এক্সপ্লোর

New Governor:পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী রাজ্যপাল ঘোষণা, জগদীপ ধনকড়ের উত্তরসূরি ডক্টর সি ভি আনন্দ বোস

Dr. C.V. Ananda Bose: পশ্চিমবঙ্গের জন্য স্থায়ী রাজ্যপাল নিয়োগের কথা ঘোষণা করলেন রাষ্ট্রপতি। ঘোষণা অনুযায়ী, এই পদে আসছেন ডক্টর সি ভি আনন্দ বোস। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল ছিলেন লা গণেশন।

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের (West Bengal) জন্য স্থায়ী (regular) রাজ্যপাল (governor) নিয়োগের কথা ঘোষণা করলেন রাষ্ট্রপতি (President of India)। নতুন ঘোষণা অনুযায়ী, এই পদে আসছেন ডক্টর সি ভি আনন্দ বোস (Dr. C.V. Ananda Bose)। প্রাক্তন রাজ্য়পাল জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল পদে ছিলেন লা গণেশন। এবার সেই জায়গায় আসছেন বিশিষ্ট প্রাক্তন আমলা তথা ম্যানেজমেন্ট গুরু  সি ভি আনন্দ বোস।  এবার রাজভবনে স্থায়ীভাবে আসতে চলেছেন কেরলেন বাসিন্দা সি ভি আনন্দ বোস।  উনি যেদিন থেকে দফতরের দায়িত্ব নেবেন, সেদিন থেকেই নিয়োগের মেয়াদ শুরু হবে, খবর রাষ্ট্রপতি ভবনের সাংবাদিক বিবৃতিতে। 
পরিচয়...
কেরলের বাসিন্দা ডক্টর সি ভি বোস প্রাক্তন IAS অফিসার। বর্তমানে মেঘালয় সরকারের উপদেষ্টা হিসেবে কর্মরত তিনি। কর্মজীবনে জেলা কালেক্টর পদের দায়িত্ব সামলেছেন। অভিজ্ঞতা রয়েছে উপাচার্য থেকে মুখ্যসচিব হয়ে কেন্দ্রীয় সরকারের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। এবার তিনি পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল পদের দায়িত্ব নেবেন।

প্রেক্ষাপট...
গত জুলাইয়ে ধনকড়ের ইস্তফার পরে রাজ্য়পাল পদের দায়িত্ব নিতে কলকাতায় এসেছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। উপ রাষ্ট্রপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার আগেই বাংলার রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়। ঘোষণার পরই মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে বাংলায় স্বাগত জানান শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার ট্যুইট করে লেখেন, 'পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব নেওয়ার জন্য মণিপুরের রাজ্যপাল লা গণেশনকে অভিনন্দন। বিরোধী দলনেতা হিসেবে আপনাকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং আমার তরফে সম্পূর্ণ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিচ্ছি।' উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রার্থী করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। বিজেপির সংসদীয় দলের বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সাংবাদিক বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলেছিলেন, ‘কৃষক-পুত্র জগদীপ ধনকড় এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী’। ঘোষণা হওয়ার পরই ধনকড় দেখা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে ট্যুইট করে জানানো হয় সে কথা। পরে নির্বাচনে জিতেও যান। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের রাজ্য়পাল থাকাকালীন নানা বিষয়ে একাধিক বার শাসকদলের সঙ্গে সংঘাত বেঁধেছিল তাঁর। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি থেকে নানা বিষয় নিয়ে সরকারের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। 
পূর্বসূরির সেই ধারাই কি ধরা পড়বে সি ভি আনন্দ বোসের মধ্যেও? নাকি নতুন কোনও খাতে বইবে রাজ্য-রাজ্যপাল সমীকরণ? 
                                              

আরও পড়ুন:বছরের প্রিয়তম 'password'! চমকে উঠবেন তালিকায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget