এক্সপ্লোর

Mangla Haat Update: আগামী সোমবার থেকেই পর্যায়ক্রমে চালু হচ্ছে মঙ্গলাহাট

Howrah Fire Update: ব্যবসায়ীদের ক্ষোভের মুখে আজই বৈঠকের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সমিতি। প্রাথমিকভাবে জঞ্জাল সাফ হতে দু-সপ্তাহ সময় লাগবে বললেও শেষপর্যন্ত ব্যবসায়ীদের দাবি মেনে নেন ফিরহাদ হাকিম।

হাওড়া: আগামী সোমবার থেকেই পর্যায়ক্রমে চালু হচ্ছে মঙ্গলাহাট। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের চাপের মুখে ঘোষণা মন্ত্রী ফিরহাদ হাকিমের। গত ২০ জুলাই আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় মঙ্গলাহাটের বহু দোকান। পোড়া জঞ্জাল সরিয়ে আজ থেকে সেখানে ব্যবসার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকালে গিয়ে ব্যবসায়ীরা দেখেন এখনও সরানো হয়নি মঙ্গলাহাটের পোড়া জঞ্জাল। ব্যবসায়ীদের ক্ষোভের মুখে আজই বৈঠকের সিদ্ধান্ত নেয় ব্যবসায়ী সমিতি। প্রাথমিকভাবে জঞ্জাল সাফ হতে দু-সপ্তাহ সময় লাগবে বললেও শেষপর্যন্ত ব্যবসায়ীদের দাবি মেনে নেন ফিরহাদ হাকিম। ঠিক হয় আগামী সোমবার থেকে পর্যায়ক্রমে কেনা-বেচার কাজ শুরু হবে মঙ্গলাহাটে। 

গত ২০ জুলাই গভীর রাতে মঙ্গলাহাটের একাংশ বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়।  চার হাজারের বেশি দোকান ভষ্মীভূত হয়ে যায় সেইদিন। পুজোর মুখে এই ভয়ঙ্কর ঘটনায় চরম অনিশ্চয়তার মধ্যে পড়েন হাটের ছোট ছোট ব্যবসায়ীরা। গত ২১ জুলাই বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষতিগ্রস্ত মঙ্গলাহাট পরিদর্শন করেন। সেখানে তিনি পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে দেন। জেলাশাসকের নেতৃত্বে সেই কমিটি কাজ  করে। আগে ঠিক হয়েছিল হাটের যে অংশ পুড়ে গিয়েছে, সেখান থেকে যাবতীয় জঞ্জাল সরিয়ে দেওয়া হবে যাতে সোমবার থেকে ছোট ছোট ব্যবসায়ীরা ফের বিক্রিবাটা শুরু করতে পারেন। কিন্তু সোমবার সকালে ব্যবসায়ীরা এসে দেখেন, জঞ্জালের স্তুপ এখনো সরানো হয়নি। সেই কারণে ব্যবসায়ীদের একাংশ ক্ষুব্ধ হন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় শনিবার মহরম এবং রবিবার ছুটি থাকায় ধ্বংসস্তূপ সরানোর কাজ পুরোপুরি শেষ করা যায়নি। হাটের ব্যবসায়ীদের একাংশ দাবি করে, হাটের যে অংশ পুড়ে যায়নি সেখানে তাদের ব্যবসা করার অনুমতি দিতে হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সেই অনুমতি দেওয়া হয়নি। এই নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বচসা হয়। তবে ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা প্রশাসনের পাশে রয়েছেন। তারা প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই জঞ্জাল দ্রুত সরাতে চান। প্রাথমিকভাবে জঞ্জাল সাফ হতে দু-সপ্তাহ সময় লাগবে বলা হয়। পরে ব্যবসায়ীদের চাপে পড়ে মন্ত্রী ফিরহাদ হাকিম ঘোষণা করেন আগামী সোমবার থেকে শুরু হবে চালু হচ্ছে মঙ্গলাহাট। আপাতত  মঙ্গলাহাট পর্যায়ক্রমে শুরু হবে। 

আরও পড়ুন: Independence Day 2023: স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু, বন্ধ একাধিক রাস্তা, কীভাবে পৌঁছবেন গন্তব্যে?

সেরা শিরোনাম

Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Prasanta Barman : রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত
রাজগঞ্জের প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ, সময় বেঁধে দিল আদালত

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget