এক্সপ্লোর

Mamata Banerjee : "সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক

কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আক্রমণ শানান, রাজ্যের শাসক দলের উদ্দেশে । এসেছে পাল্টা প্রতিক্রিয়াও। 

কলকাতা : বিধানসভা ভোটে ধাক্কার পর শনিবার হাইকোর্টের অনুমতি নিয়ে শর্তসাপেক্ষে হুগলিতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভায় যেতে গিয়েই উত্তরপাড়ায় আক্রান্ত হল কুণাল ঘোষের গাড়ি। 'চোট পেলেন', বিধায়ক নিজেও। এই ঘটনার পরই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি আক্রমণ শানান, রাজ্যের শাসক দলের উদ্দেশে । এসেছে পাল্টা প্রতিক্রিয়াও। 

মমতা বন্দ্যোপাধ্যায়  বলেন, "কুণাল ঘোষের গাড়িতে হামলা চালিয়েছে। গণতন্ত্রের পক্ষে এটা কি ভাল?"। প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ, "উত্তরপাড়া থেকে কাউকে যেতে দিচ্ছে না। গুন্ডাদের দিয়ে রাস্তা আটকে রেখেছে বিজেপি। পুলিশের মদতেই কুণাল ঘোষের ওপর হামলা করা হয়েছে। সভা বন্ধ করার চক্রান্ত করছে বিজেপি।" পুলিশের ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। বলেন, "বিজেপি জুলুমবাজি চলছে, কোথায় পুলিশ? পথ আটকে বিজেপি দিকে দিকে জুলুমবাজি করছে। কারও কোনও স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই। কোর্টের অনুমতি নিয়ে সভা, তাও বানচাল করার চেষ্টা করা হচ্ছে। " 

রাজ্যের শাসকদলের উদ্দেশে মমতার কটাক্ষ, “মানুষের ভোটে যদি জিতে থাকেন, তাহলে বিরোধী দলগুলিকে কেন মিটিং-মিছিল করতে দেওয়া হচ্ছে না? পুলিশই তো অনেক ক্ষেত্রে সভা-সমাবেশের অনুমতি দিচ্ছে না। বাধ্য হয়ে আদালতের কাছ থেকে অনুমতি নিতে হচ্ছে। তারপরেও এই জুলুমবাজি কেন? যদি মানুষের ভোটেই ক্ষমতায় এসে থাকেন, তাহলে বিরোধীদের গণতান্ত্রিক কর্মসূচি করতে বাধা দেওয়া হচ্ছে কেন? পরিস্থিতি যদি এমনই হয়, তাহলে পুলিশকেই সরিয়ে বিজেপিকে ঠান্ডা করা উচিত।” 

পাল্টা উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী বলেন, “দীর্ঘ পনেরো বছরের অন্ধকার রাজত্বের পর বাংলায় যে পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনে হুগলি জেলার শান্তিপ্রিয় মানুষও স্বস্তিতে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পরাজিত প্রাক্তন বিধায়িকা এখন বিভিন্ন জেলায় গিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা করছেন। এতদিন যাঁরা তাঁর আশীর্বাদে দলে জায়গা পেয়েছিলেন, সেই দুষ্কৃতীদেরও আবার সক্রিয় করার চেষ্টা হচ্ছে।'' কুণাল ঘোষের উপর হামলা প্রসঙ্গে তিনি বলেন, '' কুণাল ঘোষকে ব্যক্তিগতভাবে আমি কোনও গুরুত্বই দিই না। তিনিই তো একসময় টেলিভিশন ক্যামেরার সামনে অভিযোগ করেছিলেন যে 'সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়।' সেই সময়ও প্রশ্ন উঠেছিল, কেন পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করছে না। তাঁর সেই পুরনো অভিযোগের কী হল?'' তিনি আরও বলেন, ''আমরা অবশ্য এই ধরনের অভিযোগকে বিশ্বাস করি না। শেওড়াফুলিতে তাঁদের জনসভায় একশো লোক হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে। কুণাল ঘোষের মতো ব্যক্তিরা নিজেদের উপর আক্রমণ করিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের দিয়ে এই ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে আমরা মনে করি।”

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
Advertisement

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget