এক্সপ্লোর

Kanyashree: 'কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না', সরকারকে বিঁধলেন রাজ্যপাল

Governor on Kanyashree: রাজ্যপাল বলেন, কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না। দার্জিলিংয়ের মাটিগাড়ায় ছাত্রীর মৃত্যুর ঘটনায়, এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

বাচ্চু দাস, অর্ণব মুখোপাধ্যায় ও করুণাময় সিংহ, কলকাতা: দার্জিলিঙের (Darjeeling) মাটিগাড়ায় (Matigara) স্কুল ছাত্রীর মাথা থেঁতলে খুন (Murder)। পুলিশ (Police) সূত্রে খবর, ওই কিশোরী ধর্ষণে বাধা দেওয়ায় ইট দিয়ে মাথা থেঁতলে খুন করে অভিযুক্ত। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না।                                      

দার্জিলিংয়ের মাটিগাড়ায় ছাত্রীর মৃত্যুর ঘটনায়, এভাবেই রাজ্য সরকারকে বিঁধলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেটি পড়াও বেটি বাঁচাও বলে কী সুরক্ষা দিচ্ছে কেন্দ্র? পাল্টা প্রশ্ন তুলে কটাক্ষ করল তৃণমূল।           

উল্লেখ্য, 'কন্যাশ্রী' মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যে প্রকল্পকে ‘পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ডে’ সম্মানিত করেছে রাষ্ট্রপুঞ্জ। দার্জিলিংয়ের মাটিগাড়ায় ছাত্রীর মৃত্যুর ঘটনায় সেই কন্যাশ্রী প্রকল্পের প্রসঙ্গ তুলে, কার্যত তৃণমূল সরকারকেই বিঁধলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।           

ঠিক কী বলেছেন তিনি? 
 
শপথ নেওয়ার পর, প্রথম স্পিচে আমি বলেছিলাম, আমার সরকার, আমার মুখ্যমন্ত্রী নারী ও শিশুদের রক্ষায় সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। কন্যাদের সুরক্ষা ছাড়া কন্যাশ্রী সফল হতে পারে না। মেয়েটির জীবনটাই চলে গেছে। সমাজ মেয়েটিকে সুরক্ষা দিতে পারল না। আমরা সবাই এর জন্য দায়ী। সরকার, রাজ্যপাল, বিধায়ক, সাংসদ সবাই এর জন্য দায়ী। সমাজ এর জন্য দায়ী।  

গত সোমবার, দার্জিলিঙের মাটিগাড়ায় নৃশংসভাবে খুন করা হয় এক স্কুলছাত্রীকে। পুলিশ সূত্রে দাবি, ধর্ষণের চেষ্টায়, বাধা দেওয়ায়, ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয় বছর ১৬-র কিশোরীকে। রবিবার নিহত ছাত্রীর বাড়িতে যান রাজ্যপাল। কথা বলেন বাবা-মার সঙ্গে। 

আর এই প্রেক্ষাপটেই তিনি, ঘুরিয়ে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যপালের কথায়, 'আমাদের স্বীকার করতেই হবে, বাংলায় ভয়ের পরিবেশ রয়েছে। এখানে হিংসা রয়েছে। হিংসার বিরুদ্ধে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। 

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'এটা রাজ্যপালের কথা নয়। রাজ্যবাসীর কণ্ঠস্বর। তৃণমূল ক্রিমিনালে পরিণত। রাজ্যপাল কী করে আটকাবেন।' মাটিগাড়ার নির্মম নৃশংস ঘটনায় এখনও পর্যন্ত ১ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন, নিছক দুর্ঘটনা নয়, দত্তপুকুরে গিয়ে বিস্ফোরণ নিয়ে এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের

ভিডিও

TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget