এক্সপ্লোর

Mamata Banerjee: ‘আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না, সবাই আমার কাছে আসে’, কটাক্ষের জবাব মমতার

Mamata Banerjee Updates: বুধবার নবান্নে (Nabanna)সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন মমতা। সেখানেই 'সেটিং' তত্ত্ব নিয়ে মুখ খোলেন।

সুমন ঘড়াই, সৌভিক মজুমদার ও শিবাশিস মৌলিক, কলকাতা: উপ রাষ্ট্রপতি নির্বাচনের আগে পাহাড় সফর হোক বা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, উপ নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি বিরোধী শিবিরের তোপে বার বার পড়েছেন তিনি। বিজেপি-র সঙ্গে তৃণমূলের 'সেটিং' তত্ত্ব তুলে ধরেছেন বিরোধী শিবিরের নেতারা। তা নিয়ে এ বার মুখ খুললেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ বার্তা, তিনি কারও সঙ্গে 'সেটিং'  করতে যান না, তাঁর সঙ্গে 'সেটিং'  করতেই আসেন সকলে।

'সেটিং' তত্ত্ব নিয়ে তীব্র প্রতিক্রিয়া মমতার

বুধবার নবান্নে (Nabanna)সাংবাদিক বৈঠক করে একাধিক বিষয় নিয়ে মুখ খোলেন মমতা। সেখানেই 'সেটিং' তত্ত্ব নিয়ে মুখ খোলেন। মমতা বলেন, "আমি রাজ্যের প্রাপ্য চাইতে গিয়েছিলাম, সেটাকে নাকি সেটিং বলে! ভিক্ষা চাইতে যাইনি, নিজেদের প্রাপ্য চাইতে গিয়েছিলাম। আমি কারও সঙ্গে সেটিং করতে যাই না। সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে।" 

একসময় কেন্দ্রে বিজেপি-র সঙ্গে জোটে যাওয়া নিয়ে আজও প্রশ্নের মুখে পড়তে হয় মমতাকে। যদিও সেই সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক পার্থক্য বলে বার বার তা প্রতিহত করতে দেখা দেখা গিয়েছে মমতাকে। বরং ২০২৪-এর লোকসভা নির্বাচনে দিল্লির মসনদ থেকে বিজেপি-কে উৎখাত করতে তাঁর দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদী তিনি। তবে বিজেপি-র অভিভাবক সংগঠন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘকে নিয়ে খানিকটা হলেও সুর নরম মমতার। তাঁর কথায়, "আরএসএস ভাল। সবাই খারাপ নয়। ওরাও একদিন প্রতিবাদ করবে।"

আরও পড়ুন: Mamata Banerjee: সব টাকা নাকি কালীঘাটে! কার কাছে, মা কালীর কাছে, নামটা বলুন দেখি! নবান্ন থেকে শুধোলেন মমতা

গত কয়েক মাসে রাজ্য়ে তৃণমূলের একের পর এক নেতার নাম জড়িয়েছে দুর্নীতি কাণ্ডে। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন একসময় মমতার পর দু'নম্বর মন্ত্রী বলে বিবেচিত পার্থ চট্টোপাধ্যায়। মমতার স্নেহধন্য, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন গরুপাচার মামলায়। তাতে তৃণমূল নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এমনকি কালীঘাটে সব টাকা ঢুকছে বলে প্রকারান্তরে মমতাকে নিশানা করতে দেখা যায় রাজ্যের বিরোধী নেতাদের কয়েক জনকে।

নবান্ন থেকে কড়া বার্তা তৃণমূল নেত্রীর

সেই নিয়ে এ দিন তীব্র প্রতিক্রিয়া জানান মমতা। বলেন, "সব কয়লার টাকা নাকি কালীঘাটে যাচ্ছে, কার কাছে আসছে নামটা বলুন না? মা কালীর কাছে যাচ্ছে?" মমতা আরও বলেন, "উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে আসছে গরু। গরু, কয়লা স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। ব্ল্যাকমেলের রাজনীতি চলছে। এরকম নোংরা রাজনীতি দেখলে আগেই রাজনীতি ছেড়ে দিতাম। আমি সমাজসেবার জন্য রাজনীতিতে এসেছি।ভাবেন স্বার্থের জন্য বসে থাকি? আগেও পদ ছেড়ে দিয়েছি। একদিনের মধ্যে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলাম। আমি তো চিরকাল বাঁচব না। তবে জেনে শুনে কোনও অন্যায় করিনি।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget