এক্সপ্লোর

Mamata Banerjee: ‘১৫২ লক্ষ কোটির হিসেব লুকিয়ে রাখে কেন্দ্র, সেখানে রাজ্যের ঋণ মাত্র...,’ নবান্ন থেকে আয়-ব্যয়ের হিসেব দিলেন মমতা

Nabanna: বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও।

কলকাতা: ভোটব্যাঙ্কের স্বার্থেই রাজ্যের তৃণমূল সরকার 'লক্ষ্মী ভাণ্ডার', 'কন্যাশ্রী', 'রূপশ্রী'র মতো প্রকল্প এনেছে, তার জন্য গলা পর্যন্ত ঋণে ডুবে গেলেও, দেদার টাকা নষ্ট হচ্ছে বলে লাগাতার অভিযোগ করে আসছেন বিরোধীরা। সেই আবহে আয়-ব্যয় এমনকি ঋণেরও হিসেব তুলে ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  (Mamata Banerjee)। জানালেন, বাম জমানার ঋণের বোঝা মাথায় নিয়েও, রাজ্য সরকার ঢের সুবিধাজনক জায়গায় রয়েছে। 

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীও। রাজ্যবাসীর সামনে সেখান থেকেই বিশদ হিসেব তুলে ধরা হয়। মমতা বলেন, "অনেকে ভুলভাল বলেন যে, রাজ্য সরকারের ঋণের বোঝা ৭ লক্ষ কোটি হয়ে গিয়েছে। এগুলো সব বাজে কথা। অন্ধ্রপ্রদেশ, তেলঙ্গানার মতো নতুন রাজ্যগুলির এই ধরনের সমস্যা নেই, কিন্তু আমাদের উত্তরাধিকার বহন করে চলতে হচ্ছে। আগের সরকার ক্ষুদ্র সঞ্চয় থেকেও ঋণ নিয়েছিল।" (Nabanna News)

এর পর মুখ্যসচিব দ্বিবেদীকে বিশদ হিসেব দিতে বলেন মমতা। তাতে মুখ্যসচিব জানান, ২০১১ সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার সময়ে রাজ্যের বকেয়া ঋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকা। আর এখনও পর্যন্ত হিসেব করলে, রাজ্যের মোট ঋণের পরিমাণ ৫.৮৬ লক্ষ কোটি। ডেট টু জিডিপি অর্থাৎ মোট উৎপাদনের নিরিখে ঋণের এই হিসেব দেন মুখ্যসচিব। কোনও রাজ্যের মোট ঋণ কত, এবং তা মেটাতে তার অভ্যন্তরীণ উৎপাদন কত, তাকেই বলা হয় মোট উৎপাদনের নিরিখে ঋণ। মুখ্যসচিব জানান, ২০১১ সালে মোট উৎপাদনের নিরিখে ঋণের হার ছিল ৪০ শতাংশ। কোভিডের আগে তৃণমূল সরকার সেটিকে ৩২ শতাংশে নামিয়ে এনেছিল, এখন তা ৩৩ শতাংশে রয়েছে। অর্থাৎ রাজ্যের মোট উৎপাদনের নিরিখে ঋণ কমেছে বলে দাবি করা হয়।

আরও পড়ুন: Nusrat Jahan: 'কবে কত টাকা তুলেছেন নুসরত'? নথি ধরে ধরে দেখাল BJP

ঋণ নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও তুলনা টানা হয় এদিন। মুখ্যসচিব জানান, ২০১৪-'১৫ অর্থবর্ষে দেশের ঋণের পরিমাণ ছিল ৬২.৪২ লক্ষ কোটি টাকা, যা এখন বেড়ে হয়েছে ১৫২.৬ লক্ষ কোটি টাকা। সেই নিয়ে মমতা বলেন, "ওরা কিন্তু কখনও হিসেব দেয় না। মুখ্যসচিব সঠিক হিসেব দিয়েছেন। কত ঋণ বেড়েছে, কখনও বলে না কেন্দ্র। আর আমরা পুরনো ঋণের বোঝা মাথায় নিয়ে, সামাজিক প্রকল্প চালিয়েও, মেটাতে পেরেছি। ওদের ঋণ ৬২ লক্ষ কোটি থেকে ১৫২ লক্ষ কোটি হয়েছে। কোথায় ৫ লক্ষ কোটি আর কোথায় ১৫২ লক্ষ কোটি!"

বাজেট বরাদ্দের হিসেবও এদিন তুলে ধরা হয় রাজ্যবাসীর সামনে। মুখ্যসচিব জানান, ২০১১ সালে মোট বাজেট বরাদ্দ ছিল ৮৪ হাজার কোটি টাকা। এখন তা বেড়ে ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা হয়েছে। অর্থাৎ রাজ্যের তৃণমূল সরকার বাজেটে বরাদ্দ যেমন বাড়িয়েছে, খরচও করেছে টাকা। ২০১১ সালে রাজ্যের নিজস্ব আয় ছিল ২১ হাজার কোটি টাকা, এখন তা বেড়ে প্রায় ৯০ হাজার কোটি টাকা হয়েছে। পরিকাঠামো খাতে, নতুন বিল্ডিং, কলেজ, সেতু, উড়ালপুল, রাস্তা তৈরিতে ২০১০-'১১ সালে যেখানে ২২০০ কোটি টাকা খরচ হতো, এবছরই রাজ্য সরকার ওই খাতে ৩৫ হাজার কোটি টাকা খরচ করেছে বলে জানান মুখ্যসচিব, আগের চেয়ে ৩৫ শতাংশ বেশি। পশ্চিমবঙ্গের থেকে বড় রাজ্যগুলিও তা করতে পারেনি। তাই রাজ্য সরকার খরচ করে না বলে যে অভিযোগ করছেন বিরোধীরা, তা সত্য নয় বলে দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Contractual Teachers Agitation : ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অবস্থানে চুক্তিভিত্তিক শিক্ষকরা, 'যতদিন না সমাধান পাব, এখানেই বসে থাকব'
Rejinagar By Election: রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
রেজিনগরে ঋতব্রত তৃণমূলের প্রচারে মর্মান্তিক ঘটনা! নেতার ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে মৃত্যু শিশুর
West Bengal News Live : রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
রেজিনগরে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রসের প্রচারে বিপত্তি, শিশু মৃত্যুর অভিযোগ
Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget