এক্সপ্লোর

Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর শিলিগুড়ি সফর কাটছাঁট, আজই ফিরছেন কলকাতায়

শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস করে এদিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 

কলকাতা: মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee) শিলিগুড়ি সফর কাটছাঁট হল। শিলিগুড়ি শহরে পদযাত্রার কর্মসূচি বাতিল। উত্তরকন্যায় প্রশাসনিক সভা সেরে আজই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

সফরসূচি পরিবর্তন: গতকাল জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিকের বিধানসভা কেন্দ্রে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। হাবড়ার বাণীপুরের এই সভা থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। এরপর গতকাল শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে পাহাড়ের উন্নয়নমূলক বোর্ডের সদস্যদের সঙ্গে সভা করেন মুখ্যমন্ত্রী। আজ শিলিগুড়ি শহরে পদযাত্রা ও জলপাইগুড়ির ডাবগ্রামে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পরে পদযাত্রা কর্মসূচি বাতিল হয়। শিলিগুড়ির উত্তরকন্যায় একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্য়াস করে এদিনই কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।                 

এদিকে লোকসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের 'সম্পত্তি অ্যাটাচ' প্রসঙ্গ।সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে বারবার উঠে এসেছে ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর নাম। লিপস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি নিয়ে জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে ইডি দাবি করে,  অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার এবং ২০১২-র এপ্রিল থেকে ২০১৪-র জানুয়ারি পর্যন্ত এই কোম্পানির ডিরেক্টর ছিলেন। এবছরের শুরুতে আদালতে রিপোর্ট পেশ করে ED জানিয়েছিল, তারা লিপস অ্য়ান্ড বাউন্ডসের সম্পত্তি অ্যাটাচের প্রক্রিয়া শুরু করেছে। এই প্রেক্ষাপটে এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মুখে শোনা গেল সম্পত্তি অ্য়াটাচের কথা।               

গতকাল শিলিগুড়ির সভা থেকে তিনি বলেন, "অভিষেক তো ইয়ং ছেলে, ওকে কিছু না কিছু তো করতে হবে যখন বিয়ে করেছে। ২ টো বাচ্চা আছে। খাওয়াবে কী? কিছু তো করতে হবে? ঘরে বসে থাকলে তো খাবার পাওয়া যাবে না। ওঁর একটা বিজনেস ছিল। সব প্রপার্টি অ্যাটাচ করে দিয়েছে। আমি কখনও কিছু বলিনি। এই কারণে বলিনি যে, আমাদের যে লড়াই সেটা এই অন্যায়ের বিরুদ্ধেই। আমাদের যা যা আছে আপনি নিয়ে নিন। কিন্তু গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না।''    

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Loksabha Election 2024: একে অপরকে হারিয়ে সংসদে পা রাখার চ্যালেঞ্জ, সম্মুখ সমরে সৌমিত্র-সুজাতা

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget