এক্সপ্লোর

Manik Bhattacharya : সুপ্রিম কোর্টেও মিলল না মানিকের স্বস্তি, ইডির গ্রেফতারি নিয়ে আপাতত হস্তক্ষেপই করল না আদালত

Manik Bhattacharya Arrested : ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক।

 সৌভিক মজুমদার, কলকাতা : সুপ্রিম কোর্টে মিলল না স্বস্তি। আপাতত ইডি হেফাজতেই থাকতে হচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে। এখনই এ নিয়ে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মানিক। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চ ইডি-কে নোটিস দিতে বলেছে।

মক্কেলের মুক্তি চান আইনজীবী
মানিক ভট্টাচার্যের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেন। মানিক-পক্ষের দাবি ছিল, তাঁকে ইডি যেভাবে গ্রেফতার করেছে তা ঠিক নয় ৷ সেই সঙ্গে তিনি মানিক ভট্টাচার্যের শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেন। তিনি বলেন তৃণমূল বিধায়কের মধুমেহ রোগ আছে। তাঁকে অনেক ওষুধপত্র খেতে হয়। মানিক ভট্টাচার্যকে করোনারি বাইপাস করাতে হয়েছে সম্প্রতি। শীর্ষ আদালতে এই যুক্তি দেখিয়ে নিজ মক্কেলের মুক্তি চান আইনজীবী। আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা। 

২০১১ সালে রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই প্রায় ১০ বছরের বেশি সময় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে ছিলেন মানিক ভট্টাচার্য। গত বিধানসভা নির্বাচনে নদিয়ার পলাশিপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের তরফে জিতে বিধায়ক হন মানিক ভট্টাচার্য। টেট-দুর্নীতি মামলায় চলতি বছরের ২০ জুন মানিককে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ২২ জুলাই মানিকের ফ্ল্যাটে হানা দেন ইডি-র অফিসাররা। ২৭ জুলাই, মানিক ভট্টাচার্যকে প্রথমবার তলব করে ইডি। অগাস্ট মাসে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে ফের তলব ইডির। 

এরই মধ্যে ২৫ অগাস্ট মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে সিবিআই। ২ সেপ্টেম্বর ডিভিশন বেঞ্চে ধাক্কা খান মানিক। ২৭ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। ১০ অক্টোবর পর্যন্ত  রক্ষাকবচের মেয়াদ বাড়ায় সর্বোচ্চ আদালত। ফলে রক্ষাকবচের দরুণ সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারে না। কিন্তু ১১ অক্টোবর গ্রেফতার করে ইডি। তারপরই মানিকের আইনজীবী দৌড়ান সুপ্রিম কোর্টে। 

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য সম্পর্কে চাঞ্চল্যকর দাবি ইডি-র। আদালতে ইডি-র দাবি, টাকার বিনিময়ে চাকরি-বিক্রির অন্যতম মূল মাথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। ২০১১-র পর মানিকের আমলে ৫৮ হাজারেরও বেশি নিয়োগ হয়েছে। এই পরিসংখ্যান পেশ করে কী পরিমাণ দুর্নীতি হয়েছে, সেটাই আদালতে তুলে ধরার চেষ্টা করেন ইডি-র আইনজীবী। আদালতে ইডি-র দাবি, মানিকের বাড়ি থেকে যে সমস্ত নথি ও ডিজিটাল তথ্যপ্রমাণ বাজেয়াপ্ত হয়েছে, তাতে মিলেছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিপুল পরিমাণ টাকা নয়ছয় হয়েছে।

সেরা শিরোনাম

'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget