এক্সপ্লোর

Mamata Banerjee: ইউক্রেন-পরিস্থিতি নিয়ে মোদির পাশে মমতা? চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে

Mamata Banerjee letter to Narendra Modi: চিঠিতে মমতা লিখেছেন, "দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আমরা সবাই পাশে আছি।

কলকাতা: ইউক্রেন-পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।  রাজনৈতিক বিরোধিতা সরিয়ে প্রধানমন্ত্রীর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। 

চিঠিতে মমতা লিখেছেন, "দেশের মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে, তা আমাদের নিশ্চিত করতে হবে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে আমরা সবাই পাশে আছি। যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় ভারতের প্রতিশ্রুতি সম্পর্কে সবাই জানে। পরিস্থিতি পর্যালোচনায় সর্বদল বৈঠক ডাকা যায় কিনা ভেবে দেখতে পারেন। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্র হিসেবে বিশ্বে শান্তি রক্ষায় ভারতকে নেতৃত্ব দিতে হবে’।                    

এদিকে, ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ফের উচ্চপর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী (PM Modi)। ভারতীয়দের কীভাবে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে বের করে আনা যায়, পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, সে সব নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।  বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ৪ জন কেন্দ্রীয় মন্ত্রীকে ইউক্রেনের প্রতিবেশী দেশগুলিতে পাঠানো হবে যাতে তাঁরা ভারতীয়দের ফিরিয়ে আনার প্রক্রিয়া তদারকি করতে পারেন। এঁরা হলেন হরদীপ পুরী (Hardeep Puri), জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ( Jyotiraditya Scindia) , কিরেন রিজিজু (Kiren Rijiju) এবং ভি কে সিং ( VK Singh)

পোল্যান্ডের ওয়ারশ-তে (Warsaw) ভারতীয় দূতাবাসের তরফে একটি নির্দেশিকা জারি করে বলে হয়েছে, যেসব ভারতীয়রা ইউক্রেন থেকে পোল্যান্ড হয়ে দেশে ফিরতে চান, তাঁদের জন্য ১০ টি বাসের ব্যবস্থা করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই ব্যবস্থা করা হচ্ছে। বাসগুলি ইউক্রেন সীমান্তে শেহয়নিতে ( Shehyni) অপেক্ষা করবে। এই বাস ঢুকবে পোল্যান্ডে।  

ইতিমধ্যেই ৬ টি বিমান দেশে ফিরেছে ভারতীয়দের নিয়ে। এখনও হাজার হাজার ভারতীয় আটকে সেখানে। রাশিয়া ও ইউক্রেন নিয়ে এখনও ভারসাম্য বজায় রেখে চলেছে মোদি সরকার। তবে আগামীদিনে দুই দেশকে নিয়ে কূটনৈতিক রূপরেখা কী হবে, তার জন্য রবিবার রাতে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীংলা।   

সেরা শিরোনাম

TMC NEWS : তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
তৃণমূল নেতা গ্রামে ফিরতেই তাড়া, পুকুরে ঝাঁপ, পায়ে দড়ি বেঁধে তোলা হল টেনে
Bangladesh unrest : বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
বাংলাদেশে ভারত-বিদ্বেষ তুঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই ভয়ঙ্কর কথা নেতার ! রবীন্দ্রনাথের ছবিতে কালি
Newtown Fire : নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
নিউটাউনে বিরাট আগুন, একের পর এক বাইক পুড়ে ছাই, ছাই দামি গাড়িও
Earthquake : নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা
নেপালে ফের বড় ভূমিকম্প, থরথর করে কাঁপল পশ্চিমবঙ্গের বঙ্গের একাধিক জায়গা

ভিডিও

BJP MLA Hospitalized: আচমকাই কোমর-পিঠে যন্ত্রণা, অসুস্থ হয়ে হাসপাতালে আরামবাগের বিজেপি বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১১.২৬) পর্ব ২: ইংরেজিতেও রাজ্য়ের নাম হবে 'পশ্চিমবঙ্গ' পাস হল প্রস্তাব | রাজ্যে 'গোকুল' মিশনেরও ঘোষণা সরকারের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৩.১১.২৬) পর্ব ১: বিজেপিতে ঢোকার পরিকল্পনায় 'ভাল তৃণমূল'-এর ভোলবদল?
Bharatiya Vidyabhawan | ভারতীয় বিদ্যাভবনের উদ্যোগে আয়োজিত 'উড়ান' | ABP Ananda LIVE
Peerless Inn Hotel: কলকাতার হোটেলে বিদেশি নাগরিকের দেহ উদ্ধার, ২১ নভেম্বর তিলোত্তমা-ভ্রমণে এসেছিলেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget