এক্সপ্লোর

Mamata Banerjee: 'মগের মুলুক নাকি, নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না', রাজ্যপালকে আক্রমণ মমতার

Mamata on CV Ananda Bose: তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় যাদবপুর প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নিজের বন্ধুকে এনে উপাচার্য করে বসিয়ে দিচ্ছেন'।

কলকাতা: তৃণমূল (TMC) ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ মেয়ো রোডে সমাবেশ থেকে রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোসকে (CV Ananda Bose) সরাসরি নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিক্ষাঙ্গন নিয়ে কড়া বার্তাও দেন তিনি।                                                                                                                  

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখানে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিশ্চয়ই এসেছেন। কিন্তু এখন তো আবার একজন ছাতা হয়ে আছেন। তিনি তো কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেন না। কোনও নিয়মও মানেন না। আমি তাঁর চেয়ারকে সম্মান করি। কিন্তু ব্যক্তি হিসেবে তাঁর কার্যকলাপকে আমি কোনওভাবেই সম্মান করছি না। তিনি সংবিধান লঙ্ঘন করছেন। সব জায়গার বিশ্ববিদ্যালয়গুলির টালমাটাল পরিস্থিতি।' 

এরপরই তৃণমূল নেত্রীর মুখে শোনা যায় যাদবপুর প্রসঙ্গ। সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বতীকালীন উপাচার্য পদে বুদ্ধদেব সাউকে নির্বাচিত করেছেন রাজ্যপাল। যা নিয়ে জলঘোলা কম হয়নি। এদিন সেই প্রসঙ্গও শোনা গেল তৃণমূল নেত্রীর মুখে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'নিজের বন্ধুকে এনে উপাচার্য করে বসিয়ে দিচ্ছেন। ট্রেনিংই নেয়নি প্রফেসর প্রশিক্ষণের। কম করে ১০ বছর প্রফেসর পদে আগে থাকতে হয়। বিজেপির শিক্ষা সেলের নেতাকে যাদবপুরের উপাচার্য করেছেন। এটা কী মগের মুলুক না কি?'

এরপরই সোজাসুজি রাজ্যপালকে তোপ দাগেন মমতা। সাফ বলেন, 'যা ইচ্ছে হবে তাই করছেন। মনে রাখবেন আপনার এক্তিয়ারে আমরা যাচ্ছি না। দয়া করে আমাদের এক্তিয়ারে আসার চেষ্টা করবেন না। মনে রাখবেন রাজ্যপাল আর মুখ্যমন্ত্রী এক নন। রাজ্যপাল মনোনীত, মুখ্যমন্ত্রী মানুষের দ্বারা নির্বাচিত। তাই এই নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না'।

আরও পড়ুন, 'কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না', সরকারকে বিঁধলেন রাজ্যপাল


এদিকে, আজ এই মঞ্চ থেকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্য সরকারের তরফে র‍্যাগিং নিয়ে অভিযোগ জানাতে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। অন্যদিকে, ২০২৪-কে পাখির চোখ করেছেন মমতা। বিজেপিকে দিল্লি থেকে হঠানোর ডাক দিয়েছেন তিনি। সেই লক্ষ্যে ছাত্রছাত্রীদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এদিন তা নিয়েও বার্তা দেন তৃণমূলনেত্রী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget