এক্সপ্লোর

Mamata Banerjee: পুরীর জগন্নাথ মন্দির এ বার ঘরের কাছে দিঘায়, ঘোষণা মমতার

Jagannath Temple: বুধবার বাবুঘাটের গঙ্গা আরতি এবং গঙ্গাসাগর মেলা নিয়ে কথা বলতে গিয়েই এমন কথা জানান মমতা।

কলকাতা: গায়ে গায়ে প্রায়। তবুও জগন্নাথ দর্শনে ভিন্ রাজ্যে যেতে হয় সাধারণ মানুষকে। এ বার ঘরের কাছে দিঘাতেই জগন্নাথ দর্শন হয়ে যাবে বলে জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি জানিয়েছেন, দিঘার (Digha News) সৌন্দর্যায়নে ইতিমধ্যেই অনেক কাজ করেছে তাঁর সরকার, এ বার সমুদ্রের ধারে পুরীর জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) আদলে একটি জগন্নাথ মন্দিরও তৈরি করে দেওয়া হবে, যাতে সমুদ্রস্নানে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন মানুষ। 

দিঘায় সমুদ্রস্নানে গিয়েও হবে জগন্নাথ দর্শন, জানালেন মমতা

বুধবার বাবুঘাটের গঙ্গা আরতি এবং গঙ্গাসাগর মেলা নিয়ে কথা বলতে গিয়েই এমন কথা জানান মমতা। তিনি বলেন, "দিঘা আর আগের সেই দিঘা নেই। সাত কিলোমিটার সেতু তৈরি করে দিয়েছি আমরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার গড়ে দিয়েছি, যাতে শিল্পপতিরা এসে থাকতে পারেন, আবার দেখতে পারেন সমুদ্রই। দিঘায় জগন্নাথ মন্দিরও করছি আমরা। হয়ত অত বড় হবে না। ওটা আসল। তবে যাতে আমাদের লোকজন স্নান করতে গিয়ে জগন্নাথ দর্শন সেরে আসতে পারেন, তার জন্য় ব্যবস্থা।"

আরও পড়ুন: Mamata Banerjee: বাবুঘাটের পর গঙ্গা আরতি দক্ষিণেশ্বর-বেলুড়েও, নজরে তারাপীঠ-কালীঘাটও, জানালেন মমতা

তাঁর সরকার গঙ্গাসাগর মেলারও ভোল পাল্টে দিয়েছে বলে এ দিন মন্তব্য করেন মমতা। তিনি বলেন, "আগে মেলায় যেতে কর দিতে হতো। আমরা কর তুলে নিয়েছি। আগে কিছু ছিল না। আমরা অতিথিশালা গড়ে দিয়েছি। ২৪ ঘণ্টা বাংলা-হিন্দিতে সরকারি ঘোষণা হয়। সাগরে আলোর ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য পরিষেবা, ফায়ার ব্রিগেড রয়েছে। আমরা তো বলই। বিশ্বাস না হলে নিজের চোখে গিয়ে দেখে আসতে পারেন আপনারা।"

কুম্ভ মেলার সঙ্গে তুলনা টেনে মমতা বলেন, "কুম্ভমেলা জাতীয় মেলা। কেন্দ্রীয় সরকার তাতে আর্থিক সাহায্য় দেয়। গঙ্গাসাগর মেলায় কোনও টাকা আসে না।" মমতার কথায়, "বাংলায় অনেক তীর্থ এবং দর্শনীয় স্থান তৈরি করা হয়েছে। "

গঙ্গাসাগর মেলা বঞ্চনার শিকার!

বারাণসীর ধাঁচে কলকাতায় গঙ্গা আরতি করতে সরকার উদ্যোগী হলেও, কাজটি মোটেও সহজ নয় বলে জানান মমতা। তিনি জানান, বারাণসীর ঘাটে সিঁড়ি বানানো রয়েছে। কলকাতায় নেই। তাই আপাতত চৌকি পেতে আরতির প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ঘাটের কোন জায়গা পিচ্ছিল, পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোথায় পড়লে গভীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তা সকলের জানা নেই। তাই সব দিক খতিয়ে দেখে তবেই ছাড়পত্র দেবে সরকার। নদীতে জোরাল আলোর ব্যবস্থাও করা হবে বলে জানান। তবে জল এবং আগুন, দুই-ই বিপদ, তাই সবদিক বুঝেশুনে এগোতে হবে বলে জানান মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Ritabrata TMC: বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল
বিধানসভায় ১০টি কমিটির মধ্যে ৯টিরই চেয়ারম্য়ান 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের, নেই কালীঘাট তৃণমূল

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget