এক্সপ্লোর

Suvendu Adhikari: বিধানসভায় শুভেন্দুকে সাসপেন্ড করার প্রস্তাব, মমতার হস্তক্ষেপে করা হল প্রত্যাহার

Mamata Banerjee: আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা শুভেন্দুকে সাসপেন্ড করে রাখার প্রস্তাব জমা পড়ে।

কলকাতা: রাজ্য বিধানসভা থেকে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) সাসপেন্ড করার প্রস্তাব। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হস্তক্ষেপেই প্রত্যাহার করে নেওয়া হল। আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা শুভেন্দুকে সাসপেন্ড করে রাখার প্রস্তাব জমা পড়ে। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন শুভেন্দু। অধ্যক্ষের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন। 

২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিধানসভা শুভেন্দুকে সাসপেন্ড করে রাখার প্রস্তাব জমা পড়ে

বিধানসভা সূত্রে জানা গিয়েছে, সোমবার রাজ্যপালের ভাষণের প্রেক্ষিতে বিধানসভায় জবাবি ভাষণ দিচ্ছিলেন শুভেন্দু। কিছু ক্ষণ তাঁর ভাষণ চলার পর তিনি অধ্যক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তার পর শুভেন্দু এবং বিরোধী দলনেতারা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। অধ্যক্ষের চেয়ারকে অসম্মান করার জন্য়ই শুভেন্দুর বিরুদ্ধে প্রস্তাব আনা হয়। তাপস রায় প্রস্তাবটি তোলেন।

আরও পড়ুন: Dilip Ghosh: 'বিচারপতি ঠিক জায়গায় হাত দিয়েছেন', চাকরি বাতিলের ইস্যুতে প্রতিক্রিয়া দিলীপের

কিন্তু প্রস্তাবের বিরোধিতা করেন মমতা। বিরোধী দলনেতা-সহ সকলের জন্য ক্ষমাপ্রার্থনা করেন তিনি। বলেন, "অধ্যক্ষের অপমান করা হয়েছে ঠিকই। আমি বিরোধী দলনেতা এবং সকলের হয়ে ক্ষমাপ্রার্থনা করছি।" তাতে অধ্যক্ষ জানান, মুখ্যমন্ত্রী যেহেতু ক্ষমা চেয়েছেন, তাই বিরোধী দলনেতার বিরুদ্ধে আপাতত প্রস্তাব গৃহীত হচ্ছে না। এর পরই প্রস্তাবটি প্রত্যাহার করে নেওয়া হয়।

প্রস্তাব প্রত্যাহার করা হলেও, মমতাকে এ দিন তীব্র কটাক্ষ করেন শুভেন্দু

তবে সাসপেন্ড করার প্রস্তাব প্রত্যাহার করা হলেও, মমতাকে এ দিন তীব্র কটাক্ষ করেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে বলেন, "অর্থনৈতিক শৃঙ্খলা, সিপিসি নির্দেশিকা, বাংলায় আপনার প্রশাসন ছত্রে ছত্রে ভাঙছে। আপনিও ভাঙছেন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, আপনি, আপনার মন্ত্রীরা জেলায় জেলায়, মহকুমায় সরকারি সুবিধা পৌঁছে দিতে সভা করবেন, রাজনৈতিক সভা করবেন...সেটা হয়েই থাকে। কিন্তু আপনি হিঙ্গলগঞ্জে কম্বল বিতরণ করতে গিয়েছেন, সেই সভার ব্যবস্থাপনার খরচ তফসিলি জাতি-উপজাতি, মিড ডে মিলের বরাদ্দ টাকায় হয়েছে। কেন এ ভাবে টাকা খরচ হবে!"

রামপুরহাটের বগটুইকাণ্ডে মুখ্যমন্ত্রী অর্থসাহায্য দিয়েছেন। ওই অর্থসাহায্য মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেওয়া উচিত ছিল, কেন ওই টাকা মিড ডে মিলের বরাদ্দ থেকে দেওয়া হল, এ দিন এমন প্রশ্নও তোলেন শুভেন্দু। তাঁর দাবি, বিধানসভায় তাঁকে এই সব কথা বলতে বাধা দিচ্ছিলেন মুখ্যমন্ত্রীরা। তৃণমূলের বিধায়করা হই-হট্টগোল করছিলেন। মুখ্যমন্ত্রী তাতে উস্কানিও দিচ্ছিলেন বলে দাবি শুভেন্দুর।

সেরা শিরোনাম

TMC News: সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..
সুকান্তনগরে তৃণমূলের নেতার ওয়ার্ড অফিসের ভিতরে বেডরুম ! কী চলত সেখানে ? দরজা খুলতেই যা বেরিয়ে এল ..
Uniform Civil Code: হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়? কী এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল?
হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়? কী এই অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল?
News Live: তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
তারাতলায় বিপর্যয়ের পর কড়া রাজ্য, কলকাতা ও বিভিন্ন পুরসভায় ৩১ জুলাই পর্যন্ত বেসরকারি বাণিজ্যিক নির্মাণ বন্ধ
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, একইসঙ্গে লাল-কমলা-হলুদ সতর্কতা জারি ! প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, একইসঙ্গে লাল-কমলা-হলুদ সতর্কতা জারি ! প্রবল বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে

ভিডিও

CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD
Suvendu Adhikari News: 'নিয়ম না মানলে বিল্ডিং প্ল্যান বাতিল হবে', তারাতলা বিপর্যয়ের পর বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uniform Civil Code: লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
লাভ জিহাদের শিকার? জোর করে ধর্মান্তকরণ ? আসছে আইন, কী ঘটবে? জানালেন মুখ্যমন্ত্রী
Beijing Plane Crash: বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
বেজিংয়ে বহুতলে ধাক্কা মেরে টুকরো টুকরো হয়ে নীচে পড়ল বিমান, ক্ষয়ক্ষতি নিশ্চিত নয় এখনও
Parental Leave : ৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
৩ মাসের সন্তানকে কোলে নিয়েই গুরুত্বপূর্ণ বৈঠকে সুইডেনের জলবায়ু মন্ত্রী, নেপথ্যে কোন বার্তা ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
E20 পেট্রোল ব্যবহারে ট্যাঙ্কে জমছে ছত্রাক ! বিকল হচ্ছে ইঞ্জিন ? কী জানাচ্ছে কেন্দ্র সরকার ?
FIFA World Cup 2026: বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
বিদায়বেলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তুর্কির দুরন্ত জয়, দ্বিতীয় এএফসি দল হিসাবে নক আউটে অস্ট্রেলিয়া
RG Kar Case: RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI,
RG Kar মামলায় তীব্র ভর্ৎসনার মুখে CBI, "কলিগকে বাঁচাবার জন্যই কি..", প্রশ্ন অভয়ার পরিবারের আইনজীবীর, কী বললেন বিচারপতি ?
Taratala Accident: 'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
'ফোন ধরে বলেছিল.. বড় দুর্ঘটনা, তারপরে আর...', তারাতলায় কাজ করতে এসেছিলেন এই প্রথম, ফেরা হল না শ্যামনগরের শ্রমিকের!
India vs Bangladesh: বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
বিজয়রথ ছুটছে ভারতের, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেটে জয় হরমনপ্রীতদের
Embed widget