এক্সপ্লোর

RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'

Parambrata Chatterjee: 'নিশ্চয়ই মানুষ তাকিয়ে থাকবেন কালকের শুনানির দিকে, কিন্তু দয়া করে এটাকে 'নির্বাচনের ফলাফল' বা 'একটা খেলা হতে চলেছে' এই পর্যায়ে নিয়ে যাবেন না। সকলের কাছে এটা আমার অনুরোধ।'

কলকাতা: এক মাস পার, অধরা বিচার। কাল সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি, তার আগে আজ ফের রাত দখলের ডাক সাধারণ মানুষের। আরজি কর কাণ্ডে (RG Kar News) রাস্তায় আলপনা দিয়ে, ছবি এঁকে প্রতিবাদ সামিল শিল্পী থেকে নাগরিক সমাজ। প্রতিবাদে অভিনেতারাও। কী বলছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)? 

'কাল যা খুশি হতে পারে, তার মানে আন্দোলন থামবে না'

পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, 'নিশ্চয়ই মানুষ তাকিয়ে থাকবেন কালকের শুনানির দিকে, কিন্তু দয়া করে এটাকে 'নির্বাচনের ফলাফল' বা 'একটা খেলা হতে চলেছে' এই পর্যায়ে নিয়ে যাবেন না। সকলের কাছে এটা আমার অনুরোধ। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনার বিচারের অপেক্ষা। এটা ঘিরে যে একটা অত্যন্ত উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কাল শুনানিতে কোনও সুবিচার আসতে পারে, সপবিচারের রাস্তায় একটা পদক্ষেপ হতে পারে, সুবিচার একেবারেই না আসতে পারে। যা খুশি হতে পারে। তার মানে এই নয় যে এই আন্দোলন, এই প্রতিবাদ থেমে যাবে। তাছাড়া যে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই আবহে উঠে আসছে সেই আলোচনাগুলো যেন থেমে না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী পুরুষ সম্পর্কের মধ্যে অসাম্যের যে কথা। যে অসাম্যের ভাবনা থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটে। এই মানসিকতার বিরুদ্ধে লড়াই চলতে থাকবে।'

 

আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে এদিন বাদশা মৈত্র বলেন, 'যে অবান্তর দাবিগুলি শুনেছিলাম, ৭ দিনের মধ্যে ফাঁসি ইত্যাদি, এটা তো ঠিক যে বিচার ওভাবে হয় না। ওগুলো আসলে বিচারকে প্রহসনের চেষ্টা ছিল। প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে নতুন নতুন নাম, নতুন নতুন সম্ভাবনার কথা উঠে আসছে, এই প্রত্যেকটা লোকের আমরা মুখোশ খুলে দিতে চাই। ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আমরা। এবং যে থ্রেট কালচার, যে সিন্ডিকেট রাজ, যার জন্য তিলোত্তমাকে অকালে চলে যেতে হল, এর নেপথ্যে যতগুলো মাথা আছে, প্রশাসনের যে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে, তার নেপথ্যে যে মাথা আছে, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'

আরও পড়ুন: RG Kar News: 'ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আমরা', মন্তব্য বাদশা মৈত্রের

কলকাতা থেকে জেলা, আরজি কর কাণ্ডে বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের রাত দখল। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে বিচার চেয়ে শ্যামবাজার থেকে সোদপুর প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসূচি।

সেরা শিরোনাম

News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget