এক্সপ্লোর

Midnapore মেদিনীপুরে বিতর্কিত সংস্থার স্যালাইনে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েই প্রসূতির মৃত্যু, স্বাস্থ্য দফতরে জমা পড়ল রিপোর্ট

বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহারের ফলেই পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে মৃত্যু হয়েছে প্রসূতির, ব্যাখ্যা রিপোর্টে। 

ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, সৌমেন চক্রবর্তী কলকাতা : মেদিনীপুর মেডিক্যালে এক প্রসূতির মৃত্যুর পর থেকেই ছড়িয়েছিল উত্তেজনা। মৃতার পরিবারের সন্দেহই ছিল, ভুল ওষুধ বা স্যালাইনের প্রয়োগেই মর্মান্তিক পরিণতি হয়েছে প্রসূতির। এবার সেই সন্দেহেই পড়ল সিলমোহর। এই নিয়ে স্বাস্থ্য দফতরে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, তা এক কথায় বিস্ফোরক ! বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহারের ফলেই পার্শ্বপ্রতিক্রিয়া হয়ে মৃত্যু হয়েছে প্রসূতির, ব্যাখ্যা রিপোর্টে। 

সিজার হওয়া মহিলাদের অতিরিক্ত রক্তপাত বন্ধ করতে ও শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বজায় রাখতে স্যালাইনের সঙ্গে ওষুধ  দেওয়া হয়। রিপোর্ট বলছে, ওই প্রসূতিদের রক্তক্ষরণ বন্ধ করতে রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছিল। আর এই স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার জেরেই মৃত্যু হয়েছে।  স্বাস্থ্য দফতরে রোগী মৃত্যুর ঘটনা সম্পর্কে যে প্রাথমিক রিপোর্ট জমা পড়েছে, তাতে দাবি এমনটাই। 

ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য দফতর। শনিবার মেদিনীপুর মেডিক্যালে যাবে স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির প্রতিনিধিরা। ওই ব্যাচের সব স্যালাইন বাজেয়াপ্ত  করা হয়েছে। 

এই প্রথম নয়, এর আগেও সংশ্লিষ্ট সংস্থার স্যালাইন ঘিরে বিতর্ক তৈরি হয়। সম্প্রতি কর্নাটকে ওই সংস্থার স্যালাইন ব্যবহারের পর এক রোগী মৃত্যুর অভিযোগ ওঠে। তারপর পশ্চিমবঙ্গের একটি সংস্থার সরবরাহ করা ওষুধকে কালো তালিকাভুক্ত করে কর্ণাটক সরকার। একের পর এক প্রসূতি মৃত্যুর কারণ হিসাবে দায়ী করা হয় সংস্থার তৈরি ওই ওষুধটিকেই।  তখনই বিজেপি অভিযোগ করেছিল, কর্ণাটক সরকার পশ্চিমবঙ্গের যে সংস্থার তৈরি ওষুধকে কালো তালিকাভুক্ত করেছে, সেই সংস্থারই তৈরি ওষুধ ব্যবহার হচ্ছে এরাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে।

বিতর্কের মুখে রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে দাবি করা হয়, অভিযোগ আসার পর, সব ব্যাচ সরিয়ে রেখে NABL স্বীকৃত ল্যাবে পরীক্ষা হয়। কোনও ত্রুটি নজরে আসেনি। তবুও অভিযুক্ত সংস্থার উৎপাদন প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। তারপর অবশ্য জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ওই স্যালাইন উৎপাদনে নিষেধাজ্ঞা জারি করে স্বাস্থ্য দফতর। তারপরও কীভাবে ওই বিতর্কিত সংস্থার স্যালাইন ব্যবহার করা হচ্ছে ?  প্রসূতি-মৃত্যুর দায় কার? কীভাবে থেকে গেল বিতর্কিত সংস্থার স্যালাইন? প্রশ্ন উঠছে ।        

আরও পড়ুন :  গঙ্গাসাগরে মকরস্নানে সমাগম কপিল মুনির আশ্রম ঘিরেই, কে এই কপিলমুনি?             

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget