এক্সপ্লোর

Shantanu Banerjee: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত শান্তনুর আরও সম্পত্তির হদিশ, মিলল বাড়ির খোঁজ

ব্যান্ডেলে শরৎ সরণিতে মিলল বাড়ির খোঁজ। বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি স্থানীয়দের। নিজের স্ত্রীর নামে বাড়িটি কেনেন শান্তনু। এখন তালাবন্ধ রয়েছে বাড়িটি।

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের (Shantanu Banerjee) আরও সম্পত্তির হদিশ পেল এবিপি আনন্দ। ব্যান্ডেলে শরৎ সরণিতে মিলল বাড়ির খোঁজ। বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি স্থানীয়দের। নিজের স্ত্রীর নামে বাড়িটি কেনেন শান্তনু। এখন তালাবন্ধ রয়েছে বাড়িটি।                    

কোথাও বিশাল তিনতলা বাড়ি, কোথাও আবার বিপুল আয়তনের ফ্ল্যাট। কোথাও ধাবা-হোটেল, আরেক জায়গায় রিসর্ট। নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত হুগলির তৃণমূল নেতার (TMC Leader) সম্পত্তির খতিয়ান দেখে কার্যত চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। সূত্রের খবর, হুগলি জেলাজুড়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শান্তনুর (Santanu Banerjee) সম্পত্তি। ইনি হুগলি (Hooghly) জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদেও রয়েছেন।                                             

সম্পত্তির খতিয়ান:

কী কী আছে সেই সম্পত্তির তালিকায়?

  • ইডি সূত্রে দাবি, এখনও অবধি এই যুব তৃণমূল নেতার ১০টি সম্পত্তির হদিশ মিলেছে। 
  • তার মধ্য়ে রয়েছে হুগলির বলাগড়ে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের  বিলাসবহুল তিনতলা বাড়ি! যেখানে রয়েছে ৭টি সিসি ক্যামেরা। বাড়ির বাইরের গ্যারেজে রয়েছে দু'টি গাড়ি।
  • বলাগড়ে আসাম রোডের ধারে হদিশ মিলেছে শান্তনুর একটি বিলাসবহুল ধাবার। ধাবার ভেতরে রয়েছে অত্যাধুনিক লাউঞ্জ, হুক্কাবার। 
  • ধাবার উল্টোদিকেই রয়েছে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের ইচ্ছেডানা গেস্ট হাউস। 
     
    বলাগড়ে গঙ্গার ধারে রয়েছে একটি বিলাসবহুল রিসর্ট। সিসিটিভি ঘেরা এই রিসর্টের ভেতরে রয়েছে সুইমিং পুল। রয়েছে গঙ্গায় নামার ব্যক্তিগত সিঁড়িও। 
  • হুগলির চন্দননগরে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়ের একটি ১৮০০ বর্গফুটের ফ্ল্য়াটও রয়েছে।
  • ইডির দাবি, একাধিক জমি এবং দুটি বাড়ি-সহ প্রায় ২০ কোটি টাকার সম্পত্তির হদিশ মিলেছে শান্তনুর। 
    রয়েছে বেনামে সম্পত্তিও।
  • ব্যান্ডেলে শরৎ সরণিতে মিলল বাড়ির খোঁজ। বাড়িটি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের, দাবি স্থানীয়দের।


যে সব সম্পত্তি ২০১৫ সালের পর কেনা হয়েছে, তার বেশিরভাগই নগদে কেনা হয়েছে। তদন্তকারীদের দাবি, ২০১৪ সালের টেটে যখন দুর্নীতি হয়, তারপরই উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায় শান্তনুর সম্পত্তি। তার আগে তাঁর সম্পত্তি বলতে সেরকম কিছুই ছিল না। বিদ্যুৎ দফতরের সামান্য কর্মচারী ছিলেন শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। বছরে বেতন ছিল কয়েকলক্ষ টাকা। তারপরেই রকেটগতিতে উত্থান হয় শান্তনুর। নিজের নামে বিপুল সম্পত্তি, নিজের নামে কোম্পানি। তাঁর আয়ের সঙ্গে বিপুল সম্পত্তির সঙ্গতিও পাওয়া যায়নি।

আরও পড়ুন: Kunal Ghosh: নিয়োগ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ, শুভেন্দুকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি কুণালের

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget