এক্সপ্লোর

Mamata On Durga Puja Donation: 'যদি কেউ না নিতে চান, ভাল', অন্য পুজো কমিটিকে টাকা দিয়ে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Durga Puja 2024 : রাত দখলের আন্দোলন থামিয়ে উৎসবের মেজাজেই ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। বললেন, 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন'

কলকাতা : এখনও বিচার মেলেনি আর জি কর কাণ্ডের, পুজোয় ফিরতে বললেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে আন্দোলনকারীদেরও এই বলে সতর্ক করে দিলেন যে, কারও বিরুদ্ধে কেস দিইনি বলে সেটাকে দুর্বলতা ভাববেন না ! সেই সঙ্গে আন্দোলনকারীদের রাত দখলের নেপথ্যে কেন্দ্রীয় সরকার ও বাম দলের হাত রয়েছে বলেও অভিযোগ করলেন তিনি। 

মাস ঘুরলেই পুজো। কিন্তু এবার পুজোর আগে বিচার চাই, সরব হয়েছে বাংলা। বাংলা তার মেয়ের বিচার চায়। কিন্তু সোমবার সুপ্রিম কোর্টের শুনানির পরই নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে বসে মুখ্যমন্ত্রী বার্তা দিলেন 'রাস্তা আটকালে সবার অসুবিধা হয়, মাইক বাজালে বয়স্কদের অসুবিধা হয়।' ঠারে ঠোরে রাত দখলের আন্দোলন থামিয়ে উৎসবের মেজাজেই ফিরতে বললেন মুখ্যমন্ত্রী। বললেন, 'পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন

এবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে অনেকেই রাজ্য সরকারের দেওয়া অনুদান করবেন না বলে জানিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর দাবি, 'পুজোর টাকার যে ফান্ডিং, এবার আরও কিছু অনুরোধ আমাদের কাছে এসেছে। সবটা হয়তো পারব না।' তবে যাঁরা পুজোর অনুদান যারা নিচ্ছে, তাদের জন্য টাকা দেওয়া শুরু হবে মঙ্গলবার থেকেই।

মুখ্যমন্ত্রী জানালেন, 'আমাদের প্রায় সাড়ে ৪০০ কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য়। সেই টাকাটা মঙ্গলবার থেকে ছাড়ার জন্য় আমি বলে দিচ্ছি। যদি কেউ না নিতে চান, ভাল। তাদের সামর্থ্য আছে। তাহলে আপনার যে নতুন লিস্ট এসেছে, সেই লিস্ট থেকে নতুন যাঁরা এসেছেন, তাঁদের দিয়ে দেবেন। নতুন অলরেডি আমাদের কাছে অনেকে অনুরোধ করে আছে। সবাইকে হয়তো পারব না একবারে। টাকাটা বেড়ে অনেকখানি হয়ে গেছে। ' 

গত জুলাই মাসে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো অনুদানের কথা ঘোষণা করেন। টাকার পরিমাণও বাড়িয়ে দেন অনেকটাই। পুজোর জন্য ক্লাব পিছু এবার বাড়িয়ে করে দেওয়া হয় ৮৫ হাজার টাকা। আগেরবার এই অনুদান ছিল ক্লাবপিছু ৭০ হাজার টাকা । ৪৩ হাজারের বেশি ক্লাবকে ৮৫ হাজার করে রাজ্য সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে বলে দেন, ২০২৫ সালে আরও বাড়বে অনুদান। হবে  ১ লক্ষ টাকা। এছাড়াও তিনি বলে দেন , প্রতিবাবের মতো এবারও ফায়ার লাইসেন্স-সহ সমস্ত সরকারি ফি গুলি মকুবই থাকবে। বিদ্যুতের দামে ৭৫ শতাংশ ছাড় দেওয়া হবে।   

কিন্তু এবার আরজি করের ঘটনা নড়িয়ে দিয়েছে প্রত্যেককে। একের পর এক ক্লাব জানিয়েছে , এবছর অনুদান গ্রহণে অনাগ্রহর কথা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 

আরও পড়ুন :                         

RG Kar News: 'শুনানি 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Temple Death : শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট, পদপিষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম

ভিডিও

Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget