এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বিজেপি-র থেকে সাহায্য় নিয়ে নিজেদের বিরোধী বলছেন’! বাম-কংগ্রেস জোট 'অনৈতিক', বললেন মমতা

Sagardighi Bypoll 2023 Result:বাংলায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে লেনদেনের সম্পর্ক বলেও এ দিন কটাক্ষ ছুড়ে দেন মমতা।

কলকাতা: সাগরদিঘি উপনির্বাচনে বাজিমাত বাম-কংগ্রেস জোটের। তা নিয়ে প্রতিক্রিয়া জানালেন তৃণমূলনেত্রী (TMC) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাম-কংগ্রেস জোট অনৈতিক বলে দাবি করলেন তিনি। জানালেন, পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে উপনির্বাচনে (Sagardighi Bypolls) জয় হাসিল করলেও, আদতে বাম-কংগ্রেসের নৈতিক হার হয়েছে। বাম এবং বিজেপি-র ভোট কংগ্রেসে চলে গিয়েছে বলেও মন্তব্য করেন মমতা। 

আদতে বাম-কংগ্রেসের নৈতিক হার হয়েছে, দাবি মমতার

বৃহস্পতিবার তিন রাজ্যে বিধানসভা নির্বাচনের পাশাপাশি বাংলার সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। তাতে তৃণমূল এবং বিজেপি-কে হারিয়ে জয়ী হয়েছে বাম-কংগ্রেস জোট। এ দিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে সেই নিয়ে মুখ খোলেন মমতা। তিনি বলেন, সাগরদিঘি উপনির্বাচনে আমরা হেরেছি। কাউকে দোষ দেব না আমি। গণতন্ত্রে নির্বাচনী রাজনীতিতে হার-জিত লেগেই থাকে। কিন্তু এখানে অনৈতিক একটি জোট হয়েছে, যার তীব্র নিন্দা করছই আমরা। 

বাংলায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে লেনদেনের সম্পর্ক বলেও এ দিন কটাক্ষ ছুড়ে দেন মমতা। তাঁর দাবি, বিজেপি-র ভোট গুনলে দেখা যাবে, তাদের প্রাপ্ত ভোটের হার ছিল ২২ শতাংশ। এ বার নিজেদের ১৩ শতাংশ ভোট কংগ্রেসকে হস্তান্তরিত করেছে। সিপিএম-কংগ্রেসের মধ্যে লেনদেন রয়েইছে, বিজেপি-ও তাদের ভোট কংগ্রেসকে দিয়েছে। 

আরও পড়ুন: Mamata Banerjee: জোট হবে মানুষের সঙ্গে, '২৪-এ কারও হাত ধরবে না তৃণমূল, জানিয়ে দিলেন মমতা

মমতা জানিয়েছেন, বিরোধীদের ভোটের সমীকরণ তাঁর কাছে জলের মতো পরিষ্কার। তাই চুপিচুপি এসব না করলেও পারে বিরোধী দলগুলি। মমতার বক্তব্য, "মজার কথা হল, এত চুপিচুপি কী করার আছে। কংগ্রেস নেতাকে অভিনন্দন যে উনি ইতিমধ্যেই বিষয়টি স্বীকার করেছেন। মেনেছেন যে, বিজেপি, সিপিএম সাহায্য করছেন তাঁদের। সত্য বলার জন্য ধন্যবাদ। আমরা তো বলেই আসছি, এটা অনৈতিক জোট। বিজেপি-র সাহায্য় নিয়ে মমতাকে হারালে, নিজেদের বিরোধী বলেন কী করে!"

 বিজেপি, কংগ্রেস এবং সিপিএম-এর মধ্যে লেনদেনের সম্পর্ক, কটাক্ষ ছুড়ে দেন মমতা

নির্বাচনে সাম্প্রদায়িক কার্ডও খেলা হয়েছে বলে দাবি করেন মমতা। মমতার দাবি, বিজেপি বারবরের মতোই সাম্প্রদায়িক কার্ড খেলেছে। কিন্তু সিপিএম এবং কংগ্রেস তার থেকেও বেশি করেছে। বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এ থেকে শিক্ষা নিচ্ছেন তাঁরা। এর পর আর কংগ্রেস অথবা সিপিএম-এর কথা শোনার প্রয়োজন নেই। যারা বিজেপি-র সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে কোনও ভাবেই হাত মেলাবে না তৃণমূল। মমতার কথায়, "একটা নির্বাচন হয়ত জিতেছে, কিন্তু ওদের নৈতিক হার হয়েছে।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Abhishek Banerjee: চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অভিষেককে 'না' আদালতের, তুঙ্গে রাজনৈতিক তরজা
Bishnupur: ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
ব্যবসায়ীকে ৫ কোটি টাকা তোলা চেয়ে হুমকি, অভিযোগ উঠল ২ বিজেপি নেতার বিরুদ্ধে
Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget