং অমর্ত্য সেনের (Amartya Sen) মধ্যে চলা জমি সংঘাত নিয়ে বিধানসভায় সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিজেপি-র (BJP) হাত ধরে বিশ্বভারতীতে রাজনীতি ঢুকেছে এবং তাতে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন মমতা। নোবেলজয়ী অর্থনীতিবিদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নিয়ে প্রশ্ন তোলেন। 

বিধানসভায় মমতার ভাষণে বিশ্বভারতী-অমর্ত্য সংঘাত

সোমবার বিধানসভায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ভাষণের জবাবী বক্তৃতা চলছিল। সেখানেই বিশ্বভারতী এবং অমর্ত্যর প্রসঙ্গ তুলে ধরেন মমতা। বলেন, "অমর্ত্য সেনের মতো মানুষের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করছে! আমরা হলে পায়ে জমি দিয়ে আসতাম।" বিজেপি-র বিরুদ্ধে বিশ্বভারতীতে রাজনীতি করে পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট করারও অভিযোগ তোলেন মমতা।

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে প্রাপ্য বকেয়ার দাবিতে বেশ কিছু দিন ধরেই সরব রাজ্য সরকার। রাজ্যের ঘাড়ে থাকা ধারদেনা নিয়ে  আবার পাল্টা আক্রমণ শানিয়ে চলেছেন বিরোধীরা। সেই আবহে এ দিন বিজেপি এবং সিপিএম-কে এক আসনে বসিয়ে আক্রমণ শানান মমতা। বলেন, "মাথা পিছু দেনা, সিপিএমের জন্য, বিজেপির জন্য, আমাদের জন্য নয়। হীরকরাজার দেশের বাবুমশাইকে জিজ্ঞাসা করুন, কেন্দ্রের দুয়ারে সরকার পুরস্কার পেলাম কেন! যত দোষ তৃণমূলের, তোমরা মহাপুরুষ!"

আরও পড়ুন: Suvendu Adhikari: বিধানসভায় শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব, মমতার হস্তক্ষেপে করা হল প্রত্যাহার

এ দিন বিধানসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি ভাষণ দেওয়ার সময় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসা বাধে। তাতে তৃণমূল বিধায়ক তাপস রায় শুভেন্দুকে সাসপেন্ড কারর প্রস্তাব আনেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই তাতে বাধা দেন বলে জানা গিয়েছে। তার পর সেই প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয় বিধানসভায়।

বিশ্বভারতীতে রাজনীতির প্রবেশ নিয়ে সরব মমতা

বিধানসভা সূত্রে খবর, বিরোধী দলনেতা-সহ সকলের হয়ে ক্ষমাপ্রার্থনা করেন মমতা। বলেন, "অধ্যক্ষের অপমান করা হয়েছে ঠিকই। আমি বিরোধী দলনেতা এবং সকলের হয়ে ক্ষমাপ্রার্থনা করছি।" তাতে অধ্যক্ষ জানান, মুখ্যমন্ত্রী যেহেতু ক্ষমা চেয়েছেন, তাই বিরোধী দলনেতার বিরুদ্ধে আপাতত প্রস্তাব গৃহীত হচ্ছে না। এর পরই প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়। তবে মুখ্যমন্ত্রীকেই এর পর নিশানা করেন শুভেন্দু। আগাগোড়া তাঁর ভাষণে মুখ্যমন্ত্রী বাধা দিচ্ছিলেন, তৃণমূল বিধায়করা গন্ডগোল পাকাচ্ছিলেন বলে অভিযোগ করেন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে বিজেপি।

 

সেরা শিরোনাম

Biometric In School: এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
Nitin Gadkari: রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
WB School Education: আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে
আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে
West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget