এক্সপ্লোর

Arms Recovered: পিস্তল, শটারসহ একাধিক আগ্নেয়াস্ত্র! চলন্ত ট্রেন থেকে অস্ত্র সমেত ধৃত এক ব্যক্তি

Arms Recover" শহরে একের পর এক অস্ত্র উদ্ধারে উদ্বেগ ছড়িয়েছে। গত ২ নভেম্বর গভীর রাতে উত্তর ২৪ পরগনার শাসনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দেয়। তৃণমূল নেতার বাড়িতে মেলে বেআইনি অস্ত্রের খোঁজ!

উত্তর ২৪ পরগনা: দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে চলন্ত ট্রেন থেকে অস্ত্র সমেত ধৃত এক ব্যক্তি। ২টি সেভেন এমএম পিস্তল, ২টি ওয়ান শটার মিলেছে ওই ব্যক্তির কাছে। ধৃতের নাম তপন সাহা, ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগনার হাবড়ায়। অস্ত্র সমেত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজ্য এসটিএফ। ধৃত ব্যক্তি অস্ত্র ব্যবসায়ী, দাবি রাজ্য এসটিএফের। 

শহরে একের পর এক অস্ত্র উদ্ধারে উদ্বেগ ছড়িয়েছে। গত ২ নভেম্বর গভীর রাতে উত্তর ২৪ পরগনার শাসনে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স হানা দেয়। তৃণমূল নেতার বাড়িতে মেলে বেআইনি অস্ত্রের খোঁজ! রাইফেল থেকে সেভেন এমএম উদ্ধার হয়। মিলেছে বোমার মশলাও। ধৃত তৃণমূল নেতাকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত। পরপর অস্ত্র উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পঞ্চায়েত ভোটের আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধার। এবার উত্তর ২৪ পরগনার বারাসাতের শাসনে তৃণমূল নেতার বাড়িতে বিপুল অস্ত্রভাণ্ডারের হদিশ। অভিযুক্তকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত দেড়টা নাগাদ শাসনের খামার রামেশ্বরপুর এলাকায় হানা দেয় পুলিশ। সুকুর আলি নামে ওই তৃণমূল নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র, ৫৪ রাউন্ড গুলি ও সাড়ে ৮ কেজি বোমা তৈরির মশলা।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির মধ্যে রয়েছে একটি লং রাইফেল, ২টি ওয়ান শটার, একটি সেভেন এম এম, ১২ বোরের একটি পিস্তল। এসটিএফ সূত্রে খবর, ধৃতের ভেড়ি ও মাটির কারবার রয়েছে। তৃণমূলের অঞ্চল কমিটির সদস্য সুকুর আলির। যদিও এর পিছনে বিরোধীদের ষড়যন্ত্র দেখছে তৃণমূল। তৃণমূল সরকারের সাফল্য শুধু বেআইনি অস্ত্র কারবারে, কটাক্ষ বিজেপির।পঞ্চায়েত নির্বাচনে রক্ত চায় তৃণমূল, শাসনে তৃণমূল নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে শাসক দলকে আক্রমণ লকেট চট্টোপাধ্যায়ের। ভাল কাজ করেছে এসটিএফ। কেউ গুলি-বোমা রেখে থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মন্তব্য সৌগত রায়ের।

এই ঘটনার পরেই গচ ৪ নভেম্বরর খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ। অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। 

দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকে মুর্শিদাবাদের ডোমকল, উত্তর ২৪ পরগনার শাসন, পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, তার আগে জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা বাড়ছে! এ নিয়ে রাজ্যজুড়ে ইতিমধ্যেই তরজা শুরু হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal News Update: তোলাবাজি নিয়ে বেনামি অভিযোগ! ভয় আউট, ভরসা ইন বলতে পারছি না, মানছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী
তোলাবাজি নিয়ে বেনামি অভিযোগ! ভয় আউট, ভরসা ইন বলতে পারছি না, মানছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী
Mandarmani Accident: উত্তাল সমুদ্রে মর্মান্তিক ঘটনা মন্দারমণিতে, উদ্ধার আরও এক দেহ, এখনও নিখোঁজ এক
উত্তাল সমুদ্রে মর্মান্তিক ঘটনা মন্দারমণিতে, উদ্ধার আরও এক দেহ, এখনও নিখোঁজ এক
BJP MLAs conflicted: বিজেপি-র ২ বিধায়কের মধ্যে বাক-বিতণ্ডা, বৈঠক চলাকালীন হঠাৎ ছন্দপতন, ‘ভয় আউট ভরসা ইন করতে পারিনি’, মানলেন মন্ত্রী শারদ্বত
বিজেপি-র ২ বিধায়কের মধ্যে বাক-বিতণ্ডা, বৈঠক চলাকালীন হঠাৎ ছন্দপতন, ‘ভয় আউট ভরসা ইন করতে পারিনি’, মানলেন মন্ত্রী শারদ্বত
Weather Update: গভীর নিম্নচাপের জের, এই ৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, বিপদের মুখে কোন কোন জেলা ?
Weather Update: গভীর নিম্নচাপের জের, এই ৪ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা, বিপদের মুখে কোন কোন জেলা ?

ভিডিও

Rajya Sabha Election News : কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন | ABP Ananda
Suvendu Adhikari: বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে : মুখ্যমন্ত্রী
NCPI News : সাংসদপদ খারিজ নিয়ে নিজেদের অবস্থান জানাতে আরও সময় চাইল NCPI | ABP Ananda
Weather News : গভীর নিম্নচাপের জেরে আজ থেকে ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা |ABP Ananda
Chingrighata Metro: চিংড়িঘাটায় মেট্রো লাইন পাতার কাজ শেষ, ট্রলি চালিয়ে শুরু হল ট্রায়াল রান, কবে চালু?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget