এক্সপ্লোর

Mamata Banerjee: উত্তীর্ণর মঞ্চ থেকে কালীপুজোয় বাজি-নিয়ন্ত্রণের বার্তা মুখ্যমন্ত্রীর

Kalipuja 2022: বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


কলকাতা: দুর্গাপুজো হয়ে গিয়েছে। ইউনেস্কোর সম্মানের ফলে এ বছর প্রথম থেকেই দুর্গা পুজো নিয়ে প্রবল উৎসাহ-উদ্দীপনা ছিল। পয়লা সেপ্টেম্বরের মিছিল থেকে শুরু করে পুজো মিটিয়ে তারপর কার্নিভাল। সবকিছু সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সবাইকে ধন্যবাদ দেন মুখ্যমন্ত্রী। এবার আসছে আলোর উৎসব। কালীপুজো-দীপাবলি নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  

মমতার বার্তা:
তিনি বলেন, 'কালীপুজো, দীপাবলি, ছটপুজো আছে। প্রত্যেকটা উৎসবই সবার উৎসব। কালীপুজোটাও আপনাদের ভাল করে করতে হবে। বাজি রেস্ট্রিকশন করতে হবে। আমার একটা আচরণ আর একজনকে যেন দুঃখের মধ্যে না পড়তে হয়। সেটা দেখতে হবে।' 

নিশানায় বিজেপিও:
উত্তীর্ণতে বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে নাম না করে এদিন এজেন্সি ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারকে তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তিনি বলেন, ‘কী ভাবে এরা? পুলিশকে লাঠিপেটা করে আন্দোলন হয়?, নাকি ঘরে বসে এজেন্সি দিয়ে আন্দোলন? আজ তুমি ক্ষমতায় আছো, অনেক এজেন্সিকে ব্যবহার করছো। কাল তুমি ক্ষমতায় না থাকলে, ঘরে গিয়ে এজেন্সি কান মুলে দেবে।এজেন্সির কানমোলার জন্য তৈরি থাকুন।’

অসুর বিতর্কেও তোপ:
কলকাতার একটি দুর্গা পুজো অসুরকে গাঁধীর চেহারার মতো করে তৈরি করা হয়েছিল। তা নিয়ে সেই সময় তুমুল বিতর্ক হয়েছিল। এবার সেই প্রসঙ্গ উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, 'আপনারা মা দুর্গার নামে একটি পুজো করলেন, গাঁধীজিকে আপনারা অসুর বানিয়ে দিলেন? গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! শাস্তি দেবে জনতা। দেশের এক নম্বর নেতা গাঁধীজিকে আপনারা অসুর বানিয়ে দিলেন, এটা অত্যন্ত লজ্জার, মানুষ জবাব দেবে।' তিনি আরও বলেন, 'আমি কিছু বলিনি, কারণ পুজোর সময় লোকে জানলে অনেকের দুঃখ হবে। রাস্তায় নেমে আন্দোলন শুরু হবে বলে।'

কোন পুজো নিয়ে বিতর্ক:
দুর্গাপুজোর মাঝেই কলকাতার কসবায় হিন্দু মহাসভার পুজো ঘিরে বিতর্ক শুরু হয়েছিল। কারণ সেই পুজোয়, অসুরের চেহারা ছিল মহাত্মা গাঁধীর মতো। ২ অক্টোবর ছিল সপ্তমী। সেদিনই মহাত্মা গাঁধীর জন্মদিবস। ওই দিনই শুরু হয় বিতর্ক। ওই পুজোয় অসুরের চেহারা ছিল অবিকল মহাত্মা গাঁধীর মতো। মূ্র্তিতে ছিল মাথাজোড়া টাক, চোখে ছিল গোলাকার চশমা, হাতে ছিল লাঠি। সেই রকম দেখতে অসুরের বুকে ত্রিশূল ঠেকিয়েছিলেন দেবী দুর্গা। এমন ছবি সামনে আসতেই প্রবল বিতর্ক শুরু হয়। 

আরও পড়ুন: 'গাঁধীজিকে অসুর বানিয়েছেন ! শাস্তি দেবে জনতা', অসুর-বিতর্কে মুখ খুললেন মমতা

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget