এক্সপ্লোর

Howrah News: আবাসনের ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের, চাঞ্চল্য হাওড়ায়

Miscreants Invade Flat:আবাসনের ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালাল দুষ্কৃতীরা। পরে পড়শিদের তৎপরতায় তারা ধরা পড়লেও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। হাওড়ার জগাছা থানা এলাকার ঘটনা।

সুনীত হালদার, হাওড়া: আবাসনের (apartment) ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র (firearms) নিয়ে হামলা (attack) চালাল দুষ্কৃতীরা (miscreants)। পরে পড়শিদের (neighbours) তৎপরতায় তারা ধরা পড়লেও গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। হাওড়ার জগাছা থানা এলাকার ঘটনা।

কী ঘটেছিল?
পুলিশ সূত্রে খবর, জগাছা থানা এলাকার নন্দীপাড়ার একটি আবাসনে এদিন দুপুরে ঘটনাটি ঘটে। ওই আবাসনেরই একটি ফ্ল্যাটে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করে দুষ্কৃতীরা। ফ্ল্যাটে ছিলেন নিধি ঝাঁ নামে এক মহিলা। অভিযোগ, কলিং বেলের আওয়াজ শুনে তিনি দরজা খুললে ওই দুষ্কৃতী তাঁর গলা টিপে ধরে। স্থানীয়দের অনুমান, লুটপাটের জন্যই হামলার চেষ্টা করা হয়েছিল। পরে মহিলার চিৎকার শুনে বাকি প্রতিবেশিরা বেরিয়ে পড়লে ধরা পড়ার ভয়ে আবাসনের সিঁড়ি দিয়ে নিচে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু তত ক্ষণে আবাসনের নিচে লোকজন জড়ো হয়ে গিয়েছে। তাঁদের হাতেই ধরা পড়ে যায় হামলায় এক অভিযুক্ত। পুলিশ সূত্রে জানা যাচ্ছে. তার নাম সাইফুল সর্দার। বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর কাছে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে খবর। এর পরই তাঁকে পোস্টে বেঁধে গণপিটুনি দেওয়া হয় বলে দাবি। সঙ্গে সঙ্গেই খবর যায়  জগাছা থানায়। ঘটনাস্থলে পুলিশ। তারা ওই ব্যক্তিকে আটক করে। কিন্তু প্রকাশ্য দিবালোকে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছেন জগাছা থানার আধিকারিকরা।

নতুন নয়...
এর আগেও একাধিক বার দুষ্কৃতী হামলার ঘটনা ঘটেছে হাওড়ায়। চলতি বছরের একেবারে গোড়ার দিকের ঘটনা। শালিমার স্টেশনের বাইরে পার্কিং জোনে দুষ্কৃতী হামলার ঘটনায় হইচই পড়ে গিয়েছিল এলাকা। উত্তরপাড়ার এক বাসিন্দা সেই সময় তাঁর বাবা মাকে আনতে অন্যান্য আত্মীয়দের নিয়ে শালিমার স্টেশনে গিয়েছিলেন। সেখানে পার্কিং জোনের বাইরে গাড়ি পার্ক করেছিলেন তিনি। সেই সময় কিছু দুষ্কৃতী তাঁর থেকে পার্কিং ফি দাবি করে বলে অভিযোগ। তিনি তা দিতে অস্বীকার করলে প্রায় ১০ থেকে ১২ জন সেই ব্যক্তি ও তাঁর আত্মীয়দের বেধড়ক মারধর করে,দাবি ওই বাসিন্দার। মারের চোটে একজনের নাক থেকে রক্ত বের হতে থাকে। ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ এবং বি গার্ডেন থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার পর আহতরা লিখিতভাবে বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন:পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী রাজ্যপাল ঘোষণা, জগদীপ ধনকড়ের উত্তরসূরি ডক্টর সি ভি আনন্দ বোস

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল...
News Live : ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
ধর্মতলায় তাণ্ডবে ধৃত আফরোজ, প্রকাশ্যে তৃণমূল বিধায়কের সঙ্গে ভোটপ্রচারের ছবি, কার ঘনিষ্ঠ ?
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Weather Updates: নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?
নিম্নচাপের শক্তি বাড়ছে, আজই স্থলভাগে প্রবেশ, অতি ভারী বৃষ্টি-ঝড়, কোন কোন জেলায় লাল সতর্কতা?

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget