এক্সপ্লোর

Mamata Banerjee: ‘বঙ্গাল পর ইতনা গুসসা কিউঁ পিন্টুবাবু’? মমতার নিশানায় কে

Kolkata News: আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা।

কলকাতা: আন্তর্জাতিক নারীদিবসের আগে রাস্তায় নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শহরে পদযাত্রার পর ধর্মতলায় সভা করেন তিনি। সেখান থেকে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং BJP-কে তীব্র আক্রমণ করেন তৃণমূলনেত্রী। আক্রমণ করতে বাছাই করা শব্দও বেছে নেন তিনি। ভাষণে বার বার 'পিন্টুবাবু'র কথা শোনা যায় তাঁর মুখে। মমতা যদিও সরাসরি নাম নেননি, তবে মোদির উদ্দেশেই তাঁর ওই সম্বোধন বলে মনে করছে রাজনৈতিক মহল। (Mamata Banerjee)

আন্তর্জাতিক নারী দিবসের আগে বৃহস্পতিবার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। এদিনের মিছিলে তাঁর সঙ্গী হন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা। তাৎপর্যপূর্ণ ভাবে মিছিলে শামিল হন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। (Kolkata News)

সেখান থেকে সন্দেশখালি নিয়ে মুখ খোলেন মমতা, আর তাতেই বিজেপি-কে তীব্র আক্রমণ করেন। মমতা বলেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো 'সন্দেশ'ও দিয়েছেন। বাংলায় জায়গাটির মিষ্টি নাম, সন্দেশ, হিন্দিতে অর্থ সংবাদও। সেই সন্দেশখালি নিয়ে ভুয়ো সংবাদ দেওয়া হচ্ছে। BJP-র একটাই কাজ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করা। সিবিআই লাগাও, জেলে পুরে দাও। আর জোর করে নির্বাচনে জিতো। বাংলা নিয়ে এত রাগ কেন? ইতনা গুস্সা কিউঁ হ্যায় BJP?" 

আরও পড়ুন: Mamata Banerjee: সন্দেশখালি নিয়ে ভুয়ো ‘সন্দেশ’ দিচ্ছে BJP, সুর চড়ালেন মমতা

একদিন আগেই বারাসাতের সভায় সন্দেশখালি নিয়ে তৃণমূলকে আক্রমণ করেন মোদি। নাম না করলেও, কালকের সেই সভার কথা উঠে আসে মমতার মুখে। তিনি বলেন, "কালকেও BJP নেতা বলে গেলেন, এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। চ্যালেঞ্জ করে বলছি, বাংলাই একমাত্র জায়গা, যেখানে মহিলারা নিরাপদ, সবচেয়ে বেশি সুরক্ষিত। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে বিচার হয় না, হাথরস, মণিপুরে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিলেন, উলঙ্গ করে ঘোরানো হচ্ছিল, কোথায় ছিলেন BJP নেতারা? বাংলার উপর এত রাগ কেন পিন্টুবাবুর? বাংলার মেয়েদের উপর এত রাগ কেন পিন্টুবাবু? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন! জলজ্যান্ত প্রমাণ সাক্ষী মালিক, কুস্তিগীর। তারঁর উপর অত্যাচারের পরও আপনার দলের সাংসদ চেয়ারম্যান হয়ে যান।"

মমতা আরও বলেন, "BJP-কে আমি বলি পিন্টুবাবু। পিন্টুবাবু কো গুসসা কিউঁ আতা হ্যায়? বাংলায় ৪৫৪ টিম পাঠিয়েছে। আর মণিপুরে এত বোন পুড়ে গেলেন, এতজনকে নগ্ন করে ঘোরানো হল, ক'টা টিম পাঠিয়েছিলেন?"

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Dinhata Mamata Trinamool: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের
Sandip Ghosh: 'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
'দুর্নীতির ত্রিভুজ'! এবার জামিন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠর, কত শতাংশ কমিশন নিতেন প্রাক্তন অধ্যক্ষ ? কী খেলা চলত RG করে ?
ED Raid: কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED
কয়েকশো কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! ৫ জায়গায় তল্লাশি চালাল ED

ভিডিও

Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget