এক্সপ্লোর

Kolkata Metro: মেট্রোর পিলারকেও নীল-সাদা করার আবেদন, রেল বিকাশ নিগমকে চিঠি মেয়রের

মেট্রো রেলের (Metro Railপিলারকে নীল-সাদা করার আবেদন জানিয়ে মেয়রের চিঠি। মেট্রোর পিলারের রং নিয়ে রেল বিকাশ নিগমকে চিঠি কলকাতার মেয়রের ।

কলকাতা: মেট্রোর পিলারকেও এবার নীল-সাদা করতে চায় কলকাতা পুরসভা (KMC)। মেট্রো রেলের (Metro Rail) পিলারকে নীল-সাদা করার আবেদন জানিয়ে মেয়রের চিঠি। মেট্রোর পিলারের রং নিয়ে রেল বিকাশ নিগমকে চিঠি কলকাতার মেয়রের । 'মেট্রোর পিলারের রং রাজ্যের থিম কালারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়'। রাজ্যের সৌন্দর্যায়নে সামিল হতে রেল বিকাশ নিগমের কাছে আবেদন পুরসভার। 

নীল-সাদা করার আবেদন জানিয়ে চিঠি: শহরের প্রায় সব সরকারি ভবনের রং নীল-সাদা। ফুটপাতের একাংশ থেকে রেলিংয়েও ফুটে ওঠে এই রং। আর এবার মেট্রো পিলারকেও নীল-সাদা করার ভাবনা। রাজ্যের থিম কালারের সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে তাই এই আবেদন পুরসভার।  এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "চিঠিটা হাতে পাওয়ার পর দেখতে হবে। মেয়রের সিদ্ধান্তকে মান্যতা দেওয়া হয়ে থাকে। তবে এ ব্যাপারে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নয়।''                                                                    

নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো: চলতি মাসেই শুরু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো রুটের প্রথম পর্যায়ের পরিষেবা। আপাতত নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে। এক টিকিটেই দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া হয়ে রুবি যাওয়া যাবে। তবে এখন একটি রেকই চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। ফলে একটি মেট্রো মিস করলে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যাত্রীদের।

বাজেটে বরাদ্দ বাড়ার পর, এবার শুরু হতে চলেছে নিউ গড়িয়া-এয়ারপোর্ট রুটে মেট্রো চলাচল। ফেব্রুয়ারিতে এই রুটে গড়াবে মেট্রোর চাকা। মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অরেঞ্জ লাইন। প্রথম ধাপে রুবি পর্যন্ত মেট্রো চলাচল করবে।  গত সপ্তাহে কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র মিলেছে।

নিউ গড়িয়া থেকে ৫টি স্টেশনের মধ্যে দৌড়বে মেট্রো। স্টেশনগুলি হল,

  • নিউ গড়িয়া
  • হাইল্যান্ড পার্ক
  • মুকুন্দপুর
  • কালিকাপুর ও
  • রুবি  

মেট্রো রেল সূত্রে খবর, এক টিকিটেই দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া হয়ে রুবি যাওয়া যাবে। তবে এখনও স্থির হয়নি টিকিটের দাম।  মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, শেষ পর্যায়ের কাজ চলছে। জোকা-তারাতলা মেট্রোর মতো আপাতত একটি রেকই চলাচল করবে।

আরও পড়ুন: East Burdwan: চায়ের গুমটি সরানো নিয়ে বিতর্ক, প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
'হাতজোড় করে বলেছি, আর কারও সাপোর্ট চাই না', মমতাকে জানাল হালিশহরের মৃত TMC কর্মীর পরিবার
Ritabrata Banerjee: 'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'সঠিক তদন্তেই সব রাস্তা রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত নিশ্চিতভাবে পৌঁছবে', সুমিত রায় প্রসঙ্গে বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Tapas Roy on Abhishek PA: 'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের
'তৃণমূল কোনও রাজনৈতিক দল নয়, রোজগারের বন্দোবস্ত করে দেওয়া একটা সংস্থা', সুমিত রায় প্রসঙ্গে কটাক্ষ তাপস রায়ের

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget