এক্সপ্লোর

Mamata Banerjee: সন্দেশখালি নিয়ে ভুয়ো ‘সন্দেশ’ দিচ্ছে BJP, সুর চড়ালেন মমতা

Kolkata News: মিছিল শেষ করে এদিন ধর্মতলায় সভাও করেন মমতা।

কলকাতা: ব্রিগেডে 'জন গর্জন' সমাবেশের আগেই পথে নামলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তর্জাতিক নারী দিবসের আগে, বৃহস্পতিবার কলকাতার কলেজ স্কোয়্যার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা। মিছিলে তাঁর সঙ্গী হন দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেনরা। তাৎপর্যপূর্ণ ভাবে মিছিলে শামিল হন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। সেখান থেকে সন্দেশখালি নিয়ে মুখ খোলেন মমতা। (Mamata Banerjee)

মিছিল শেষ করে এদিন ধর্মতলায় সভাও করেন মমতা। সেখানে তিনি বলেন, "সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো 'সন্দেশ'ও দিয়েছেন। বাংলায় জায়গাটির মিষ্টি নাম, সন্দেশ, হিন্দিতে অর্থ সংবাদও। সেই সন্দেশখালি নিয়ে ভুয়ো সংবাদ দেওয়া হচ্ছে। যেভাবে কয়েকটি ঘটনা নিয়ে...হতেই পারে কিছু ঘটেছে, হাতের পাঁচ আঙুল তো সমান নয়! অনেক সময় জানতে পারি না আমরা। কিন্তু কোনও ঘটনা চোখে পড়লেই ব্যবস্থা নিই। তৃণমূল নেতাদের গ্রেফতার করতেও কার্পণ্য করি না। BJP-র একটাই কাজ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা করা।" (Kolkata News)

সন্দেশখালি নিয়ে ভুয়ো বার্তা দেওয়ার নেপথ্যে আসলে বাংলাকে বদনাম করার চক্রান্ত রয়েছে বলেও দাবি করেন মমতা। তিনি বলেন, "কেন বদনাম করা হচ্ছে বাংলাকে? কালকেও BJP নেতা বলে গেলেন, এখানে নাকি মহিলারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার। চ্যালেঞ্জ করে বলছি, বাংলাই একমাত্র জায়গা, যেখানে মহিলারা নিরাপদ, সবচেয়ে বেশি সুরক্ষিত। বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে বিচার হয় না, হাথরস, মণিপুরে বিচার হয় না। মণিপুরে যখন মহিলারা জ্বলছিলেন, উলঙ্গ করে ঘোরানো হচ্ছিল, কোথায় ছিলেন BJP নেতারা? বিলকিসের কথা ভুলে গিয়েছেন? কত অসহায় দলিত, সংখ্যালঘু মহিলা, তফসিলি মহিলার বিজেপির হাতে নির্যাতিত হয়েছে, ভয়ে কথা বলতে পারেন না।"

আরও পড়ুন: Abhijit Ganguly: তৃণমূলের বিদায়পর্ব শুরু, বাংলায় BJP-কে দরকার, যোগদান করেই বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

নারীদিবসের প্রাক্কালে BJP-তে আক্রমণ করতে ভারতীয় মহিলা কুস্তিগীরদের প্রসঙ্গও টেনে আনেন মমতা। তিনি বলেন, "খালি বাংলার উপর, বাংলার মেয়েদের উপর এত রাগ কেন? আপনারা মহিলাদের সম্মানের কথা বলেন। সাক্ষী মালিক জলজ্যান্ত প্রমাণ। একজন কুস্তিগীর, আপনার দলের সাংসদ অত্যাচার করেছে বলে অবিযোগ, তার পরও তাঁকে চেয়ারম্যান করা হল। হাথরসে আজও বিচার হয়নি। ভয় দেখিয়ে রাখা হয়েছে। BJP-র বিরুদ্ধে কোনও কথা বলা যাবে না।"

মমতা এদিন আরও বলেন, "বাংলার রূপ জাগ্রত রূপ। বাংলা প্রতিবাদ করতে জানে, প্রতিরোধও করতে জানেন। আগামীতে দেশ, বাংলাকে বাঁচাতে হলে গর্জন করতে হবে, রাজনৈতিক টর্নেডো আনতে হবে।" ব্রিগেডের 'জন গর্জন' সভাতেও সকলকে আহ্বান জানিয়েছেন মমতা। 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget