এক্সপ্লোর

Mamata and Selim : ইদের সকালে অভিষেককে নিয়ে রিজওয়ানুরের বাড়িতে মমতা, আনিসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ সেলিমের

Mamata and Selim : রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা ও দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে

কলকাতা : ইদের সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahaman) বাড়িতে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, আজই আনিসের বাড়িতে যান মহঃ সেলিম। আমতার সারদা গ্রামে পৌঁছন সিপিএম-এর রাজ্য সম্পাদক। আজ সারাদিন সেখানেই থাকবেন সেলিম।

আজ প্রথমে রিজওয়ানুরের পার্ক সার্কাসের বাড়ির সামনে বেদিতে মালা দেন মুখ্যমন্ত্রী। এরপর বাড়িতে গিয়ে কথা বলেন রিজওয়ানুরের মা ও দাদা রুকবানুর রহমান ও পরিবারের সদস্যদের সঙ্গে। রিজওয়ানুর রহমানের বাড়িতে ৩ বছর পর গেলেন মুখ্যমন্ত্রী। সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে মিনিট ২৫ পর ফিরে যান মুখ্যমন্ত্রী।

সময় বদলায়। কিন্তু সন্তানহারা মা-বাবাদের তীব্র যন্ত্রণা...তাঁদের দীর্ঘশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা চোয়াল চাপা শব্দগুলোর অর্থ কোনওদিনই বদলায় না। আজ আনিসের বাবা, ছেলের মৃত্যুর ‘বিচার’ চাইছেন। ঠিক এভাবেই কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছিল ১৫ বছর আগে।

দিনটা ছিল ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধার হয়। খবর শুনে, কাঁদতে কাঁদতে ‘ইনসাফ’ চেয়েছিলেন কড়েয়ার রিজওয়ানুর রহমানের মা। আনিসের মৃত্যুর ঘটনায় যেভাবে পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠেছে, রিজওয়ানুরের মৃত্যুর সময়ও, পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তে সামিল হওয়ার অভিযোগ।

এরপর সুবিচারের দাবিতে শুরু হয় আপোসহীন এক লড়াই।  ২৭ সেপ্টেম্বর, ২০০৭-  ‘উঠ গই আওয়াজ’। রিজওয়ানুরের বাড়ির সামনে দাঁড়িয়ে করা সেই শো-তে সামিল হন হাজার হাজার মানুষ। বহু তত্ত্ব-তর্ক-বিশ্লেষণ-কাঁটাছেঁড়ার পরে সেদিন ভিড় থেকে একটাই আওয়াজ উঠেছিল ‘ইনসাফ’ চাহিয়ে। সন্তানহারা কিশওয়ার জাহানের বুকফাটা আর্তি, জনতার দরবারে পৌঁছতে গিয়ে সেদিন রোষানলেও পড়তে হয় এবিপি আনন্দকে। 

সেই সময় রাজ্যের ক্ষমতায় সিপিএম। আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিজওয়ানুরের হয়ে পথে নেমেছিলেন তিনি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিআইডি তদন্তে সত্যি বেরোবে না, চাই সিবিআই তদন্ত।

এখন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১৫ বছর পর আনিস খানের রহস্য মৃত্যুতে, তাঁর সরকার যখন তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, তখন মৃতের পরিবার চাইছে সিবিআই।

যেমন পুলিশের বেশে কারা আনিসের বাড়িতে হানা দিয়েছিল, সেই প্রশ্ন ওঠে। কিছুটা সেভাবেই রিজওয়ানুর মৃত্যুর মামলায় একের পর এক পুলিশ অফিসারের ভূমিকা আতসকাচের তলায় চলে এসেছিল।

১৪ বছর বাদে আনিস খানের রহস্যমৃত্যুতে ফের উত্তাল রাজ্য। শেষ অবধি সেই সময় রিজওয়ানুর মৃত্যুকাণ্ডে সিবিআই তদন্ত হয়েছিল।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget