এক্সপ্লোর

Weather Update: অকাল বর্ষণে চাষের জমিতে জল, ধান, আলু চাষে ব্যাপক ক্ষতি

West Bengal News: বৃষ্টির সঙ্গেই গত কয়েক দিনে দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রা। মেঘ কেটে যাওয়ায় শনিবার থেকেই রাজ্য়ে ফিরতে পারে শীত।

কলকাতা: ঘূর্ণিঝড় মিগজাউমের তাণ্ডবে তছনছ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় থমকে শীত। অসময়ের বৃষ্টিতে জেলায় জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। নিম্নচাপের জেরে হঠাৎ বৃষ্টিতে জলের তলায় চাষের জমি। জমিতে জল ঢোকায় আলুর বীজও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা: এই পরিস্থিতিতে মাথায় হাত পূর্ব বর্ধমান (East Burdwan) জেলার চাষিদের। খণ্ডঘোষের এক কৃষক বলেন, “এই বৃষ্টি অনাবৃষ্টিতে জমি সাদা হয়ে গেছে। ধান সব জলের তলায়। আমাদের বর্তমান অবস্থা খুবই খারাপ। আমরা সমবায় সমিতি থেকে ঋণ নিয়েছি। আমরা এখন ক্ষতির মুখে বিরাট। আমাদের না খেয়ে মরতে হবে।’’ জমিতে সদ্য বসানো হয়েছে আলুর বীজ। বৃষ্টিতে জল জমেছে আলুর ক্ষেতে। ফলে পচে যেতে পারে আলুর বীজ। আশঙ্কায় রাতের ঘুম উড়েছে হুগলির (Hooghly) সিঙ্গুরের জামিনবেড়িয়া, গোপালনগর, পোলবার কৃষকদের। পোলবার এক আলু চাষি রতন মালিক বলেন, “৫ বিঘা আলু চাষ করেছি। এই যে প্রবল বর্ষণ। সমস্ত আলু জলে পচে যাচ্ছে। আমি লোন করেছি। লোন শোধ করতে পারছি না।’’

পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের বিভিন্ন জায়গায় জমিতে রয়েছে পাকা ধান। কোথাও ধান কাটা হলেও তুলে নিয়ে যেতে পারেননি কৃষকরা। বৃষ্টিতে ব্য়াপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা। বাঁকুড়া জেলায় ধানও চাষে ব্যপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। বাঁকুড়া জেলায় এখন আমন ধান কাটার মরশুম চলছে। বহু জমিতে ধান কাটা অবস্থায় পড়ে রয়েছে। কিছু জমিতে এখনও বাকি। জমিতে জল জমে যাওয়ায় এই কাটা ধান এখন জলে ডুবে রয়েছে। ফলে ধানে অঙ্কুর হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। অন্যদিকে বাঁকুড়ার কোতুলপুর, জয়পুর, সোনামুখী,  বিষ্ণুপুর, সিমলাপাল ও তালডাংরা সহ বিভিন্ন ব্লকে এখন আলু বসানোর ভরা মরশুম চলছে। টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জমিতে বসানো আলু পচে যাওয়ার আশঙ্কা। 

বৃষ্টির সঙ্গেই গত কয়েক দিনে দক্ষিণবঙ্গে বেড়েছে তাপমাত্রা। মেঘ কেটে যাওয়ায় শনিবার থেকেই রাজ্য়ে ফিরতে পারে শীত। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে,দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। আগামী বুধ-বৃহস্পতিবার তাপমাত্রা অনেকটাই নামতে পারে।তবে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী ৩-৪ দিনে একইরকম থাকবে। সিকিমে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে।এর প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী সপ্তাহে ঠান্ডা বাড়বে কলকাতায়। শহরে বইতে পারে উত্তর-পশ্চিমের বাতাস।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Indian Railway Recruitment: দ্বাদশ শ্রেণি পাসে চাকরির সুযোগ, নিয়োগের বিজ্ঞপ্তি জারি রেলের

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget