এক্সপ্লোর

Har Ghar Tiranga : সমালোচনার মুখে আরএসএসের প্রোফাইল পিকচারে 'তেরঙ্গা', কটাক্ষ কংগ্রেসের

RSS : সোশাল মিডিয়া প্রোফাইল পিকচার তেরঙ্গা করার পাশাপাশি আরএসএসের পক্ষ থেকে মোহন ভাগবত সহ শীর্ষ নেতৃত্বের জাতীয় পতাকা তোলার ভিডিও পোস্ট করা হয়েছে।

নয়াদিল্লি : আজাদি কা অমৃত মহোৎসব পালনের জন্য বিশেষ পদক্ষেপের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Prime Minister Narendra Modi)। স্বাধীনতার ৭৫ তম বছর উদযাপনকে স্মরণীয় করে রাখতে সোশাল মিডিয়ায় প্রত্যেককে প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছেন তিনি। একাধিক ব্যক্তিত্ব থেকে সংস্থা ইতিমধ্যে যে পথ ধরেছে।

কিন্তু এতদিন পর্যন্ত আরএসএস (RSS) সেই পথে না হাঁটায় পড়েছিল তীব্র সমালোচনার মুখে। শেষমেশ অবশ্য তারা সোশালের প্রোফাইল পিকচারে জাতীয় পতাকাকে স্থান দিয়েছে। যদিও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের যে পদক্ষেপ ঘিরেও তাঁদের কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তীব্র আক্রমণ শানিয়ে কংগ্রেসের (Congress) কটাক্ষ '৫২ বছর ধরে জাতীয় পতাকার বিরোধীতা করেছে'। পাশাপাশি 'অ্যান্টি ন্যাশনাল' সংস্থা বলেও তাঁদের কটাক্ষ করেছে কংগ্রেস। যদিও গোটা বিষয় নিয়ে আরএসএসের এক কর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, 'যে কী বলছে সেটা নিয়ে না ভেবে আমরা নির্দিষ্ট পদ্ধতি মেনে আমাদের মতো করে উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছি।' সোশাল মিডিয়া প্রোফাইল পিকচার তেরঙ্গা করার পাশাপাশি আরএসএসের পক্ষ থেকে মোহন ভাগবত সহ শীর্ষ নেতৃত্বের জাতীয় পতাকা তোলার ভিডিও পোস্ট করা হয়েছে।

ইতিমধ্যে জাতীয় পতাকা ঘিরে রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। নরেন্দ্র মোদির আবেদন মেনে বিজেপি নেতারা ইতিমধ্যে তাঁদের প্রোফাইল পিকচারে তেরঙ্গাকে স্থান দিয়েছেন। যদিও কংগ্রেসের নেতারা হেঁটেছেন একটু ভিন্ন পথে। তারা প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জাতীয় পতাকা তোলার ছবিকে স্থান দিয়েছেন তাঁদের প্রোফাইল পিকচারে।

কিছুদিন আগেই ন্যাশনার হেরাল্ড মামলায় ইডি-র ডাকের পর বিজেপি ও আরএসএস-কে এক আসনে বসিয়ে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেছিলেন, 'প্রতিবাদ করলেই তাঁর পিছনে ইডি লাগানো হচ্ছে । ভারতের প্রতিটি স্বাধীন প্রতিষ্ঠান আজ বিজেপি এবং আরএসএসের নিয়ন্ত্রণে। আমার কাজ হল আরএসএসের ধারণাকে প্রতিহত করা এবং আমি তা করে যাচ্ছি।' আরও বলেন, ' যত আপনাদের সামনে এসে সত্যি বলব, তত আমার উপর আক্রমণ হবে l সাংসদ আরও বলেন, কিন্তু আমার কাজ হল আরএসএসের ভাবনাকে প্রতিহত করা। যত আমার উপর আক্রমণ হয়, তত আমার আনন্দ হয়। আমাকে এভাবে ভয় দেখানো যাবে না।'  

আরও পড়ুন- স্বাধীনতা সংগ্রামে বিশ্বাসঘাতকের ভূমিকায় ছিল RSS', বিজেপি-কে বিঁধলেন সুজন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গুজরাটের রহস্যময় কাণ্ড ঘিরে চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget