এক্সপ্লোর

Saltlake Party Office Vandalized: বিজেপির নির্বাচনী কার্যালয়ে হামলা, ভাঙচুরের অভিযোগতৃণমূলের বিরুদ্ধে

আহত কর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাল বিধাননগর পুরনিগমের সব বিজেপি প্রার্থীরা অবস্থান করবেন।

রঞ্জিত সাউ ও ব্রতদীপ ভট্টাচার্য, সল্টলেক: ভোটের আগে সল্টলেকে (Saltlake) বিজেপির (BJP) নির্বাচনী কার্যালয়ে হামলা। বিজেপির নির্বাচনী কার্যালয়ে কর্মীদের মারধরের অভিযোগ। হঠাৎ বিজেপি দফতরে বহিরাগতদের হামলা, ভাঙচুরের অভিযোগ ওঠে। তৃণমূলের (TMC) বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি।

বিধাননগরের বিজেপির নির্বাচনী কার্যালয়ে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আহত কর্মীদের সঙ্গে কথা বলেন বিরোধী দলনেতা। এ প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাল বিধাননগর (Bidhannagar) পুরনিগমের সব বিজেপি প্রার্থীরা অবস্থান করবেন। বিধাননগর (Bidhannagar) পূর্ব থানায় বেলা ১২ থেকে দুপুর ১ পর্যন্ত অবস্থান-বিক্ষোভ। অভিযুক্তরা গ্রেফতার না হলে বিধাননগর কমিশনারেট অভিযান হবে।’

বিজেপির নির্বাচনী অফিসে ভাঙচুর। ভেঙে চুরে পড়ে রয়েছে কম্পিউটার। আসবাবপত্র। হামলার শিকার হয়েছেন কয়েকজন বিজেপি কর্মীও। অভিযোগের তির তৃণমূল নেতা সব্যসাচী দত্তর অনুগামীদের দিকে।

১২ ফেব্রুয়ারি বিধাননগর পুরসভার ভোট। তার আগে মঙ্গলবার বিকেলে উত্তেজনা ছড়াল সল্টলেকের বি জে ব্লকে। বিজেপির দাবি, এদিন বিকেলে হঠাত্‍ই একদল যুবক তাদের নির্বাচনী অফিসে ঢুকে তাণ্ডব চালায়। পাশাপাশি মারধর করা হয় বেশ কয়েকজন কর্মীকে। 

অভিযোগ, হামলাকারীরা সব্যসাচী দত্তর অনুগামী। হামলার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান বিধানসভার বিরোধী দলনেতা। দলীয় কর্মীদের সঙ্গে কথা বলার পর, বিধাননগর পূর্ব থানায় যান শুভেন্দু অধিকারী।

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, বুধবার বিধাননগর পূর্ব থানার সামনে অবস্থান বিক্ষোভে বসবেন বিজেপির প্রার্থীরা, অভিযুক্তদের না ধরা হলে শুক্রবার কমিশনারেটের অফিস ঘেরাও হবে।

এই বিষয়ে তৃণমূল নেতা ও ৩১ নম্বর ওয়ার্ডের প্রার্থী সব্যসাচী দত্ত জানিয়েছেন, বিজেপি বা শুভেন্দু অধিকারীর অভিযোগের প্রেক্ষিতে কোনও মন্তব্য করবেন না।

আরও পড়ুন: Municipal Election 2022: কোচবিহারের তুফানগঞ্জ পুরসভায় বিরোধীশূন্য করার ডাক তৃণমূলের

আরও পড়ুন: Hoogly News: হুমায়ুন কবীরের গাড়ি দুর্ঘটনা, আহত মন্ত্রীর স্ত্রী, গাড়ির চালক, নিরাপত্তা রক্ষী

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget