এক্সপ্লোর

Mamata Banerjee : প্রোফাইল পিকচারে মনীষীদের ছবি, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কংগ্রেসের নেতারা হেঁটেছেন একটু ভিন্ন পথে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা তোলার ছবিকে স্থান দিয়েছেন তাঁদের প্রোফাইল পিকচারে।

কলকাতা : স্বাধীনতা দিবসের (Independence Day 2022) প্রাক্কালে প্রোফাইল পিকচার ঘিরে চড়ল রাজনীতি। সোশাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচারে মনীষীদের ছবি আপলোড করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি তৃণমূলনেত্রী বার্তা দিয়েছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের।

সোশাল মিডিয়ায় (Social Media) মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, 'ভারত। বিভেদ থাকা সত্ত্বেও যেখানে বৈচিত্র্যের সমাহারও বিশিষ্ট। ভিন্ন ধর্ম, সংস্কৃতির মানুষের যেখানে সহাবস্থান। ভারত। যেখানে গণতান্ত্রিক ভাবধারাকে সবার ওপরে তুলে ধরা হয়। বৈচিত্র্যের এই দারুণ সমাহার ঘিরে আমরা গর্বিত। ভারত মানে ঐক্য। সমস্ত সঙ্গী ভারতবাসীদের কাছে জানতে চাইব ভারত নিয়ে তাদেরও একই মত কি না।'

প্রসঙ্গত, আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য বিশেষ পদক্ষেপের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেককে প্রোফাইল পিকচারে (Profile Picture) তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। একাধিক ব্যক্তিত্ব থেকে সংস্থা ইতিমধ্যে যে পথ ধরেছে। বিজেপির পক্ষ থেকে প্রদানমন্ত্রীর যে ডাককে সামনে রেখে চালানো হচ্ছে রাজনৈতিক প্রচারও।

ইতিমধ্যে জাতীয় পতাকা ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। নরেন্দ্র মোদির আবেদন মেনে বিজেপি নেতারা ইতিমধ্যে যখন তাঁদের প্রোফাইল পিকচারে তেরঙ্গাকে স্থান দিয়েছেন। তখন কংগ্রেসের নেতারা হেঁটেছেন একটু ভিন্ন পথে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা তোলার ছবিকে স্থান দিয়েছেন তাঁদের প্রোফাইল পিকচারে।

আরও পড়ুন- সমালোচনার মুখে আরএসএসের প্রোফাইল পিকচারে 'তেরঙ্গা', কটাক্ষ কংগ্রেসের

এদিকে, মেদিনীপুর সংশোধনাগারে কেন্দ্রীয় মন্ত্রীকে জাতীয় পতাকা তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে ৭৫টি সংশোধনাগারে জাতীয় পতাকা উত্তোলন-সহ বেশ কিছু কর্মসূচি নিয়েছে কেন্দ্রীয় সরকার। কর্মসূচি পালনে আজ স্বাধীনতা সংগ্রামের স্মৃতি বিজড়িত মেদিনীপুর সংশোধনাগারে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তাঁর অভিযোগ, জেল কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় জাতীয় পতাকা উত্তোলন না করেই তাঁকে ফিরতে হয়। রাজনৈতিক উদ্দেশ্যেই বাধা, দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। এই নিয়ে মন্তব্য এড়িয়েছে জেল কর্তৃপক্ষ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget