এক্সপ্লোর

Municipal Election 2022: পুরভোটের আগে একাধিক প্রকল্পের উদ্বোধন করে বিতর্কের মুখে আলিপুরদুয়ার পুরসভা

Alipurduar Municipality: ২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। তার আগে আলিপুরদুয়ার পুরসভার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: পুরভোটের (Municipal Election 2022) আগে তড়িঘড়ি একাধিক প্রকল্পের উদ্বোধন করে বিতর্কের মুখে আলিপুরদুয়ার পুরসভা (Alipurduar Municipality)। যা নিয়ে কটাক্ষ করেছে বিরোধীরা। ভোটের আগে চমক, দাবি বিজেপির। উন্নয়নে গাফিলতি ধামাচাপা দেওয়ার চেষ্টা, সমালোচনা কংগ্রেসের। ভোটের লক্ষ্যে উন্নয়নের অভিযোগ ওড়াল তৃণমূল।

২৭ ফেব্রুয়ারি রাজ্যের বাকি ১০৮টি পুরসভায় ভোটগ্রহণ। তার আগে আলিপুরদুয়ার পুরসভার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঘিরে চরমে রাজনৈতিক চাপানউতোর। গত তিন দিনে ৪টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হয়েছে। এর মধ্যে রয়েছে এলইডি লাইট দিয়ে বাতিস্তম্ভ সাজানো।বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের পাইপলাইনের উদ্বোধন।পুরসভার তরফে বিশুদ্ধ পানীয় জল বিক্রির উদ্যোগ। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১০ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়া।আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক প্রসেনজিৎ কর বলেন, “সর্বাত্মক উন্নয়নের চেষ্টায় ৪টি প্রকল্পের উদ্বোধন হয়েছে। মানুষের দাবিকে প্রাধান্য।‘’

পুরভোটের আগে শিলান্যাস ও উদ্বোধন নিয়ে আলিপুরদুয়ার পুরসভাকে একসুরে বিঁধেছে বিজেপি ও কংগ্রেস। আলিপুরদুয়ারের বিজেপি বিধিয়াক সুমন কাঞ্জিলাল বলেন, পুরভোট দোরগোড়ায়। তার আগে মানুষকে বিভ্রান্ত করার জন্য চমক।দীর্ঘদিন ধরে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বাস্তবায়িত হয়নি। আলিপুরদুয়ারের কংগ্রেসের কার্যকরী সভাপতি শান্তনু দেবনাথ বলেন, তড়িঘড়ি প্রকল্পের উদ্বোধন। এর আগে পানীয় জলের শিলান্যাস হয়েছে চালু হওয়ার পর তৃণমূলের আমলে মুখ থুবড়ে পড়ে। ভোটের আগে নতুন করে শিলান্যাস।

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। আলিপুরদুয়ার শহর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন,  “প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন এটা গর্বের। মানুষ উপকার নিয়ে ভুলে গেলে মনে করিয়ে দেওয়া উচিত। ’’ আলিপুরদুয়ার পুরসভায় ২০টি ওয়ার্ড। ২০১৮-য় মেয়াদ ফুরোনোর আগে পর্যন্ত তৃণমূলের দখলে ছিল ৮টি ওয়ার্ড। বাম ও কংগ্রেস ৬টি করে ওয়ার্ড দখলে রেখেছিল। একুশের বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে, ২টি বাদ দিয়ে বাকি ১৮টি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি। একের পর এক প্রকল্পের উদ্বোধনে, লাভ-ক্ষতির হিসেব মিলবে পুরভোটের ফল প্রকাশের পর।

আরও পড়ুন: Municipal Election : ১০৮ পুরসভায় ভোট, কোন জেলায় কোন পুরসভায় নির্বাচন, রইল বিস্তারিত

 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget