এক্সপ্লোর

East Burdwan: চায়ের গুমটি সরানো নিয়ে বিতর্ক, প্রকাশ্যে প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ

একটা ভাইরাল ভিডিও। তাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্তমান জেলা বিজেপি সহ সভাপতি বিশ্বজিৎ কুণ্ডু।

রানা দাস, কালনা: রাস্তা লাগোয়া পুকুরপাড়ে চায়ের গুমটি সরানো নিয়ে কালনায় (Kalna) প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ প্রকাশ্যে। বিজেপির জেলা সহ সভাপতি বিশ্বজিৎ কুণডুর বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। পাল্টা বিজেপি নেতার (BJP Leader)অভিযোগ, তাঁর জমি জবরদখলে মদত দিচ্ছে শাসক শিবির।

প্রাক্তন ও বর্তমান বিধায়কের বিরোধ: একটা ভাইরাল ভিডিও। তাকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক ও বর্তমান জেলা বিজেপি সহ সভাপতি বিশ্বজিৎ কুণ্ডু। আর এই ঘটনাকে ঘিরে ফের প্রকাশ্যে চলে এসেছে, কালনার দুই চির প্রতিদ্বন্দ্বী নেতার পারস্পরিক বিরোধ। একটা চায়ের গুমটি সরানোকে কেন্দ্র করে যুযুধান কালনার প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু ও বর্তমান বিধায়ক দেবপ্রসাদ বাগ।

ভাইরাল ভিডিও-য় দেখা যাচ্ছে চায়ের গুমটি সরানোর জন্য দোকানমালিকের ওপর চাপ দিচ্ছেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি সহ সভাপতি বিশ্বজিৎ কু্ণ্ডু। এমনকি দোকান থেকে কাগজের বাক্সও ফেলে দিতে দেখা যায় তাঁকে। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন বিশ্বজিৎ কুণ্ডু। আর এই ভাইরাল ভিডিও ফেসবুকে পোস্ট করে বিজেপি নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ তুলে সরব হয়েছেন কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। কালনার ১০৮ শিবমন্দির এলাকায়, বড় রাস্তার ধারে, পুকুর পাড়ে অবস্থিত এই চায়ের গুমটিকে কেন্দ্র করেই যত গন্ডগোল। চা-বিক্রেতা শুভজিৎ মোদক কালনা শহরেরই বাসিন্দা।

প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতার দাবি, এই পুকুরের অংশীদার তিনি। অভিযোগ, তাঁরই অংশে জমি দখল করে দোকান বসিয়েছেন শুভজিৎ। আর তাতে মদত দিচ্ছে তৃণমূল বিধায়ক-সহ শাসকদলের একাংশ।  বিশ্বজিৎ কুণ্ডু বলেন, “বলা সত্ত্বেও ওঠেনি। তারই প্রতিবাদ করতে গিয়েছিলাম। শুভজিতের পাশে তৃণমূল বিধায়ক ও শাসকদলের ছেলেরা যাতে না ওঠে।'' ওই চা বিক্রেতা শুভজিৎ মোদকের কথায়, “পুকুরের কোনও জায়গা দখল করিনি। পুরসভার নিকাশি নালার পাশে দোকান করেছি। সেটা বিশ্বজিৎ কুণ্ডু তোলার চেষ্টা করছে।’’

বিজেপি নেতার জমি দখল বিতর্কে চা-বিক্রেতার পাশে দাঁড়িয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক।  দেবপ্রসাদ বাগ বলেন, “এই পুকুরের অনেক অংশীদার। তারই একজন হলেন বিশ্বজিৎ কুণ্ডু। তিনি পুকুর ভরাট করে কিছু করতেন। এই ছেলেটির পাশে আমি আছি। বিশ্বজিৎ রাজশক্তি ব্যবহার করে ইডি, সিবিআই লাগালেও আমি পাশে আছি।’’

আরও পড়ুন: DA Agitation: বকেয়া ডিএ-র দাবিতে অব্যাহত আন্দোলন, ফের কর্মবিরতির ডাক

সেরা শিরোনাম

School Book Name Change: পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
পাঠ্য বইয়ের নাম বদলাচ্ছে রাজ্য সরকার, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ১৭টি বইয়ের নাম পরিবর্তন
Biometric In School: এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
এবার ছাত্রছাত্রীদেরও বায়োমেট্রিক হাজিরা, স্কুল শিক্ষায় নতুন পদক্ষেপ, কবে থেকে শুরু ? কী জানালেন শিক্ষামন্ত্রী
Nitin Gadkari: রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
রাজ্যের রাস্তার উন্নয়নে ১ লক্ষ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা নিতিন গডকড়ির, কোন কোন গ্রিন ফিল্ড করিডরের কথা বললেন মন্ত্রী?
WB School Education: আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে
আসতে চলেছে বড় বদল, ২ জানুয়ারি থেকে স্কুল শিক্ষকদের অ্যাটেনড্যান্স নেওয়া হবে বায়োমেট্রিকের মাধ্যমে

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget