এক্সপ্লোর

Minakshi Mukherjee: জামিন পেলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়

Minakshi Mukherjee: ২৬ ফেব্রুয়ারি হাওড়া গ্রামীণ সুপারের অফিস ঘেরাও অভিযানের পর গ্রেফতার। পুলিশের ওপর হামলার অভিযোগে মীনাক্ষী সহ গ্রেফতার হন ১৬ জন।

সুনীত হালদার, হাওড়া: প্রায় ৯ দিন পর জামিন পেলেন মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। জামিন পেলেন ডিওয়াইএফআইয়ের (DYFI) রাজ্য নেত্রী। ২৬ ফেব্রুয়ারি হাওড়া (Howrah) গ্রামীণ সুপারের অফিস ঘেরাও অভিযানের পর গ্রেফতার। পুলিশের ওপর হামলার অভিযোগে মীনাক্ষী সহ গ্রেফতার হন ১৬ জন। গ্রেফতারির পর ৩ বার ধৃতদের জামিনের আবেদন খারিজ করে আদালত। আজ জামিন মঞ্জুর হাওড়া আদালতের (Howrah Court) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শর্তসাপেক্ষে জামিন দেয়।  জানানো হয়েছে তদন্তের স্বার্থে হাজিরা দিতে হবে পুলিশের কাছে। নির্দেশ হাওড়া আদালতের (Howrah Court)  চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের। 

উল্লেখ্য, ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে উত্তাল রাজ্য। হাওড়ার পাঁচলায় SFI-DYFI-এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার বাঁধে। মীনাক্ষী মুখোপাধ্যায়দের গ্রেফতারির প্রতিবাদে উত্তেজনা ছড়ায় কলকাতার রাজপথেও। এদিকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্সের বিশেষজ্ঞদের নিয়ে আনিসের (Anis Khan) বাড়িতে সিটের সদস্যরা যান। সঙ্গে দ্বিতীয়বার ময়নাতদন্তকারী চিকিৎসক। ছিলেন বারাসাতের জেলা  আদালতের বিচারক। আনিস খানের মৃত্যুর ঘটনায় তদন্তে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞদের সাহায্য নিলেন তদন্তকারীরা। ঘটনাস্থল পরীক্ষা করলেন সিএফএসএলের বিশেষজ্ঞরা।

১৭ দিন আগে একটি মৃত্যু। আর সেই মৃত্যুর ঘটনায় একাধিক প্রশ্ন। কীভাবে মৃত্যু হল? তদন্তে রাজ্য সরকার সিট (SIT) গঠন করে। গত ১৫ দিন ধরে ছাত্রনেতার মৃত্যু কীভাবে হল তার তদন্ত করছে। ইতিমধ্যে মামলা গড়িয়েছে হাইকোর্ট পর্যন্ত। ১৫ দিন পর সিটের রিপোর্ট পেশ করার কথা থাকলেও ১০ মার্চ হাইকোর্টে রিপোর্ট পেশ করবে সিট। পরিবারের অভিযোগ, ছাদ থেকে ফেলে দিয়ে পুলিশই আনিসকে খুন করছে। সিটের তদন্তকারীরা তদন্ত করে দেখছেন পরিবারের অভিযোগ সত্যি না কি প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন না আত্মহত্যা করেন? না কি দুর্ঘটনা? এদিন সিটের দুই তদন্তকারী অফিসার সহ আনিস খানের মৃত্যুর ঘটনায় তদন্তে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির বিশেষজ্ঞদের সাহায্য নিলেন তদন্তকারীরা। 

আরও পড়ুন: Jagdeep Dhankar: ''গণতন্ত্রের পক্ষ অশুভ, এমনটা হবে কখনও ভাবিনি'', প্রতিক্রিয়া জগদীপ ধনকড়ের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: '২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
'২০-২৫-৩০ কোটিতে আর চার্ম নেই... যারা ভাল তৃণমূল হয়েছে...', বীরভূমে যকের ধন, কী বলছেন কল্যাণ ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget