এক্সপ্লোর

Suvendu on Buddhadeb: 'এইরকম সৎ রাজনীতিবিদ..', বুদ্ধদেবকে দেখে 'প্রার্থনা' শুভেন্দুর

Suvendu on Buddhadeb Bhattacharya : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে এদিন হাসপাতালে যান শুভেন্দু অধিকারী। কী বললেন রাজ্যের বিরোধী দলনেতা ?

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) দেখতে এদিন হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari)। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

'এইরকম সৎ রাজনীতিবিদ..তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন' 

তাঁকে দেখে ফিরে বাইরে বেরিয়েই সাংবাদিকদের শুভেন্দু বলেন, 'পরিস্থিতিটা কিছুটা হলেও উন্নতি হয়েছে। এটাই আমাকে প্রাথমিকভাবে বলা হয়েছে। বাকিটা চিকিৎসকদের উপর আমাদের ভরসা রাখা উচিত। যারা আমরা ঈশ্বরে বিশ্বাস করি, তাঁরা ভগবানের কাছে প্রার্থনা করব। এইরকম একজন সৎ রাজনীতিবিদ এবং পশ্চিমবঙ্গের জনমত নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যাক্তি তিনি যেনও সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।' পাশাপাশি তিনি আরও বলেন,  'আমি ওনাকে দর্শন করতে পেরেছি। চিকিৎসকরা আমাকে সাহায্য করেছেন।'

চিকিৎসকদের প্রশ্নে সাড়া  দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

হাসপাতাল সূত্রে খবর, ঘুমের ওষুধের মাত্রা কমানো হয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের চেতনা ফিরিয়ে আনার জন্য। চিকিৎসকদের প্রশ্নে মাথা নেড়ে, চোখের ইশারায়  সাড়া  দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ফ্লুইড কমিয়ে বেশিরভাগ খাওয়া রাইস টিউবে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফ্লুইডের মাত্রা কমিয়ে বেশিরভাগ খাবার রাইলস্ টিউবের মাধ্যমে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অ্যান্টিবায়োটিক বদলের পরে কি ফলাফল তা জানতে কিছুটা সময় লাগবে। এখনো নতুন এন্টিবায়োটিকের ফলাফল জানা যায়নি। আজ সিটি স্ক্যান করা হবে না, আগামীকাল সিটি  স্ক্যান এর পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

লড়াই এখন লম্বা। ইকো কার্ডিওগ্রাফি করা হয়েছে। হৃদ যন্ত্রের অবস্থা হৃদ যন্ত্রের অবস্থা স্থিতিশীল। হৃদযন্ত্রের অবস্থা ভালো বলেই তিনি লড়ে যেতে পারছেন। রক্তে শর্করার মাত্রা অনেকটা বেশি। এখনো সেটা ২০০ পাশে ঘোরাফেরা করছে।  শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন প্রয়োগ করা হচ্ছে। তবে এখনও সঙ্কটজনক বুদ্ধদেব ভট্টাচার্য।১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

আরও পড়ুন, 'পুলিশ বয়ান লিখিয়ে সই করিয়ে নেয়..', 'অপহরণ'কাণ্ডে বিস্ফোরক ৪ জয়ী বিরোধী প্রার্থী

গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে : সূর্যকান্ত মিশ্র

মূলত, বাইল্য়াটারাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণ থাকায় দেওয়া হচ্ছে হাইডোজের অ্যান্টিবায়োটিক। প্রভাব পড়েছে কিডনিতেও, স্বাভাবিকের থেকে বেশি ক্রিয়েটিনিনের মাত্রা। তবে গতকালের তুলনায় পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে, দাবি সূর্যকান্ত মিশ্রের।

সেরা শিরোনাম

Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Calcutta High Court: যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget