এক্সপ্লোর

Market Price Hike: সবজির বাজারে দামের আগুন, 'আচ্ছে দিনের' টেক্কায় রাহুলের 'মহব্বত'

Vegetable Price Hike: অর্ধেক দামে 'রাহুল জির মহব্বত কা দুকান' , ফাঁকা পড়ে 'মোদিজির আচ্ছে দিন কা দুকান' দুর্গাপুরে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: মূল্যবৃদ্ধি নিয়ে ( Vegetable Price Hike ) অভিনব কায়দায় আন্দোলনে কংগ্রেস (Congress)। হু হু করে বাড়ছে সবজির দাম। মাথায় হাত পড়ছে মধ্যবিত্তের কপালে। 'কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত সিদ্ধান্তের ফলে দাম বাড়ছে' সবজির এই অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরের আশীষ মার্কেটে, 'রাহুল জির মহব্বত কা দুকান' করে অর্ধেক দামে সবজি বিক্রি করে অভিনব প্রতিবাদ (Protest) যুব কংগ্রেসের।

'রাহুল জির মহব্বত কা দুকান'

রবিবার সকালে, দুর্গাপুরের আশীষ মার্কেটে অগ্নিমূল্য দামের আবহে 'মোদিজির আচ্ছে দিনকা দুকান' করা হয়। অন্যদিকে পাল্লা দিয়ে অর্ধেক দামের 'রাহুল জির মহব্বত কা দুকান' করা হয়। এহেনও ঘটনার পর ফাঁকা পড়ে থাকে 'মোদিজির আচ্ছে দিন কা দুকান।' আর ওদিকে উপচে পড়া ভিড় দেখতে পাওয়া যায় 'রাহুলজির মহব্বত কা দুকানে।' এভাবেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিনব প্রতিবাদে সামিল হয় যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। উপস্থিত ছিলেন কংগ্রেসের জেলা সভাপতি দেবের চক্রবর্তীও। দ্রুত কেন্দ্রীয় সরকার ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ারও হুঁশিয়ারি দেয় তারা।

আরও পড়ুন, 'এইরকম সৎ রাজনীতিবিদ..', বুদ্ধদেবকে দেখে 'প্রার্থনা' শুভেন্দুর

বাজারগুলিতেও টমেটোর দামে আগুন

অপরদিকে, সারা দেশের সঙ্গে শহরতলির বাজারগুলিতেও টমেটোর দামে আগুন ঝরছে। গড়িয়াহাট থেকে কসবা দক্ষিণ কলকাতার দুটি বাজারেই দাম   ২০০ টাকা ছুঁয়ে ফেলেছে। পাইকারি বাজারে দাম বৃদ্ধির পরই খুচরো বাজারে অনেকটাই দাম বেড়েছে এই সবজির। প্রায়শই দেখা যাচ্ছে ২০০ টাকা হয়ে যাচ্ছে টোম্যাটো। কখনও কখনও সেটা থাকছে প্রতি কেজি ১৬০ টাকা কিংবা ১৮০ টাকা। তাই অন্যান্য সবজির দাম কমলেও টোম্যাটোর দাম চিন্তায় রাখছে সবজি ব্যবসায়ীদের। 

মধ্যেপিত্তের পকেটে টান

প্রসঙ্গত, কোভিড পরিস্থিতির পর যেভাবে সাধারণ মানুষ কাজ হারিয়েছে, সেভাবে কাজ ফিরে পায়নি। অনেকেই সঞ্চয় ভেঙে পেট চালিয়েছে। কোভিড বিদায় নিলেও অর্থকষ্ট বিদায় নেয়নি। এমত অবস্থায় বাজার দর তুঙ্গে। কারণ পরিবহণে জ্বালানীর দর না কমায়, তার পরোক্ষ প্রভাব পড়েছে সবজি বাজারেও। এছাড়াও একাধিক ইস্যু রয়েছে। যার সুদূর প্রসারী প্রভাব পড়েছে এই সবজি বাজারের দরে। তার উপর রান্নার গ্যাসের দামও হু হু করে বৃদ্ধিতে সবমিলিয়ে মধ্যেপিত্তের হেঁসেলে তথৈবচ অবস্থা। তাই পঞ্চায়েত ভোট পেরিয়ে গেলেও, লোকসভাভোটের আগে এই ইস্যুকেও ঢাল করে লড়াইয়ের ময়দানে কংগ্রেস।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
শান্তিনিকেতনে গুলিবিদ্ধ পুলিশ, ২ মাসে বোলপুরে দ্বিতীয় শ্যুটআউট
Cyclone Alert: ৪৮ ঘণ্টা পরই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়? হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, উপকূলে রেড অ্যালার্ট
৪৮ ঘণ্টা পরই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়? হলুদ সতর্কতা জারি একাধিক জেলায়, উপকূলে রেড অ্যালার্ট
Cyclone Alert: ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
ইসরোর স্যাটেলাইটে চিন্তার ছবি, ঘনীভূত নিম্নচাপ, উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কোন কোন জেলায় সতর্কতা?
West Bengal Weather: ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস
ফের বঙ্গোপসাগরে নিম্নচাপ! চোখ রাঙাচ্ছে আবহাওয়া? বড় আপডেট দিল হাওয়া অফিস

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget