এক্সপ্লোর

Mamata Banerjee: ‘নিজের স্ত্রীকে সিঁদুর দিচ্ছেন না কেন’? Operation Sindoor নিয়ে মোদিকে বিঁধলেন মমতা

Narendra Modi: এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদিকে নিশানা করেন মমতা।

কলকাতা: পাকিস্তানের বিরুদ্ধে চালানো Operation Sindoor নিয়ে রাজনৈতিক প্রচার শুরু হয়েছে। আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা থেকে Operation Bengal-এর ডাকও উঠেছে। সেই নিয়ে মোদিকে তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, প্রত্যেক মহিলার সম্মান আছে। স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন তাঁরা।মোদি নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না, প্রশ্ন তোলেন মমতা। (Mamata Banerjee)

আলিপুরদুয়ারে মোদির সভা থেকে এদিন Operation Sindoor-এর মতো বাংলায় Operation Bengal-এর ডাক দেন সুকান্ত মজুমদার,শুভেন্দু অধিকারীরা। সেই নিয়েই এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে মোদিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "Operation Sindoor নামটা ওঁরা দিয়েছেন। সব নাম এখন কেন্দ্রই ঠিক করে। Operation Sindoor নাম রাখা হয়েছিল, যাতে রাজনৈতিক ভাবে সেটাকে ব্যবহার করা যায়। এখনই এ নিয়ে কোনও মন্তব্য করতে যাব না। কিন্তু সব রাজনৈতিক দল, বিজেপি বিরোধী শিবিরের প্রতিনিধিরা যখন বিদেশে দেশের হয়ে গলা ফাটাচ্ছেন, সেই সময় নির্বাচনের রাজনীতি করছেন মোদি।" (Narendra Modi)

এর পরই মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, "মনে রাখবেন, প্রত্যেক মহিলার সম্মান আছে। তাঁরা স্বামীর থেকে সিঁদুর গ্রহণ করেন। কিন্তু প্রধানমন্ত্রী এমন ভাবে কথা বলছেন...আপনি সকলের স্বামী নন! সবার আগে নিজের স্ত্রীকে কেন সিঁদুর দিচ্ছেন না? অত্যন্ত দুঃখের সঙ্গে একথা বলতে হচ্ছে। এসবে যাওয়া উচিত নয়, কিন্তু আপনি বাধ্য করছেন। Operation Sindoor-এর পর Operation Bengal-এর কথা বলেই মুখ খুলতে বাধ্য করছেন আমাদের।" কেন এতদিন পরও পহেলগাঁওয়ের জঙ্গিরা ধরা পড়ল না, প্রশ্ন তোলেন মমতা। বলেন, "এতদিনেও কেন জঙ্গিরা গ্রেফতার হল না? এতই যদি সত্যবাদী হন, বোনেদের সিঁদুর কাড়ল যারা, তাদের ধরতে পেরেছেন? তাদের মারতে পারলেন? এত বড় নেতা আপনি, যে আমেরিকার কথায় এক সেকেন্ডে চুপ হয়ে গেলেন। আবার বলছেন দেশ রক্ষা করবেন। আপনি না সাচ্চা, না আচ্ছা। আমরা সব জানি।"

Operation Sindoor নিয়ে মোদি রাজনীতি করছেন বলে অভিযোগ করেন মমতা। তাঁর বক্তব্য, "একসময় নিজেকে চাওয়ালা দাবি করে ঘুরে বেড়াতেন। দ্বিতীয় বার বললেন পাহারাদার। এখন আবার বলছেন সিঁদুর বেচবেন। সিঁদুর এভাবে বেচা যায় না। সিঁদুর মা-বোনেদের আত্মসম্মান, ইজ্জত। বাংলার মা-বোনেরা যে আত্মসম্মান নিয়ে বাঁচেন, উত্তরপ্রদেশ, বিহার, গুজরাত, অসম, মধ্যপ্রদেশে হয়? উত্তরপ্রদেশে রাস্তায় ব্লুফিল্ম চলছে। বিজেপি-র সাসংদ বলছে, মহিলাদের উচিত ছিল সন্ত্রাসবাদীদের দমন করা, তাঁরা পারেননি। দলের সাংসদকে শাসন করার ক্ষমতা নেই...ওঁর মুখে এসব শোভা পায় না।"

মমতা এদিন জানান, তিনি ভেবেছিলেন মোদি সেনাকে সম্মান জানাবেন। শিলিগুড়িতে বায়ুসেনা ঘাঁটি আছে, হাসিমারা, কালিম্পং, দার্জিলিংয়ে রয়েছে। কিন্তু সেখানে গেলেন না। Operation Sindoor নিয়ে বিরোধীরা যখন বিদেশে গলা ফাটাচ্ছেন, দেশে মোদি রাজনীতি করছেন বলে জানান মমতা। তাঁর মতে, সেনার সাহসিকতা নিয়ে প্রচার হওয়া উচিত, তা না করে মোদি নিজের প্রচার করছেন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget