এক্সপ্লোর

Mamata Banerjee: চিড়িয়াখানায় বাঘের এসি বসানো খাঁচাও তাঁর তৈরি, জানালেন মমতা

Alipore Zoo: কয়েক কোটি খরচ করে চিড়িয়াখানার বাঘের খাঁচা বানিয়ে দিয়েছেন বলে জানালেন তিনি। 

কলকাতা: বাংলায় তাঁর সরকারের আমলে তৈরি হয়েছে ইকোপার্ক, একাধিক ঘোরার জায়গা। আগে শুধু চিড়িয়াখানা (Alipore Zoo) ছিল, তবে সেখানে বাঘের খাঁচাটিও তাঁর বানিয়ে দেওয়া, বুধবার এমনই দাবি করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata banerjee)। কয়েক কোটি খরচ করে চিড়িয়াখানার বাঘের (Tiger Cage) খাঁচা বানিয়ে দিয়েছেন বলে জানালেন তিনি। 

কয়েক কোটি খরচ করে চিড়িয়াখানার বাঘের খাঁচা বানিয়ে দিয়েছেন, জানালেন মমতা

বুধবার সভামঞ্চে গঙ্গা আরতি, গঙ্গাসাগর মেলা নিয়ে মুখ খোলেন মমতা। সেখানেই চিড়িয়াখানার বাঘের কথা উঠে আসে তার মুখে। মমতা বলেন, "বাংলায় অনেক তীর্থস্থান, দর্শনীয় স্থান তৈরি হয়েছে। আগে যাওয়ার জায়গা পেতেন না মানুষ। একটি চিড়িয়াখানা ছিল শুধু। তাও বাঘটি ছাড়াই থাকত। ওই বাঘের খাঁচাও আমাকে বানিয়ে দিতে হয়েছে।"

চিড়িয়াখানা নিয়ে মমতা আরও বলেন, "আপনারা এখন যে বাঘের খাঁচা দেখেন, পুরো আড়াই কোটি টাকা খরচ করে সেটি বানিয়ে দিয়েছি। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও বসিয়ে বানিয়ে দেওয়া হয়েছে। আমি ছোটবেলায় দেখেছিলাম, চিড়িয়াখানায় একটি মাত্র প্রবেশদ্বার ছিল। এখন ১০-১২টি প্রবেশদ্বার, যাতে মানুষের সুবিধা হয়। মিলেনিয়াম পার্ক তুন করে হয়েছে, গঙ্গার পার নতুন হয়েছে, নবান্ন, উপান্ন, সৌজন্য সব নতুন করে হয়েছে। ইকো ট্যুরিজম, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, মেলা প্রাঙ্গন, ওয়াক্স মিউজিয়াম নতুন হয়েছে সব।"

আরও পড়ুন: Mamata Banerjee: পুরীর জগন্নাথ মন্দির এ বার ঘরের কাছে দিঘায়, ঘোষণা মমতার

পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘাতেও এ বার জগন্নাথের মন্দির গড়ে তোলা হবে বলেও এ দিন ঘোষণা করেন মমতা। তিনি জানান, দিঘার  সৌন্দর্যায়নে ইতিমধ্যেই অনেক কাজ করেছে তাঁর সরকা। এ বার সমুদ্রের ধারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি জগন্নাথ মন্দিরও তৈরি করে দেওয়া হবে, যাতে সমুদ্রস্নানে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন মানুষ। 

আগে যাওয়ার জায়গা পেতেন না মানুষ, মন্তব্য মমতার

এ দিন মমতাকে বলতে শোনা যায়, "দিঘা আর আগের সেই দিঘা নেই। সাত কিলোমিটার সেতু তৈরি করে দিয়েছি আমরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার গড়ে দিয়েছি, যাতে শিল্পপতিরা এসে থাকতে পারেন, আবার দেখতে পারেন সমুদ্রই। দিঘায় জগন্নাথ মন্দিরও করছি আমরা। হয়ত অত বড় হবে না। ওটা আসল। তবে যাতে আমাদের লোকজন স্নান করতে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন, তার জন্য়ই ব্যবস্থা।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget