এক্সপ্লোর

Mamata Banerjee: সভামঞ্চে আচমকা ছিঁড়ল মুখ্যমন্ত্রীর চটি, 'আয়ুর থেকে বেশি হেঁটে ফেলেছে', মন্তব্য মমতার

Mamata Banerjee Shoe Torn: গোপীবল্লভপুরের সভামঞ্চে উপস্থিত তৃণমূল নেতা-নেত্রীদের মধ্যে দেখা যায় সাময়িক উদ্বেগ। ছুটে আসেন মুখ্যমন্ত্রীর দেহরক্ষী-সুরক্ষাকর্মীরাও।

কলকাতা: গোপীবল্লভপুরের সভামঞ্চে বক্তৃতা দেওয়ার সময় আচমকা ছিঁড়ল মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) চটি। এরপর নিজেই চটিতে সেফটিপিন জুড়ে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলান মমতা বন্দ্যোপাধ্যায়।                             

ঠিক কী ঘটেছে? 

এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের জনসভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। জনসভায় বক্তব্য রাখার প্রায় শেষ লগ্নে আচমকাই ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রীর পায়ের চটি। এই দেখে মমতা বলেন, 'ছিঁড়েই তো গেছে। খালি পায়েই চলে যাব না হয়। একটা সেফটিফিন হবে?' এরপরই সভামঞ্চে উপস্থিত তৃণমূল কর্মীদেরই কেউ অন্য কোনও জুতো পরার কথা বলেন তৃণমূল নেত্রীকে। তবে তিনি তা পরতে চাননি। মমতা বলেন, 'না আমি ওই জুতো পরি না।'                                                

গোপীবল্লভপুরের সভামঞ্চে উপস্থিত তৃণমূল নেতা-নেত্রীদের মধ্যে দেখা যায় সাময়িক উদ্বেগ। ছুটে আসেন মুখ্যমন্ত্রীর দেহরক্ষী-সুরক্ষাকর্মীরাও। অনেকেই বলেন, অন্য কোনও হাওয়াই চটি এনে দেবেন কি না! তবে মমতা বলেন, 'এখন আনতে হবে না কিছু। পাওয়াও যাবে না। কোথাও খুঁজতে হবে না।' 

এরপরই রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন পরবর্তী অনুষ্ঠানটি শুরু করতে। কিন্তু সেই অনুষ্ঠানে কি মঞ্চে উপস্থিত থাকতে পারবেন মমতা? এ নিয়ে যখন চিন্তিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা, সেই সময় উপায় বাতলে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। তিনি বলেন, 'আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে। সেফটিফিন লাগিয়ে নিচ্ছি। এত হাঁটতে হাঁটতে ছিঁড়ে গিয়েছে। জুতোর কোনও দোষ নেই। জুতোর যা আয়ু তার থেকে বেশি হেঁটে ফেলেছে'। 

এরপর নিজেই সেফটিফিন নিয়ে সভামঞ্চে দাঁড়িয়েই চটিতে সেফটিফিন জুড়ে দেন মমতা। তৃণমূল কর্মীরা অনেকেই তাঁকে সাহায্য করে এগিয়ে আসেন। কিন্তু নিজের হাতেই এ কাজ সারেন মুখ্যমন্ত্রী। তারপর সেই সেফটিফিন লাগানো চটি পরেই আদিবাসীদের সঙ্গে নাচে মাতেন মমতা।                                              

আরও পড়ুন, মমতাকে বেলাগাম আক্রমণ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শোকজ করল নির্বাচন কমিশন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget