এক্সপ্লোর

Mamata Banerjee: তৃণমূলটা জোড়াফুল, উঠে গিয়েছে ভাবা ভুল, এখন শুধু ‘ঠান্ডা’ আছে, জানিয়ে দিলেন মমতা

Trinamool: বৃহস্পতিবার উত্তীর্ণয় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানো যোগ দেন মমতা। সেখানেই বিরোধীদের নিশানা করেন তিনি।

কলকাতা: স্কুলে নিয়োগ দুর্নীতিতে একের পর এক নেতার নাম জড়িয়েছে। গরুপাচার, কয়লাপাচারেও নাম উঠে এসেছে অনেকের। তার মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কথাও উঠে আসছে লাগাতার। সেই নিয়ে বিরোধীরা যখন আক্রমণেব শান দিয়ে চলেছেন, সেই আবহে কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, তৃণমূলটা উঠে যাচ্ছে বলে ভাবছেন যাঁরা, ভুল করছেন (Kokata News)। 

তৃণমূলের রাজনৈতিক অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন মমতা

বৃহস্পতিবার উত্তীর্ণয় বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানেই বিরোধীদের নিশানা করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে বিজেপি এবং কেন্দ্রের সরকারকেই নাম না করে নিশানা করেন তিনি। এখন ক্ষমতায় রয়েছে তাই এজেন্সি দেখাচ্ছে, যখন ক্ষমতায় থাকবে না, এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে বলেও মন্তব্য করেন তিনি। 

আর সেই প্রসঙ্গেই তৃণমূলের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেন মমতা। বিরোধীদের নিশানা করে তিনি বলেন, "বিজয়া সম্মিলনীতে রাজনীতির কথা বলব না বলেি ভেবেছিলাম। কিন্তু কিছু কথা বলতেই হচ্ছে। অত সোজা নয়। চারটে ডান্ডা নিয়ে গিয়ে ভাবলেন তৃণমূলটা উঠে গিয়েছে, না না ওটা ভুল, তৃণমূলটা জোড়াফুল, এখন সবাই কুল কুল।"

আরও পড়ুন: Mamata Banerjee: উত্তীর্ণর মঞ্চ থেকে কালীপুজোয় বাজি-নিয়ন্ত্রণের বার্তা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকে বদনাম করতে কয়েকটি দল ডিজিটাল মাধ্যমে  সাজিয়ে গুছিয়ে ভিডিও তৈরি করে প্রকাশ করে বলেও অভিযোগ তোলেন মমতা। তাঁর কথায়, "তাতে এমন ভাষার প্রয়োগ...যেন কত বড় তিরন্দাজ।" এখন উৎসবের মরসুম। এমরা এসব করি না। কারণ মানুষের কাছে দায়বদ্ধতা রয়েছে আমাদের।

বিজয়া সম্মিলনীতে বিরোধীদের নিশানা মমতার

দুর্গাপুজো, সরস্বতী করতে দেন না বলে যারা এতদিন তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছিল, তারাই দুর্গার পুজো করার নামে মহাত্মা গাঁধীকে অসুর বানিয়ে ত্রিশূলবিদ্ধ করেছে বলেও এ দিন আক্রমণ হানেন মমতা। তিনি বলেন, "গাঁধীজিকে অসুর বানানোর শাস্তি কী হওয়া উচিত! আমরা নয়, মানুষ শাস্তি দেবেন। আমরা ঝামেলা চাইনি। শান্তিতে দুর্গোপুজো করতে চেয়েছিলাম।  কিন্তু এ সব সহ্য করা যায়!"

এ দিন নাম না করে বিজেপি এবং কেন্দ্রের সরকারকেও একহাত নেন মমতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করা হচ্ছে বলে এর আগেও বিজেপি এবং কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল। এ দিন মমতা বলেন, "আজ ক্ষমতায় আছো বলে এজেন্সি দেখাচ্ছো। কাল না থাকলে এই এজেন্সিই গিয়ে কান মুলে দেবে। তৈরি থেকো।"

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Calcutta Medical College: 'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
'ঘোমটার পিছনে অতিবাম মানসিক মাওবাদী', মেডিক্য়াল কলেজের ঘটনা নিয়ে কাদের কটাক্ষ স্বাস্থ্য়মন্ত্রীর ?
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget