এক্সপ্লোর

Mamata Banerjee: সব টাকা নাকি কালীঘাটে! কার কাছে, মা কালীর কাছে, নামটা বলুন দেখি! নবান্ন থেকে শুধোলেন মমতা

Nabanna Update: বিরোধীদের নিশানায় বার বার উঠে আসছে কালীঘাটের কথা। দুর্নীতির টাকা ঘুরপথে কালীঘাটে মমতার বাড়িতেই ঢুকছে বলে প্রকারান্তরে বুঝিয়ে দিচ্ছেন তাঁরা।

কলকাতা: দুর্নীতি মামলায় একের পর এক নেতার নাম যত জড়িয়ে যাচ্ছে, ততই টেনে আনা হচ্ছে তাঁকেও। সেই নিয়ে কড়া মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, "আমি আগেও বলেছি, সমাজসেবা করতে রাজনীতিতে এসেছি আমি। নইলে এই ধরনের নোংরা রাজনীতি থেকে অনেক আগেই বিদায় নিতাম। এই ধরনের ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি পছন্দ করি না আমি। কুৎসা, অসত্য, অকথ্য ভাষায় কথা বলা, মানুষকে সম্মান না দেওয়া, ব্ল্যাকমেলিংয়ের রাজনীতি শুরু হয়েছে। বলছে টাকা না দিলে পোল খুলব! পোল কী! ভষাটাই আমার জানা নেই।"

দুর্নীতি নিয়ে লাগাতার কটাক্ষের জবাবে তীব্র প্রতিক্রিয়া মমতার

শিক্ষক নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। গরুপাচার মামলায় গ্রেফতার (Cattle SMmuggling Case) হয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। নিত্য নতুন তাঁদের নামে-বেনামে বিপুল সম্পত্তি উঠে আসছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে উঠে আসছে (CBI, ED)। তাতে বিরোধীদের নিশানায় বার বার উঠে আসছে কালীঘাটের (Kalighat) কথা। দুর্নীতির টাকা ঘুরপথে কালীঘাটে মমতার বাড়িতেই ঢুকছে বলে প্রকারান্তরে বুঝিয়ে দিচ্ছেন তাঁরা। তার তীব্র প্রতিবাদ জানান মমতা। তিনি বলেন, "কয়লা পাচার, গরুপাচারের সব টাকা নাকি কালীঘাটে যাচ্ছে! কার কাছে যাচ্ছে, মা কালীর কাছে? নামটা বলুন না একটু! কার কাছে যাচ্ছে? কয়লা কার অধীনে? গরু কার অধীনে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে। সাহায্য চাইলে আমরা সাহায্য করতে পারি। তার বাইরে দায়িত্ব নেই আমাদের।"

আরও পড়ুন: Mamata Banerjee: ২৭ নয়, ৩০ বছর বয়স পর্যন্ত কনস্টেবল পদে আবেদন করা যাবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিন্ রাজ্য থেকে সীমানা দিয়ে গরু ঢুকতে দিতে চাননি বলে এর আগেও জানিয়েছিলেন মমতা। বুধবারও সেকথা শোনা যায় তাঁর মুখে। মমতা বলেন, "উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, অসম, মধ্যপ্রদেশ, দিল্লি হয়ে গরু ঢুকছে। আমি তো বন্ধ করে দিয়েছিলাম! কিন্তু কোভিডের সময়ও বলা হয়েছিল, গাড়ি আটকানো যাবে না। অনেক দিন তো কাজ করেছেন অনেকে। একটু খোঁজ নিয়ে দেখুন! আমরা তো ১১ বছর ক্ষমতায় এসেছি। তার আগে কী হয়েছে? এখন তো অনেক কমে গিয়েছে! আর গরু, কয়লা স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব, আমাদের নয়। এখন ময়লা কাঁধ থেকে ঝেড়ে ফেললেই হল! মনে রাখবেন, কিছুদিন মানুষকে বোকা বানিয়ে রাখা যায়, সবসময় যায় না।"

কয়লা, গরুরু দায়িত্ব কেন্দ্রের, রাজ্যের নয়, বললেন মমতা

বিরোধীদের কটাক্ষের জবাব দিতে গিয়ে এ দিন মমতা আরও বলেন, "জেনেশুনে কোনও অন্যায় করিনি। মৃতদেহও দেখতে যাই না আমি। ভয় পাই। প্রমাণ ছাড়াই কেন অমর্যাদাকর কথা বলছেন? বিকাশবাবুদের বলছি, আপনাদের আমলে জন্মের শংসাপত্র কীভাবে দেওয়া হয়েছিল?  আমার পরিবারকে নোটিস পাঠালে আইনতই লড়ব। কিন্তু পরিকল্পিত ভাবে তৃণমূলকে কলঙ্কিত করা হচ্ছে।"

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget