এক্সপ্লোর

Mamata Banerjee: পাহাড়ে শিক্ষকদের ৫৯০টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ: মুখ্যমন্ত্রী

Teacher Recruitment: পাহাড়ে শিক্ষক নিয়োগের জন্য কত সংখ্যক শূন্যপদ? তা জানিয়ে এবার দ্রুত সেখানে নিয়োগের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কার্শিয়ং: পাহাড়ে শিক্ষকদের ৫৯০টি শূন্যপদে শীঘ্রই নিয়োগ করা হবে। রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস তৈরি করে আপার প্রাইমারি এবং মাধ্যমিক স্কুলে হবে এই নিয়োগ। কার্শিয়াঙে গিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। 

যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে চোখের জল মুছছেন। কেটেছে অনেকগুলো উৎসবের রাত। তাঁরা ভুলেছেন বাড়ির পথ। রোদ, ঝড়, জল বৃষ্টি মাথায় করেই চাকরির দাবিতে রয়েছেন পথে। পেরিয়ে গিয়েছে একের পর এক উৎসব অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। কলকাতার বুকে যখন এই ছবি তখন কয়েকশো মাইল দূরে পাহাড়ের বুকে দাঁড়িয়ে শূন্যপদ পূরণের ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। 

শিক্ষক নিয়োগের ঘোষণা: এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "২০০৩ সাল খেকে বন্ধ রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফর হিলস। যার মাধ্যমে পাহাড়ের ১৪৬ আপার প্রাইমারি, মাধ্যমিক স্কুলে শিক্ষকদের ৫৯০টি শূন্যপদ আছে। রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন ফল হিলস তৈরি করে এই শূন্যপদে নিয়োগ হবে। জিটিএ-এর আওতায় পাহাড়ে কোনও জেলা স্কুল বোর্ড নেই। তাও তৈরি করা হবে। দার্জিলিং এবং কালিম্পঙে অ্যাডহক কমিটি ফর ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড তৈরি করা হবে। সেখান থেকে সুযোগ সুবিধা পাবেন। ডিস্ট্রিক্ট বোর্ডেও রয়েছে এক হাজার শূন্যপদ। তাও পূরণ করা হবে।'' 

শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে গত প্রায় ২ বছর ধরে বাংলা জুড়ে তোলপাড় চলছে। আদালতে একের পর এক মামলা হয়েছে। নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই-ইডির হাতে গ্রেফতার হয়েছেন শাসকদলের নেতা-মন্ত্রী-বিধায়করা। নিয়োগের দাবিতে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরিপ্রার্থীরা। রাজ্যে শিক্ষকের শূন্যপদ নিয়ে মঙ্গলবার শিক্ষামন্ত্রী দাবি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে একদিনের মধ্যে সেই অবস্থান থেকে সরেও আসেন তিনি। মঙ্গলবার শিক্ষামন্ত্রী দাবি করেছিলেন, সংখ্যাটা ৭৮১। বিতর্কের মুখে, একদিন পরই, শূন্যপদের সেই সংখ্যা বেড়ে হয়েছে ৪৫ হাজারের বেশি। সূত্রের দাবি, শিক্ষামন্ত্রীর মঙ্গলবারের দেওয়া পরিসংখ্যান ঘিরে শাসকদলের অন্দরেও আলোচনা শুরু হয়ে যায়। নিয়োগের দাবিতে আন্দোলন চালানো, বিভিন্ন ক্ষেত্রের চাকরিপ্রার্থীদের মধ্যেও ব্যাপক বিভ্রান্তি ছড়ায় বলেও অভিযোগ উঠেছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

রও পড়ুন: Weather Update: অকাল বর্ষণে চাষের জমিতে জল, ধান, আলু চাষে ব্যাপক ক্ষতি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget