এক্সপ্লোর

TMC News : 'এ রাজ্যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করা যাবে না' বিজেপি যাওয়ার জল্পনা ওড়ালেন তৃণমূল নেতা

সাংমা নাকি যোগ দিচ্ছেন বিজেপিতে। সেই দাবি উড়িয়ে তিনি বলেন, মেঘালয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা কোনওভাবেই সফল হবে না। 


শিলং: বিজেপিতে যাবেন না। অন্য কোনও সর্বভারতীয় দলেও নয়। কারও সাধ্য নেই, তৃণমূল কংগ্রেসে চিড় ধরায় ! এভাবেই হুঙ্কার ছাড়লেন মেঘালয়ের বিরোধী দলনেতা তথা তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা। সম্প্রতি জল্পনা তৈরি হয়, সাংমা নাকি যোগ দিচ্ছেন বিজেপিতে। সেই দাবি উড়িয়ে তিনি বলেন, মেঘালয়ে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করার চেষ্টা কোনওভাবেই সফল হবে না। 

সাংমা স্পষ্ট করে দেন,  বিজেপি বা অন্য কোনও জাতীয় দলে যোগ দেওয়ার সম্ভাবনা তাঁর নেই। বৃহস্পতিবার স্পষ্ট ভাষায়  মেঘালয়ের  তৃণমূল কংগ্রেস নেতা মুকুল সাংমা বলেন,  বিজেপিতে যোগ দিচ্ছেন না, অন্য কোনও রাজনৈতিক দলেও নয়। সাংমা আরও বলেন, ' বিজেপির সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে মেঘালয়ের রাজনৈতিক দলগুলোর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই, কারণ সিদ্ধান্ত জনগণই নেবে, বিধায়ক বা তাদের কর্মীরা নয়',  সাংমা বলেছেন।

সম্প্রতি উত্তর-পূর্বের মেঘরাজ্যে নিজেদের রাজনৈতিক সংগঠন পোক্ত করার চেষ্টায় আছে বিজেপি। তারই মধ্যে জল্পনা তৈরি হয়,ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি (ইউডিপি)-র আট বিধায়ক নাকি বিজেপিতে যোগ দিতে পারেন !যদি এই আট বিধায়ক বিজেপি শিবিরে যান, তাহলে মেঘালয়ে বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে ১০ হতে পারে । আর তা হলে মেঘালয়েও তৃণমূলের অবস্থান নড়বড়ে হয়ে যাবে। কিন্তু বিজেপি-যোগের কথা সোজাসুজি উড়িয়ে দিলেন সাংমা। তবে তাঁর সঙ্গে কি বিজেপি যোগাযোগ করছে ? সেই প্রশ্নের উত্তর অবশ্য সরাসরিএড়িয়ে গিয়েছেন সাংমা। তিনি বলেন, এই প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করছেন না। তবে  তারা আমার সঙ্গে যোগাযোগ করলেও, আপনাদের জানাব না।   সাংমার কথায়, বিজেপি অনেকের সঙ্গেই তাঁর যোগাযোগ হতে পারে। তবে তিনি বিজেপিতে যাচ্ছেন না। 

২০২১ সালে কংগ্রেসের একাধিক নেতা মুকুল সাংমার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার পর থেকেই মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের উত্থান। আর এখন তারাই সে-রাজ্যে প্রধান বিরোধী শক্তি। ইদানীং মেঘালয়ে বিজেপি নিজেদের জমি শক্ত করতে চাইছে। বিভিন্ন দলের বিধায়কদের সঙ্গে নাকি কথাবার্তাও চলছে। এই পরিস্থিতিতে সাংমা স্পষ্ট করে দিয়েছেন, তিনি তৃণমূলেই থাকছেন। তবে বিজেপি তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল কি না, সেই প্রশ্নের উত্তর তিনি দেননি।  এখন আগামী দিনে মেঘালয়ের রাজনৈতিক সমীকরণ কোনদিকে এগোয় সেটাই দেখার।                  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget