এক্সপ্লোর

Job Seekers: পুজো এবারেও কাটবে রাস্তাতেই,চাকরিপ্রার্থীদের মঞ্চে মীনাক্ষী মুখোপাধ্য়ায়

Minakshi Job Seekers Agitation: সাড়ে ৯০০ দিন ধরে পথে। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি। পুজোও কাটবে রাস্তাতেই।

কলকাতা: পুজো আসে , পুজো যায়, চাকরির দাবিতে অনড় চাকরিপ্রার্থীরা এবারও রাস্তায়। গতবছর সন্তানকে পুজোয় জামাকাপড়টুকু কিনে দিতে পারেননি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন আন্দোলনকারী এক মহিলা চাকরিপ্রার্থী। দেখতে দেখতে সাড়ে ৯০০ দিন পার। এখন পথেই দিন কাটাচ্ছে আন্দোলনকারীরা। নিয়োগের দাবিতে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জারি রয়েছে। আর এবারেও পুজো কাটবে সেই রাস্তাতেই। নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। অন্যদিকে এদিন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের মঞ্চে দেখা গেল বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্য়ায়কে।

অগাস্ট মাসে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ ঘিরে সল্টলেকে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। SLST চাকরিপ্রার্থীদের পর সেসময় পথে নামেন ২০১৬-র উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। দ্রুত নিয়োগের  দাবিতে সল্টলেকে আচার্য সদনের সামনে সেদিন সকাল থেকে শুরু হয়েছিল বিক্ষোভ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন চাকরিপ্রার্থীরা। তবে নিরাপত্তা রক্ষীরা আটকে দেন। সেখানেই জামা খুলে গেঞ্জি পরে প্রতিবাদে বসে পড়েছিলেন তাঁরা। এরপর পুজোর মাসে, ঝালমুড়ির থালা হাতে দেখতে পাওয়া যায় টেট উত্তীর্ণদের। 

মূলত চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়ায় প্রতিবাদের ভাষাতেই কারও হাতের প্ল্যাকার্ড, লেখা TET পাশ চাওয়ালা।চাকরির দাবিতে রাতভর রাস্তায় রাত কাটান ২০২২-এর প্রাথমিক টেট উত্তীর্ণরা। যা ঘিরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সল্টলেকের করুণাময়ীতে। মিছিল করে আচার্য ভবনের দিকে এগোনোর পরই, করুণাময়ীর কাছে সার্ভিস রোডে চাকরিপ্রার্থীদের মিছিল আটকায় পুলিশ। সেখানেই তাঁদের কর্মসূচি পালন করতে বলা হয় পুলিশের তরফে। অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ তোলেন আন্দোলনকারীরা। এক চাকরিপ্রার্থী বলেন, 'আদালতের নির্দেশ ছিল স্বাস্থ্যকর পরিবেশে নির্দিষ্ট জায়গায় আন্দোলন করতে দিতে হবে। এখানে অস্বাস্থ্যকর পরিবেশে বসে কর্মসূচি পালন করলে ডেঙ্গি হতে পারে।'

আরও পড়ুন, পুজো জেলেই কাটবে মানিক ভট্টাচার্যরও

প্রসঙ্গত, রাজ্যে নিয়োগ দুর্নীতির জেরে ইতিমধ্য়েই একের পর এক বিস্ফোরক তথ্য় তদন্ত সূত্রে উঠে এসেছে। হাইকোর্টের নির্দেশে অযোগ্যদের চাকরি বাতিলের নির্দেশ এসেছে। নতুন করে নিয়োগের কথাও উঠেছে। কিন্তু কবে তা প্রতিটা আদৌ ফলপ্রসু হবে, এটাই বড় প্রশ্ন চাকরি প্রার্থীদের। মাসের পর মাস অতিবাহিত হলেও নিয়োগ দুর্নীতির জালে আটকে একের পর এক ইস্যু।সদ্য SLST চাকরিপ্রার্থীও প্রতিবাদ জানিয়েছিল।বিরোধীদের বৈঠকের দিনেই রাজপথে নেমে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ জানিয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীরা। ব্যাঙ্গালোরে মোদি-বিরোধী মেগা বৈঠকের দিনেই তৃণমূল সরকারের উপর চাপ বাড়াতে নতুন রণকৌশল নিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ।

 

 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget