এক্সপ্লোর

Nusrat Jahan: 'কবে কত টাকা তুলেছেন নুসরত'? নথি ধরে ধরে দেখাল BJP

BJP on Nusrat Jahan:সাংবাদিক সম্মেলন করে শঙ্কুদেব পাণ্ডার অভিযোগ, প্রতারণার সব টাকা সাইফন হয়েছে। সেই টাকাতেই ফ্ল্যাট কিনেছেন নুসরত, দাবি বিজেপির।

কলকাতা: ফ্ল্যাট দুর্নীতির ঘটনায় বুধবার মুখ খুলেছেন নুসরত জাহান। দুর্নীতির সঙ্গে তাঁর কোনওরকম যোগাযোগ নেই বলে দাবি করেছেন তিনি। এমনকী অভিযুক্ত সংস্থার থেকে ঋণ নিয়ে তিনি ফ্ল্যাট কিনেছেন এবং সেই টাকা সুদ-সহ ফেরতও দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। ঠিক তারপরেই সাংবাদিক সম্মেলন করে পাল্টা তোপ দাগলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা।

সাংবাদিক সম্মেলন করে শঙ্কুদেব পাণ্ডার অভিযোগ, প্রতারণার সব টাকা সাইফন হয়েছে। তাঁর অভিযোগ, 'দফায় দফায় টাকা নিয়েছেন নুসরত। সেই টাকাতেই ফ্ল্যাট কিনেছেন নুসরত জাহান। ফ্ল্যাটের দলিলে কবে, কত টাকা নিয়েছেন, তা জানিয়েছেন নুসরত।' চেক নম্বর দিয়ে নুসরত জাহানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির। 

বিজেপির অভিযোগ:
দফায় দফায় কত টাকা নিয়েছেন সাংসদ নুসরত জাহান? সাংবাদিক সম্মেলনে চেক নম্বর ধরে ধরে টাকার পরিমাণের কথা ঘোষণা করলেন বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা। কী পদ্ধতিতে টাকা তোলা হয়েছে সেটাও উল্লেখ করেছেন তিনি। '৫ লক্ষ, ১১ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২৫ লক্ষ, ২০ লক্ষ, ৩৭ লক্ষ টাকা নিয়েছেন। ১ কোটি ৯৮ লক্ষ টাকার ট্রানজাকশন হয়েছে, বলছেন ১ কোটি ১৬ লক্ষ টাকার ঋণ কীভাবে?' প্রশ্ন শঙ্কুদেবের। তাঁর দাবি, বকলমে ওই সংস্থাটি নিয়ন্ত্রণ করেছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। সাংবাদিক বৈঠকে নথি নিয়ে বসলেও সেভাবে নথি দেখাননি সাংসদ। কেন নথি দেখাননি সেটাই প্রশ্ন করেছেন শঙ্কুদেব। বিজেপির দাবি, প্রবীণদের টাকা লুঠ করা হয়েছে, তাই সাংসদকে গ্রেফতারের দাবি তুলেছে গেরুয়া শিবির। 

এদিনই সাংবাদিক সম্মেলন নুসরতের:
বুধবারই সাংবাদিক সম্মেলন করে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন নুসরত জাহান। তিনি বলেছেন, 'যাঁরা ভুল করেন, যাঁদের ভয় থাকে তাঁরা ব্যাখ্য়া দেয়। আদালতে বিচারাধীন বিষয়, আইনত পদক্ষেপ হোক। যে কোম্পানির নামে অভিযোগ, সেই কোম্পানি থেকে ২০১৭-র মার্চে ইস্তফা দিই। ওই সংস্থা থেকে ১ কোটি ১৬ লক্ষ টাকা ঋণ নিয়েছিলাম। ২০১৭-র মে মাসে সুদ সহ সেই ঋণ শোধ করে দিয়েছি। আদালতে ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দিয়েছি। আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এই ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক যোগ নেই। ওই সংস্থার কোনও শেয়ার আমার নেই।'

আরও পড়ুন: দুর্নীতির সঙ্গে জড়িত নই, লোনের টাকাও শোধ করেছি', আর্থিক দুর্নীতির অভিযোগে পাল্টা জবাব নুসরতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget