এক্সপ্লোর

Municipal Election 2022: পুরভোটের প্রার্থী খুঁজতে বহরমপুরে ড্রপ বক্স চালু বিজেপির

Municipal Election 2022: প্রার্থী খোঁজার কৌশল নিয়েও এবার চাপানউতোর। প্রচার-যুদ্ধ শুরুর আগেই মুর্শিদাবাদে (Murshidabad) বহরমপুরে উত্তপ্ত ভোটের ময়দান।

রাজীব চৌধুরী, বহরমপুর: পুরভোটের (Municipal Election 2022) প্রার্থী খুঁজতে এবার বহরমপুরে (Berhampore) ড্রপ বক্স (Drop Box) চালু করল বিজেপি (BJP)। এর আগে পুরভোটে প্রার্থী খোঁজার জন্য ড্রপ বক্স চালু করেছে তৃণমূল (TMC)। ফলে ড্রপ বক্সের ভাবনা কাদের মাথা থেকে বেরিয়েছে, পুরভোটের আগে তা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

প্রার্থী খোঁজার কৌশল নিয়েও এবার চাপানউতোর। প্রচার-যুদ্ধ শুরুর আগেই মুর্শিদাবাদে (Murshidabad) বহরমপুরে উত্তপ্ত ভোটের ময়দান। সোমবার থেকে পুরভোটে (Municipal Election 2022) প্রার্থী হওয়ার আবেদনপত্র জমা নেওয়ার কাজ শুরু করেছে বিজেপি। এর জন্য জেলা পার্টি অফিসে বসানো হয়েছে ড্রপ বক্স। রাখা হয়েছে রেজিস্টার। সেই রেজিস্টারে লেখা থাকছে আবেদনকারীর নাম ও ফোন নম্বর।  ড্রপ বক্সে জমা পড়া আবেদন থেকেই যোগ্য প্রার্থী খুঁজে নেওয়া হবে বলে জানিয়েছে গেরুয়া শিবির।

এর আগে জানুয়ারির গোড়ায় তৃণমূলের তরফে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার ৫টি পুরসভায় নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের জন্য ড্রপ বক্স চালু করা হয়। এবার বিজেপিও সেই পথে হাঁটায় ড্রপ বক্সের ভাবনা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শাখারভ সরকার বলেন, “বহু মানুষ প্রার্থী হতে চান মুখে বলতে পারছেন না। এবার তাঁরা আবেদন করতে পারবেন। এখান থেকে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। বিজেপি বিধানসভা ভোটের সময় ড্রপ বক্স চালু করেছিল। তৃণমূল সেটা নকল করছে।’’

মুর্শিদাবাদের তৃণমূল নেতা অশোক দাস বলেন, “বিজেপির পায়ের তলায় মাটি নেই। তাই এসব করছে। এতে লাভ কিছু হবে না। তৃণমূল আগেই ড্রপ বক্স চালু করে দিয়েছে।’’ আগেই বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও উত্তর ২৪ পরগনায় পুরভোটে প্রার্থী খোঁজার জন্য ড্রপ বক্স চালু করেছে বিজেপি। এবার তা চালু হল মুর্শিদাবাদে।

আরও পড়ুন: Saltlake Party Office Vandalized: বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগতৃণমূলের বিরুদ্ধে

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget