এক্সপ্লোর

SC On Manik: পুজো জেলেই কাটবে মানিক ভট্টাচার্যরও

SC on Manik Bhattacharya: a মানিকের জামিন-মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। এবার দুর্গা পুজো জেলেই কাটাতে হবে মানিক ভট্টাচার্যকেও।

কলকাতা: দেখতে দেখতে আজ ষষ্ঠী (Durga Puja 2023)। একদিকে গোটা বাংলা আলোর রোশনাইয়ে ভাসছে। বরাবরের মতোই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর উদ্বোধন করেছেন। হাওড়ার এক পুজোয় ঘোড়ার গাড়িতে করে গিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শহরের একাধিক পুজোর উদ্বোধনে দেখা মিলেছে শাসকদলের হেভিওয়েটদের মুখ। ঠিক তখনই পুজো জেলের কুঠুরিতে কাটাচ্ছেন তৃণমূলের হেভিওয়েটদের গ্রেফতার হওয়া একাধিক জন। গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মন্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় জেলে কাটাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়। আরও সেই তালিকায় রয়েছেন মানিক ভট্টাচার্যও। পুজো জেলেই কাটবে তাঁরও (Manik Bhattacharya)।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন মানিক ভট্টাচার্যও

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছিলেন পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।উল্লেখ্য় টাকার বিনিময়ে স্কুলে চাকরি বিলির পর, সামনে আসে, প্রাথমিক স্কুলে পোস্টিং দুর্নীতির অভিযোগও । সেই মামলায়, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) নির্দেশে প্রেসিডেন্সি জেলে গিয়ে, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে ম্য়ারাথন জেরা করেছিল সিবিআই (CBI)। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক ভট্টাচার্য।আর এবার মানিকের জামিন-মামলা হাইকোর্টেই ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court)। হাইকোর্টে বারবার জামিন-মামলা পিছিয়ে যাওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক। ১৬ নভেম্বরের মধ্যে হাইকোর্টকে মামলার নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের।

আরও পড়ুন, ষষ্ঠীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কী বলছে হাওয়া অফিস ?

পুজোয় জেলে কাটাবেন আরও কারা ?

প্রসঙ্গত, অনুব্রতর এবারের পুজোও জেলে কাটবে বলেই আগেই আশঙ্কা করেছিলেন তাঁর অনুগামীরা। পাশাপাশি তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও পুজোর সময় জেলেই থাকতে চলেছেন। সুপ্রিম কোর্টে অনুব্রত-কন্যা সুকন্যার জামিনের আবেদনের শুনানি চার মাস পিছিয়ে গিয়েছে। অর্থাৎ এবছরের পুজোটা তিহাড় জেলের ছ'নম্বর সেলেই কাটাতে হবে তাঁকেও। গরুপাচার মামলায়, গতবছর অগাস্ট মাসে গ্রেফতার হন অনুব্রত। তার পর এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও, এখনও জেলবন্দি অনুব্রত। প্রথমে বাংলাতেই ছিলেন অনুব্রত। কিন্তু তিনি প্রভাবশালী, মামলার উপর প্রভাব পড়তে পারে বলে আদালতে যুক্তি দেখান তদন্তকারীরা। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ মেশ দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয় অনুব্রতর। তাঁর কন্যা সুকন্যাও সেখানেই রয়েছেন। অপরদিকে, নিয়োগ দুর্নীতি গ্রেফতার হওয়ার পর জেলেই রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি শাসকদলের আরও একাধিক হেভিওয়েট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC 21 July: কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের, 'লোক না হলে সবাই অভিযোগ করে', পাল্টা অরূপের
কর্মীদের আসতে বাধা দেওয়ার অভিযোগ কুণাল ঘোষের, 'লোক না হলে সবাই অভিযোগ করে', পাল্টা অরূপের
TMC Shahid Diwas : চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
West Bengal News Live : কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে 'জয় শ্রীরাম' স্লোগান
কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে 'জয় শ্রীরাম' স্লোগান
Suvendu Adhikari on Transport: রাজ্যের অধীনে দুর্গাপুর-শিলিগুড়িতে মেট্রো, সাঁতরাগাছির চাপ কমাতে পরিবহনে বিশেষ ব্যবস্থার কথাও বললেন মুখ্যমন্ত্রী
রাজ্যের অধীনে দুর্গাপুর-শিলিগুড়িতে মেট্রো, সাঁতরাগাছির চাপ কমাতে পরিবহনে বিশেষ ব্যবস্থার কথাও বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

TMC News: ‘মঞ্চ পাহারা দিতে, হামলা রুখতে মমতা রাতভর রাস্তায়’, কালীঘাট-TMC-র ২১ জুলাইয়ের সভামঞ্চে হামলা প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
21 July News: খণ্ডবিখণ্ড তৃণমূল, শহিদ-স্মরণে ৩ শিবিরের আলাদা ২১ জুলাই পালন
Dilip Ghosh: ‘শহিদদের যে টাকা, সেটাও চুরি করেছেন’, মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ দিলীপ ঘোষের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget